Khankah Sharif, Paschim Medinipur, Urs Sharif 3rd Falgun.

Khankah Sharif, Paschim Medinipur, Urs Sharif 3rd Falgun. The Annual Urs Sharif of "Huzur Moula Pak" is inaugurated every year on 3rd Falgun at Khankah Sharif. All religious leaders attend the Urs Sharif.
(1)

It's a symbol of National Integration and Communal Harmony.

28/05/2026
কেশপুর খানকাহ শরীফে হুজুর আমিরুল মাশায়েখের উরস শরীফ ৮ই জৈষ্ঠ্য/২৩শে মে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পীর ও সুফি "হুজুর আমির...
24/05/2026

কেশপুর খানকাহ শরীফে হুজুর আমিরুল মাশায়েখের উরস শরীফ

৮ই জৈষ্ঠ্য/২৩শে মে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পীর ও সুফি "হুজুর আমিরুল মাশায়েখ" হযরত সৈয়েদানা ও মাওলানা ও মুরশেদেনা সৈয়দ মানাল শাহ্ আলকাদেরী আল হাসানি ওয়াল হোসাইনি আল জিলানী কাদ্দাস আল্লাহু সিররাহুল আজিজ এর ২য় বাৎসরিক উরস শরীফ কেশপুর খানকাহ শরীফে কাদেরীয়া ও চিশতিয়ায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হল। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন হুজুর আমিরুল মাশায়েখের এক মাত্র শাহাজাদা, খালিফা ও জানাশীন পীরে তরিকত হযরত মাওলানা প্রফেসর ডঃ সৈয়দ মহঃ একবাল শাহ আলকাদেরী মাদ্দা যিল্লাহুল আলী যিনি কলকাতার মৌলানা আজাদ কলেজের ফারসি বিভাগের প্রধান এবং কলকাতা দায়রা শরীফ ও মেদিনীপুর খানকাহ শরীফে কাদেরীয়া ও চিশতিয়ার সাজ্জাদানশীন। সর্ব প্রথম হুজুর পাক কোরআন তেলাওয়াতের মাধ্যমে উরসের সুচোনা করেন। মাগরিবের নামাজের পর হুজুর আমিরুল মাশায়েখের মাজার শরীফে মিলাদ শরীফ পাঠ করেন পীরজাদা সৈয়দ নেহাল মুস্তাফা আলকাদেরী, ডঃ সৈয়দ কাইসার আসাদ, পীরজাদা সৈয়দ মুস্তাফা জামিল আলকাদেরী ও অন্যান্য। ইশার নামাজের পর উলেমাগন ইসলামী বক্তব্য রাখেন যার মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা মুফিজুর রহমান ও মৌলানা উজির আহমেদ কাদেরী। হুজুর পাক নিজের বক্তব্যে বায়াত এর গুরুত্ব কোরআন ও হাদিসের আলোকে বায়ান করেন। মাহফিলের শেষে হুজুর পাক সমস্ত মুরীদ ও ভক্তগন এবং মানব কল্যাণের জন্য বিশেষ দোয়া করেন। এই উরস শরীফে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুরিদ ও ভক্তগন উপস্থিত হয়ে ছিলেন ।

The 2nd Annual Urs Sharif of Huzur Ameerul Mashaikh Hazrat Syed Manal Shah Alquadri Al Hasani Wal Hussaini Al Jilani (Q ...
10/05/2026

The 2nd Annual Urs Sharif of Huzur Ameerul Mashaikh Hazrat Syed Manal Shah Alquadri Al Hasani Wal Hussaini Al Jilani (Q S.A) on 23rd May 2026 at Keshpur Khankah Sharif e Quadria o Chishtia.
All are invited to attend.

২৭শে শাওয়াল /১৫ই  এপ্রিল হুজুর "ম‌ওলা পাক" হজরত সৈয়েদেনা ওয়া মাওলানা সৈয়দ শাহ্ মুরশেদ আলী আলকাদেরী আল হাসনি ওয়াল হু...
16/04/2026

২৭শে শাওয়াল /১৫ই এপ্রিল হুজুর "ম‌ওলা পাক" হজরত সৈয়েদেনা ওয়া মাওলানা সৈয়দ শাহ্ মুরশেদ আলী আলকাদেরী আল হাসনি ওয়াল হুসেইনী আল জিলানী আঃ এর উরস শরীফ, কেশপুর খানকাহ শরীফে কাদেরীয়া ও চিসতিয়ায়, হুজুর আমীরুল মাশায়েখ হজরত সৈয়দ মানাল শাহ্ আলকাদেরী আল জিলানী রঃ এর মাজার শরীফে, হুজুর মাওলা পাকের পরপোতা, হুজুর আমীরুল মাশায়েখ রঃ এর জানাশীন, হজরত প্রফেসর ডঃ সৈয়দ মহঃ একবাল শাহ্ আলকাদেরী মাদ্দাজীল্লাহুল আ‌'লীর তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হলো।

কলকাতা দায়রা শরীফে ইফতার ও জিকির এ শাহাদাতের মজলিস 10ই মার্চ সৈয়েদেনা ও ম‌ওলানা হযরত আলী এ মুর্তাজা শেরে খোদা করম আল্ল...
11/03/2026

কলকাতা দায়রা শরীফে ইফতার ও জিকির এ শাহাদাতের মজলিস

10ই মার্চ সৈয়েদেনা ও ম‌ওলানা হযরত আলী এ মুর্তাজা শেরে খোদা করম আল্লাহু ওয়াজহুল করিমের শাহাদাত উপলক্ষ্যে উনার ৩৫ তম সরাসরি বংশধর পীর তরিকত হজরত ডঃ সৈয়দ একবাল শাহ আলকাদেরী আল জিলানী (সদস্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন) এর খানকাহ কলকাতা দায়রা শরীফে ইফতারের আয়োজন করা হয়, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের কৃষি ও সংসদীয় বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন সুশিল শর্মা, মাখন লাল, মুখতার আলী, মুহাম্মদ শাহজাহান, ও অন্যান্য। ইফতারের পর মজলিস অনুষ্ঠিত হয় যাতে হুজুর পাক হযরত আলী কারাম আল্লাহু ওয়াজহুল কারীমের মর্যাদা কুরআন ও হাদীসের আলোকে বর্ণনা করেন এর পর সালাম হয় এবং হুজুর পাক সকলের জন্য দোয়া করেন।

07/03/2026

*ইফতার ও জিকির এ শাহাদাত*

ম‌ওলা এ কায়েনাত হজরত সৈয়েদেনা আলি ইবনে আবি তালিব (আঃ) এর জিকিরে শাহাদাতের মজলিস পাক আগামী ১০ই মার্চ উনার ৩৪ তম সরাসরি বংশধর পীরে তরিকত হজরত ডঃ সৈয়দ মহঃ একবাল শাহ্ আলকাদেরী আল জিলানী (মঃজিঃআঃ) এর তত্বাবধানে কলকাতা দায়রা শরীফে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মজলিসের আগে ইফতারের আয়োজন থাকবে। আপনাদের সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে।

মুত্যযেমিন-এ- দায়রা শরীফ, কলকাতা।

Media Reports of 3rd Falgun Urs Sharif.
19/02/2026

Media Reports of 3rd Falgun Urs Sharif.

৩রা ফাল্গুন ১৬ই ফেব্রুয়ারি পালিত হল হুজুর ম‌ওলা পাক হজরত সৈয়দ শাহ্ মুরশেদ আলি আলকাদেরী আল জিলানী কাদ্দাস আল্লাহু সিররা...
17/02/2026

৩রা ফাল্গুন ১৬ই ফেব্রুয়ারি পালিত হল হুজুর ম‌ওলা পাক হজরত সৈয়দ শাহ্ মুরশেদ আলি আলকাদেরী আল জিলানী কাদ্দাস আল্লাহু সিররাহুল আজিজ এর ১২৫ তম বাৎসরিক উরস শরীফ মেদিনীপুর খানকাহ শরীফে। তত্ত্বাবধান করেন মেদিনীপুর খানকাহ শরীফের পীর সাহেব, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের সদস্য ও কলকাতা দায়রা শরীফ মেদিনীপুর খানকাহ শরীফে কাদেরীয়া ও চিশতিয়ার সাজ্জাদানশীন এবং মৌলানা আজাদ কলেজর ফারসি বিভাগের প্রধান হজরত অধ্যাপক ডঃ সৈয়দ মহঃ একবাল শাহ্ আলকাদেরী আল জিলানী। উপস্থিত ছিলেন জেলা আদালতের বিচারপতি সহ বহু বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক বেক্তি। এই উরস শরীফে হাজার হাজার মুরীদ ও ভক্তদের সমাগম হয়।এই উরস শরীফ উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি আমাদের হুজুর ডঃ সৈয়দ মহঃ একবাল শাহ্ আলকাদেরী আল জিলানী কে একটি সুভেচ্ছা বার্তা লিখে পাঠান।

Address

Mia Bazar
Medinipur

Alerts

Be the first to know and let us send you an email when Khankah Sharif, Paschim Medinipur, Urs Sharif 3rd Falgun. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Khankah Sharif, Paschim Medinipur, Urs Sharif 3rd Falgun.:

Share