অখণ্ড সমাজ

অখণ্ড সমাজ স্বামী স্বরূপানন্দ-প্রবর্তিত অখণ্ড আদর্শ প্রচার ও প্রসারই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। ভালো লাগলে অবশ্যই ফলো করবেন, লাইক ও কমেন্ট দিবেন।

26/08/2026

সাপ্তাহিক সমবেত উপাসনার নিষ্ঠাটী হইতেছে মণ্ডলীর হৃদস্পন্দন। হৃদস্পন্দন না থাকিলে মানুষ বা অন্য জীব মৃত বলিয়া গন্য হয়, তদ্রুপ জানিও। শ্রীশ্রীস্বরূপানন্দ। ( ধৃতং প্রেম্না, ষট-ত্রিংশতম খণ্ড, পত্র নং ৫৬)

23/08/2026

হরিওঁ ..ঝগড়া দ্বারা ঝগড়া মিটান যায় না। মিত্রতার দ্বারাই ঝগড়া মিটাইতে হয়। শ্রীশ্রীস্বরূপানন্দ। ( ধৃতং প্রেম্না, ষট-ত্রিংশতম খণ্ড, পত্র নং ৭৯)

22/08/2026

"আমরা পুরাতন কর্ম্মী, অতএব যাহা অভিরুচি, তাহাই করিয়া যাইতে পারি" এই জাতীয় দর্পিত মনোভাব নিয়া যাহারা চলে, তাহারা সঙ্ঘের অক্ষুণ্নতা রক্ষা করিতে পারে না। শ্রীশ্রী স্বরূপানন্দ।( ধৃতং প্রেম্না,উনত্রিংশতম খণ্ড, পত্র নং তিন।)

19/08/2026

সর্ব্বদা লক্ষ্য রাখিয়, পুত্রেরা যেন কদাচিৎ আদর্শ -ভ্রষ্ট হইতে না পারে। কত লোকেই ত' আমার শিষ্য হইল কিন্তু পুত্রদিগকে অখণ্ড করিতে পারিল না। অর্থাৎ এই বংশে আমার চিন্তার প্রভাব একটা পুরুষে আসিয়াই শেষ হইয়া যাইবে। ইহা সহনীয় নহে।... শ্রীশ্রী স্বরূপানন্দ। (ধৃতং প্রেম্না, ২৩শ খণ্ড, পত্রাংশ ০৭)

অখণ্ড সঙ্গের 'নয়নের মণি' একমাত্র শ্রীশ্রীবাবামণি, অন্য কেউ হতে পারে না। জয়তু শ্রীশ্রীবাবামণি।।
17/08/2026

অখণ্ড সঙ্গের 'নয়নের মণি' একমাত্র শ্রীশ্রীবাবামণি, অন্য কেউ হতে পারে না। জয়তু শ্রীশ্রীবাবামণি।।

15/08/2026
11/08/2026

অন্যে যাহা বলুক বা বুঝুক, আমি কিন্তু বুঝি, চরিত্র গঠনের মূলসূত্র হইতেছে ভগবানের নামের সাধন। ইহা বুদ্ধিকে স্বচ্ছ করে, মনকে নিষ্কলুষ করে, চিত্তকে নিস্তরঙ্গ করে এবং বাক্যকে সত্যনিষ্ঠ করে। তোমরা এই মহাবস্তুর সেবায় কখনও আলস্য করিও না। শ্রীশ্রীস্বরূপানন্দ। (অ:স: ৮ম খণ্ড।)

08/08/2026

...এখনও দেশের অধিকাংশ মানব-মানবীর মনে এক মিথ্যা ধারণা রহিয়াছে যে, নারীরা সমাজের কাজে কেউ না। এই ধারণাটীকে সমূলে বিধ্বস্ত করিয়া দিতে হইবে। শ্রীমতী মাকে তুমি সেভাবে শিক্ষা দিতে থাক এবং বিবাহিত জীবনের ভাল মন্দ সকল দিকে স্বাধীন ভাবে তাহাকে চিন্তা করিতে শিখাও। তোমাকে আজ তাঁহার পথপ্রদর্শকের স্থান লইতে হইবে।... শ্রীশ্রীস্বরূপানন্দ। (বিবাহিতের জীবন -সাধনা, পঞ্চদশ পত্র)

07/08/2026

হরিওঁ
তোমরা সকলে অহিংস মনোভাবের চর্চ্চা করিবে। ঘৃণা ও বিদ্বেষ পরিণামে জয়ী হয় না। শ্রীশ্রীস্বরূপানন্দ। (ধৃতং প্রেম্না, ষট-ত্রিংশতম খণ্ড, ৭০ নং পত্র)

07/08/2026

...মণ্ডলী তোমার গুরু-বিগ্রহ।এখানে তুমি নম্র হইবে না ত' কোথায় হইবে?...শ্রীশ্রীস্বরূপানন্দ।
(ধৃতং প্রেম্না দ্বাবিংশ খণ্ড। পত্র ৫১।)

Address

Lanka
799105

Website

Alerts

Be the first to know and let us send you an email when অখণ্ড সমাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to অখণ্ড সমাজ:

Shortcuts

Share