10/03/2023
' *❈ রাধাকৃষ্ণ মিলিত হয়ে*
*গৌর হল কেন?*
*❈ রাধা ও কৃষ্ণের মধ্যে*
*সম্পর্ক কি...?*
❏❖❏❖❏❖❏❖❏❖❏
🌸 একবার ললিতা বিশাখাদি সখীরা কৃষ্ণের সঙ্গে রাধারাণীর অভিসার করিয়ে যুগলমিলন করালো! তারপর রাধা ও কৃষ্ণ নানা বর্ণের পুষ্প দ্বারা সুসজ্জিত কুঞ্জে বসে পরস্পর প্রেমালাপ করতে করতে রাধা বলল── "আজ আমি যমুনাতে স্নান করতে যাচ্ছিলাম, তো তুমি আমাকে এখানে কেন ডেকে পাঠালে?"
🌿কৃষ্ণ বলল──"তোমাক দেখতে খুব মন চাইছিল তাই!"
🌸রাধা── "তুমি খুব দুষ্টু!দোলের সময় তুমি এমন দুষ্টুমি করছিলে সব্বাই দেখছিল, বলো! এমন দুষ্টুমি কেউ করে নাকি!!"
🌿কৃষ্ণ── "হ্যাঁআআআ!!!"
🌸রাধা── "কেএএএ!!!!!"
🌿কৃষ্ণ── "যে দুষ্টু সেএএএ!!"
🌸রাধা মুখ বেঁকিয়ে বলল── "হুঁ!!!"
🌿কৃষ্ণ── "এক্ষুনি তুমিই তো বললে আমি খুব দুষ্টু!!"
🌸রাধা── "হুঁ, ঠিকই তো!!"
🌿কৃষ্ণ── "আচ্ছা একটা কথা বলো- তোমার আমার দুষ্টুমি ভালো লেগেছে!!!"
🌸রাধা মুচকি হেসে বলল── "ভালো তো লেগেছে, কিন্তু!!!!
🌿কৃষ্ণ── "ভালো যদি লেগেছে তো মাঝখানে আবার কিন্তু কেন? আমার মন আমার কানে কানে বলল-কৃষ্ণ!তুই তাই কর্,যা রাধার মনকে খুশি করে!ব্যস!কৃষ্ণ তাই করেছে যা দুজনের মনকে খুশি করে!"
🌸রাধা── "দুজনের তো ভালো লেগেছে কিন্তু সমাজ কি বলবে?"
🌿কৃষ্ণ── "কৃষ্ণের সমাজের কোনও চিন্তা নেই!ব্যস! ওর রাধা খুশি হয়,তো কৃষ্ণের সমাজের কাউকে ভয় নেই!"
🌸রাধা মুচকি হেসে বলল── "এই কথা এত সহজভাবে কেবল কৃষ্ণই বলতে পারে!কারণ সে পুরুষ! রাধা নয়!"
🌿কৃষ্ণ── "কেন বলতে পারো না!!আমি তো ভেবেছিলাম কৃষ্ণ আর রাধার মধ্যে কোনও অন্তরই(ভেদ) নেই!তবে রাধা এই কথা কেন বলতে পারে না? বলোনা!!কেন বলতে পারে না!!"
🌸রাধা মুচকি হেসে বলল── "তুমি রাধা হতে তো এই কেন'র উত্তর স্বয়ংই জেনে যেতে! কখনও কখনও চিন্তা করি যদি আমি কৃষ্ণ হতাম, আর তুমি হতে রাধা, তো কত ভালো হত!!"
🌿কৃষ্ণ মুচকি হেসে বলল── "তবে কি হত!"
🌸রাধা── "তবেএএ! আমি তোমার মতো মুচকি হাসতাম আর তুমি রাধার মতো ছটফট করতে!"
🌿কৃষ্ণ── "সে তোমার ভালো লাগত?"
🌸রাধা── "হ্যাঁ!!খুব ভালো লাগত!!
🌿কৃষ্ণ── "আচ্ছা বেশ! তবে আমি রাধার রূপ ধরছি আর তুমি কৃষ্ণের রূপ ধরো!"
🌸রাধা── "তুমি রাধার রূপ ধরবে??"
🌿 কৃষ্ণ── "হ্যাঁআ!!কেন নয়?"
🌸 রাধা── কি করে?
🌿 কৃষ্ণ── "এতে কি মুসকিল আছে? একটা ঘাগরা কাঁচুলি পরতে হয়, আর চাদর জড়িয়ে নিতে হয়! ব্যস!!হয়ে যাব আমি পুরো রাধা! আর তুমি আমার ময়ূর-মুকুট পরে নাও, আর কৃষ্ণ হয়ে যাও!"
🌸 রাধা── "সত্যিই হবে রাধা!!"
🌿 কৃষ্ণ── "হ্যাঁ, কেন নয়?"
রাধা মুচকি হেসে বলল--"তো এসো! আজ আমি তোমাকে রাধাই সাজাবো! নাও! এই ঘাগরা পরে নাও!"
কৃষ্ণ তখন রাধার যমুনায় স্নান করতে যাওয়ার জন্য যে ঘাগরাটা ছিল ওটা নিয়ে পরার চেষ্টা করল! কিন্তু পারছিল না!
🌸 রাধা হাসতে হাসতে বলল── "ও আনাড়ী! ওভাবে নয়, ওটা উপর থেকে পরতে হয়।"
🌿 কৃষ্ণ── "তো দেখাও কি করে পরতে হয়!
🌸 রাধা── "(মুচকি হেসে) হ্যাঁ দেখাচ্ছি!"
🌿 এইবার কৃষ্ণ তার ময়ূর-মুকুটটা রাধার মাথায় পরিয়ে দিয়ে বলল── "এইবার তুমি পুরো কৃষ্ণ হয়ে গেলে! আমাকে রাধা সাজিয়ে দাও!" তারপর রাধা ঘাগরা কাঁচুলী পরিয়ে ওড়নাটা কৃষ্ণের মাথায় দিয়ে দিয়ে মুচকি হাসতে লাগল!
🌿 কৃষ্ণ ঘোমটা দিয়ে লাজুক চোখে রাধার দিকে মুচকি হেসে বলল── "নাও! হয়ে গেছি না পুরো রাধা!!
🌸 রাধা── "উঁহুঁ!!পুরো নয়! এ তো শুধু রাধার বাইরের রূপ ধরেছো তুমি!যখন পুরো রাধা হবে তখন এই মুচকি হাসির পিছনে প্রেমের পীড়ার অশ্রু ঝরতে থাকবে! এখন তোমার কাছে রাধার হৃদয় নেই, আর রাধার হৃদয়ে কৃষ্ণের জন্য যে প্রেম আছে, ওসব কোথায় এই নকল রাধার মধ্যে?কখনও কখনও ভাবি তোমার উপর আমার প্রেমের যে ঋণ আছে তা তুমি কখনোই শোধ করতে পারবে না।তুমি আমার কাছে চিরঋণী আর সদা ঋণীই থাকবে!"
🌿 কৃষ্ণ── "বাঃ!!কথায় ভুলিয়ে তুমি আমার তোমার চিরঋণী করিয়ে দিলে!!"
🌸 রাধা── "কেবল কথায় ভুলিয়ে নয়,সত্যি সত্যিই তুমি আমার চিরঋণী!আমার প্রেমের ঋণ আছে তোমার উপর,যাকে তুমি কখনোই শোধ করতে পারবে না!"
🌿 কৃষ্ণ── "কেন শোধ করতে পারব না?"
🌸 রাধা── "তোমার মোহের বন্ধন নেই যে! না কাউকে মোহ কর, না কাউকে প্রেম! তাই 'প্রেম' যে এক গভীর পীড়া, তা তুমি বোঝই না!কারও সঙ্গে প্রেম করলে তবেই তো বুঝতে পারবে, না!!!"
🌿 কৃষ্ণ──"কিন্তু আমি কার সঙ্গে প্রেম করব?
🌸 রাধা বিষন্ন বদনে বলল── "কেন!কেউ তোমার প্রেমের যোগ্য নয়?
🌿 কৃষ্ণ──"না!!!"
🌸 রাধা── "আমিও না?"
🌿 কৃষ্ণ──না!!
🌸 রাধা অত্যন্ত অবাক ও বিষন্ন হয়ে বলল──"আমিও না?? বলো না!!আমিও না?"
🌿 কৃষ্ণ──"দেখো রাধে!'প্রেম' কোনও অন্যের সাথে করা যায়!আমাদের মধ্যে অন্য জন কে?আমরা দুজন তো একই! আমি সর্বশক্তিমান পরমেশ্বর, আর তুমি আমার সর্বশক্তির সমূহ,মূল প্রাকৃতিক পরমেশ্বরী! যেমন আত্মা বিনা শরীর মৃত হয়ে থাকে,তেমনি শরীর বিনা আত্মাকেও দেখা যায় না! তাই আমি বিনা তুমি নির্জীব, আর তুমি বিনা আমি অদৃশ্য! আত্মা আর শরীরের একতা বিনা এই সৃষ্টি কি করে চলতে পারে?"
🌸 রাধা──"এমন মনে হচ্ছে, তুমি তোমার শব্দের জালে জড়াতে চাইছো! তোমার মায়ায় ভ্রমিত করছ!"
🌿 কৃষ্ণ── "না রাধে! দেখো এই সৃষ্টিকে!এর মধ্যে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড ভাঙতে, গড়তে আর বিলীন হতে থাকে। এই জগতে আমি স্বয়ং নিজে নিজেকে কখনও ব্যক্ত, কখনও তিরোহিত ক'রে আপন লীলার আনন্দ পেয়ে থাকি! ভালো মন্দ সব প্রাণীর মধ্যে স্বয়ং আমিই তো আছি!মারার লোকও আমি আর মরার লোকও আমি! মাতাও আমি, পুত্রও আমি! যোগীও আমি, ভোগীও আমি!কৃষ্ণ আমি আর রাধা, রাধাও আমিই!আমরা একে অপরের থেকে পৃথক নই! ফুল আর সুগন্ধের ন্যায় একে অপরের থেকে অবিচ্ছেদ্য, যেমন সূর্য আর তার তেজ, জল আর তার লহরী,একে অপরের থেকে ভিন্ন হয়না,তেমনি কৃষ্ণ আর রাধা একে অপরের থেকে ভিন্ন নয়!তা যখন অন্য কেউ নেই তো আমি প্রেম কার সঙ্গে করি!
🌸 রাধা── যদি তোমার এই দর্শন সত্য হয়, তবে আমার তোমার সঙ্গে এত প্রেম কেন? আমার হৃদয়ে ঐ প্রেমের জন্য এই ব্যাকুলতা কেন যে আমার এক মুহুর্তও ঐ বিরহ সহ্য হয়না!(কৃষ্ণ মৃদু হাসল) তুমি আমার কথায় যতই মৃদু হাসো, কিন্তু এটা ভুলবে না যে আমার প্রাণ দিয়েই তোমার শরীর রূপ নিয়েছে! আমার মন দিয়ে তোমার এই চরণকমল রূপ নিয়েছে!আর এই যে তোমার মুরলী,সে তো আমারই শরীর, তাই না!!"
🌿 কৃষ্ণ──"এ আমি কি করে ভুলতে পারি রাধে!কিন্তু আমি যে তোমার সমস্ত পীড়া আর শোককে নাশ করার আধ্যাত্মিক তত্ত্ব বলছি তা তুমি কেন শুনছো না? দেখো রাধে! সব আধেয়র এক আধার আছে, যেমন ফলের আধার ফুল হয়, ফুলের আধার পাতা, পাতার আধার বৃক্ষ হয়, আর বৃক্ষের আধার বীজ হয়! সেই প্রকার সারা ব্রহ্মাণ্ডের আধার আমি! আর আমার আধার তুমি রাধে! কেননা, আমি নিত্যই তোমাতে স্থিত! কিন্তু তুমি আমার আধারিনী শক্তি হওয়া সত্ত্বেও, আপন মায়ার ভ্রমে জড়িয়ে কখনও ভক্তদের, কখনও গোপীদের ঈর্ষা করতে থাকো, যখন কিনা আমি সব গোপীদের মধ্যেই কেবল রাধাকেই দেখি!"
"দেখো রাধে! এই সৃষ্টির মধ্যে যেখানে কোথাও যেকোন যোনি অথবা যেকোন রূপে যখন দুই প্রেমের মিলন হয়, ওরা আর কেউ নয়, স্বয়ং রাধা আর কৃষ্ণ হয়!এই তত্ত্বকে বুঝে নিয়ে আপন লীলার আনন্দ নাও!আর আমার মতো মায়া থেকে দূরে থেকে মায়ার খেলা দেখতে থাকো!"
🌸 রাধা──"মায়ার খেলা!!তুমি এই বলতে চাও যে, মায়ার কোনও তথ্য নেই?ও সব মিথ্যা?"
🌿 কৃষ্ণ──"আমি এও বলিনি যে মায়া সর্বদাই মিথ্যা হয়! যেমন স্বপ্ন সত্যি হয় না, কিন্তু স্বপ্নের একটা অস্তিত্ব তো আছে!তাই তা সম্পূর্ণ মিথ্যাও নয়! সেই প্রকার মায়াও, ও সত্য নয়, কিন্তু আবার সম্পূর্ণ মিথ্যাও নয়! তাই আমি একে খেলা বলেছি!"
🌸 রাধা──"তোমার মায়া মিথ্যা হতে পারে, সত্য হতে পারে,অথবা খেলা হতে পারে, কিছুই হতে পারে!কিন্তু যাকে 'প্রেম' বলে সে তো না খেলা,না মিথ্যা, তা তো পরম সত্য!😭 আর তাই তোমার জগতের আধার এই সত্যকে খণ্ডন করার জন্য কি তোমার কাছে কোনও যুক্তি আছে?
🌿 কৃষ্ণ──না রাধে!!
🌸 রাধা──"ঠিক বলেছ তুমি!যদি প্রেম সত্য নয়, তো ভক্তি সত্য নয়, আর যদি ভক্তি সত্য নয় তো ভগবানও সত্য নয়!"
🌿 কৃষ্ণ──"হ্যাঁ রাধে! তোমার এই তর্কের আমার কাছে কোনও উত্তর নেই! আমি হেরে গেছি রাধে!
🌸 রাধা──(মুচকি হেসে) "তো ভগবান হার মেনে নিলেন?"
🌿 কৃষ্ণ──"হ্যাঁ!!প্রেমের কাছেই তো ভগবান হেরে যান!তাই সদা ভক্তিরই জিৎ হয়!"
🌸 রাধা──"তবে স্থির হয়ে গেছে যে, তুমি আমার প্রেমের ঋণী,আর সদাই ঋণী থাকবে"
🌿 কৃষ্ণ──"এই ঋণ শোধ করার কোনও রাস্তা আছে?"
🌸 রাধা──"হ্যাঁ!!একটা রাস্তা আছে!!"
🌿 কৃষ্ণ──"কি সেটা?"
🌸 রাধা──"প্রেম" যখন এই বৈরাগী মনকে ত্যাগ করে রাধার ন্যায় হৃদয় তুমি তোমার বক্ষে ধারণ করবে, আর সেই হৃদয়,প্রেমের তরঙ্গ এক ঝঞ্ঝাবর্তের মতো উঠবে, আর যখন সেই প্রেমের আনন্দের মধ্যেও পীড়া, আর তার পীড়ার মধ্যেও আনন্দের অনুভব করবে,তখন আপনি স্বয়ংই বুঝতে পারবেন যে রাধার প্রেমের ঋণ কি করে শোধ করা যায়!"
🌿 কৃষ্ণ──"আচ্ছা বেশ! আমি তোমার এই ঋণ অবশ্যই শোধ করে দেব!"
🌸 রাধা──"কবে?"
🌿 কৃষ্ণ──"আমি স্থির করেছি যে কলিযুগে আমি এমন এক অবতার নেব যার শরীর তো কৃষ্ণেরই হবে কিন্তু হৃদয় রাধার হবে!"
🌸 রাধা──(আপ্লুত হয়ে) "আহাঃ!! কত আনন্দের কথা যখন রাধার মতো কাতর হয়ে,কেবল 'কৃষ্ণ কৃষ্ণ নাম বলতে থাকবে!"
🌿 কৃষ্ণ──"হ্যাঁ!!তাই করব!তাইই করব!!চৈতন্যের রূপে নবদ্বীপ থেকে বৃন্দাবন অবধি কৃষ্ণ কৃষ্ণ নাম নিয়ে বেড়াব, যাতে তোমার ন্যায় কৃষ্ণপ্রেমের পীড়া সহ্য করতে পারি!"
🌸 রাধা──"সেই ব্যাকুলতার পুরো আনন্দ পেতে চান তো এক কাজ করো!"
🌿 কৃষ্ণ──"কি রাধে!"
🌸 রাধা──"আমায় মুরলী বাজানো শিখিয়ে দাও!"
🌿 কৃষ্ণ──"মুরলী!!"
🌸 রাধা──"যখন তুমি বিরহ পীড়ায় পীড়িত হবে তখন তোমার ন্যায় বৃন্দাবনেতে নিশ্চিন্ত মনে আমি মুরলী বাজাব, যার সুর শুনে তুমিও আমার ন্যায় বিবশ হয়ে যাবে!"
হরিইইইইইই হরিইইইইইইবোল!!!এইভাবেই শ্রীরাধার প্রেমের ঋণ শোধ করার জন্য এই কলিযুগে নবদ্বীপে স্বয়ং কৃষ্ণ, রাধার হৃদয় ও কান্তি নিয়ে প্রছন্ন অবতারীরূপে আবির্ভূত হন।
▒▒▒▒▒▒▒▒▒▒▒▒
𝖍𝖆𝖗𝖊 𝖐𝖗𝖎𝖘𝖍𝖓𝖆 𝖍𝖆𝖗𝖊 𝖐𝖗𝖎𝖘𝖍𝖓𝖆
𝖐𝖗𝖎𝖘𝖍𝖓𝖆 𝖐𝖗𝖎𝖘𝖍𝖓𝖆 𝖍𝖆𝖗𝖊 𝖍𝖆𝖗𝖊|
𝖍𝖆𝖗𝖊 𝖗𝖆𝖒 𝖍𝖆𝖗𝖊 𝖗𝖆𝖒
𝖗𝖆𝖒 𝖗𝖆𝖒 𝖍𝖆𝖗𝖊 𝖍𝖆𝖗𝖊 ||
*🧚♂️𝄞⋆⃝ 🧚♂️𝖍𝖆𝖗𝖎𝖇𝖔𝖑🧚♂️𝄞⋆⃝🧚♂️*
*_━────⊱❉✸❉⊰─────━_*
*⚜️জয় শ্রীরাধাকৃষ্ণ⚜️*
🙏🏻 👣👣🙏🏻