Baliura Catholic church

Baliura Catholic church Baliura catholic Church

25/02/2026
25/02/2026

Jesus Christ

24/02/2026

Jesus Christ

24/02/2026

20/02/2026

New song created by Dipankar Biswas 🎶🎵👏💕

19/02/2026

Song create by Dipankar Biswas

“কেননা তুমি ধূলি, এবং ধূলিতে প্রতিগমন করিবে।”(আদিপুস্তক ৩:১৯)খ্রীষ্টেতে প্রিয় ভাই ও বোনেরা,এই বাক্যটি কি মুক্তির ঘোষণা,...
18/02/2026

“কেননা তুমি ধূলি, এবং ধূলিতে প্রতিগমন করিবে।”
(আদিপুস্তক ৩:১৯)

খ্রীষ্টেতে প্রিয় ভাই ও বোনেরা,
এই বাক্যটি কি মুক্তির ঘোষণা, নাকি বিচারের রায়। এটি কি ঈশ্বরের আশীর্বাদ, নাকি অভিশাপ বাক্য?
এই বাক্যটি কোথায় বলা হয়েছিল?
এই বাক্যটি বলা হয়েছিল মানবজাতির পাপে পতনের পরে ঈশ্বরের বিচার ঘোষণায়।

🌿 প্রেক্ষাপট: পতনের মুহূর্ত।
ঈশ্বর আদমকে সৃষ্টি করেছিলেন নিজস্ব প্রতিমূর্তিতে।
তিনি তাকে জীবনের নিশ্বাস দিয়েছিলেন (আদি ২:৭)।

কিন্তু পাপের পরে কী হলো?
✔ মাটি অভিশপ্ত
✔ শ্রম কষ্টকর
✔ মৃত্যু অবশ্যম্ভাবী

“তুমি ধূলি”-
এটি আশীর্বাদ নয়, এটি মৃত্যুদণ্ডের ঘোষণা।
"কেননা পাপের বেতন মৃত্যু" (রোমীয় ৬:২৩)।

⚖️ তাহলে এই মৃত্যুদণ্ডের রায়, ঈশ্বরের অভিশাপ কেন কপালে ধারণ?
যুক্তি দেওয়া হয় এটি বিনয় ও অনুতাপের স্মরণ।
কিন্তু প্রশ্ন হচ্ছে, বিচারের বাক্যকে কি আমরা প্রথা বানাবো?
মৃত্যুর ঘোষণাকে কি আমরা ধর্মীয় পরিচয় করবো?

নতুন নিয়মে কোথায় আদেশ আছে—
✔ বছরে একদিন ছাই কপালে দিতে হবে?
✔ পতনের বাক্য পুনরাবৃত্তি করতে হবে?

❓স্বয়ং যীশুখ্রীষ্ট, তাঁর শিষ্যেরা বা ‌প্রেরিতেরা কি এই প্রথা কোথাও পালন করেছিলেন?
❌ স্পষ্ট উত্তর - না।

📖 যীশুর স্পষ্ট সতর্কবাণী
“উপবাস করিলে কপটদের ন্যায় মুখ বিষণ্ণ করিও না…” (মথি ৬:১৬-১৮)।

যদি অনুতাপ সত্য হয়,
তাহলে তা হৃদয়ে।

যদি পরিবর্তন সত্য হয়,
তাহলে তা জীবনে।

আরও কঠিন কথা—
"ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছ" (মার্ক ৭:৭-৮)।

ঈশ্বরের আদেশের চেয়ে মানুষের প্রথা বড় হয়ে গেলে
উপাসনা বৃথা হয়ে যায়।

ভাই ও বোনেরা,
আমরা ধূলি, এটা সত্য
কিন্তু গল্প এখানেই শেষ নয়।
"প্রথম মনুষ্য (আদম) মাটি থেকে; দ্বিতীয় মনুষ্য (যীশু) স্বর্গ থেকে (১ করিন্থীয় ১৫:৪৭-৪৯)।

আমরা শুধু আদমে নই
আমরা বরঞ্চ খ্রিস্টেই আছি।

ধূলি আমাদের উৎপত্তি,
কিন্তু পুনরুত্থান আমাদের গন্তব্য।

✝️ অভিশাপ কে বহন করেছেন?
“খ্রীস্ট আমাদের জন্য অভিশাপ স্বরূপ হইলেন”
(গালাতীয় ৩:১৩)।

যে অভিশাপ “ধূলি” ঘোষণা করেছিল,
সেই অভিশাপ ক্রুশে বহন করা হয়েছে।

তাহলে আমরা কী ঘোষণা করবো?
অভিশাপ?
নাকি মুক্তি?

ভাই ও বোনেরা,
কপালের ছাই আপনাকে ধার্মিক করবে না।
ধর্মীয় চিহ্ন আপনাকে রক্ষা করবে না।
প্রথা আপনাকে নতুন জন্ম দিবে না।

ঈশ্বর চান—
✔ ভাঙা হৃদয়
✔ সত্য অনুতাপ
✔ খ্রিস্টে জীবন্ত বিশ্বাস

"আপনাদের পরীক্ষা করিয়া দেখ, তোমরা বিশ্বাসে আছ কি না; প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা কর। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জান না যে, যীশু খ্রীষ্ট তোমাদের মধ্যে আছেন?" (২ করিন্থীয় ১৩:৫)।

আজ সিদ্ধান্ত নিতে হবে-
আমরা কি পতনের বাক্য ধারণ করবো?
নাকি পুনরুত্থানের সুসমাচার ঘোষণা করবো?

ধূলি দেহের পরিণতি—
কিন্তু খ্রীস্টে অনন্ত জীবন।

তাই -
ছাই নয়, ক্রুশ ধরুন।
প্রথা নয়, শাস্ত্র ধরুণ।
মৃত্যুর ঘোষণা নয়, পুনরুত্থানের আশা ঘোষণা করুন।

আমরা ধূলি-
কিন্তু আমরা ধূলিতে শেষ নই।
খ্রীস্টে আমরা মহিমায় উঠবো, অনন্ত জীবনে যাব।
আমেন।🙏

Coming soon 🔥
17/02/2026

Coming soon 🔥

Address

Baliura Catholic Church
Krishnagar
741103

Alerts

Be the first to know and let us send you an email when Baliura Catholic church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Baliura Catholic church:

Share