Kolkata r Mahakal- কোলকাতার মহাকাল

  • Home
  • India
  • KOLKATA
  • Kolkata r Mahakal- কোলকাতার মহাকাল

Kolkata r Mahakal- কোলকাতার মহাকাল Spritual

Unmatha Mantra Proyog - 🛕 To solve any Kind of Mental Problem's 🔱  Bhairav Sadhana ❤‍🔥 Spritual 💓
01/02/2023

Unmatha Mantra Proyog - 🛕 To solve any Kind of Mental Problem's 🔱 Bhairav Sadhana ❤‍🔥 Spritual 💓

Unmatha Mantra Proyog - 🛕 To solve any Kind of Mental Problem's 🔱 Bhairav Sadhana ❤‍🔥 Spritual 💓unmatha bhairav,unmatha bhairavar,unmatta bhairava,raag ...

মা কালী স্বপ্নাদেশ দিয়ে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত  হয়েছেন  সাদা_কালী  রূপে
21/10/2022

মা কালী স্বপ্নাদেশ দিয়ে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত হয়েছেন সাদা_কালী রূপে

মা কালী স্বপ্নাদেশ দিয়ে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত হয়েছেন সাদাকালী রূপে সাধকের বাড়িতে Route : Jadavpur Thana to Ruby Auto stopag...

https://www.facebook.com/103859414664853/posts/604355381281918/
10/08/2022

https://www.facebook.com/103859414664853/posts/604355381281918/

🙏🌺পঞ্চম মহাবিদ্যা ভৈরবী🌺🙏

-: ত্রিপুরা ভৈরবী:-
দেবী ভৈরবী দশ মহাবিদ্যার পঞ্চম দেবী।ভৈরব কথার অর্থ হলো ভয়ংকর আর ভৈরবের স্ত্রী শক্তি হওয়াতে উনার নাম ভৈরবী। তন্ত্র শাস্ত্রে অ থেকে অ: পর্যন্ত অক্ষর কে ভৈরব ও ক থেকে ক্ষ পর্যন্ত অক্ষর কে যোনি বা ভৈরবী বলা হয়। উনি গুপ্ত তান্ত্রিক বিদ্যার দেবী। উনি ললিতা দেবীর রথ বাহিনী। ব্রহ্মাণ্ড পুরাণে উনাকে গুপ্ত যোগিনীদের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়েছে।

🌺 স্বরূপ:- দেবী ভৈরবী অত্যন্ত উগ্র দেবী। উনি রক্ত বস্ত্র পরিধানা, উনার বক্ষ দেশ রক্ত চন্দন দিয়ে চর্চিত। উনি ত্রিনয়না, চতুর্ভুজা। বাম দিকের হতে অক্ষমালা ও বেদ পুস্তক এবং ডান দিকের হাতে অভয় ও বর মুদ্রা শোভা পাচ্ছে। উনি রক্ত পদ্মাসনা দেবী। বেদ জ্ঞানের প্রতীক এবম অক্ষমালা তপের প্রতীক। উনার থেকেই ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে আবার উনাতেই ব্রহ্মাণ্ড বিলীন হয়ে যাচ্ছে। উনি সূক্ষ্ম বাক ও মূল কারণের অধিষ্ঠাত্রী দেবী। মুন্ডমালা তন্ত্রে বলা হয়েছে যে উনি নৃসিংহ দেবের অভিন্ন শক্তি।

🌺 প্রকারভেদ:- উনি প্রণব স্বরূপিনী।উনার অনেক রুপ বর্তমান যেমন বর্তমান সিদ্ধি, নিত্যা, কমলেশ্বরী, কামেশ্বরী, ষটকূটা, রুদ্র ভৈরবী, চৈতন্য ভৈরবী, কাল ভৈরবী প্রমুখ।

🌺 অবস্থান:- শ্মশানঘাট।

🌺 ভৈরব:- দক্ষিণামূর্তি কাল ভৈরব ও বটুক ভৈরব।

🌺 সহচরী:- ৬৪ যোগিনী।

🌺 আবির্ভাব:- শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে উনার উল্লেখ আছে যে মহিষাসুর এর সঙ্গে যুদ্ধের সময় উনি আবির্ভূতা হয়ে নিজের নখ দিয়ে মহিষ রুপী মহিষাসুরের বুক চিরে রুধির ধারা পরিবাহিত করেছিলেন। পঞ্চমুন্ডি আসনে প্রতিষ্ঠিত ভৈরবী দেবীকে আবার চণ্ডী রূপেও আখ্যায়িত করা হয়। উনার আবির্ভাবের রাত্রি কে কালরাত্রি বলা হয়।

🌺 আরাধনা:- সিদ্ধি ভৈরবী মূলত উত্তর আম্নার দেবী। নিত্যা ভৈরবী পশ্চিম আম্নার দেবী, শিব হচ্ছেন উনার উপাসক। রুদ্র ভৈরবী দক্ষিণ আম্নার দেবী, বিষ্ণু উনার উপাসক। মূলত তান্ত্রিক মার্গেই উনার পূজা হয়ে থাকে।

🌺 মহিমা:- উনি সর্ব সিদ্ধি ও বাকশক্তি প্রদায়িনী। উনি অভিষ্ট ফল দায়িনী।
🌺জয় মা ভৈরবী 🌺

https://www.facebook.com/103859414664853/posts/599159825134807/
02/08/2022

https://www.facebook.com/103859414664853/posts/599159825134807/

🔱☠🌺মাতা চামুণ্ডা কালী।উদয়পুর।তারাপীঠ 🔱

বৈশিষ্ট্য মুনি আরাধিতা এই চামুণ্ডা কালি। সত্য যুগে বৈশিষ্ট্য মুনি অতি গোপনে এখানে দক্ষিনাচারি কৌলিক তন্ত্র সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। মাতা চামুণ্ডা পঞ্চমুন্ডির আসনে অধিষ্ঠিত। বিস্তীর্ণ ঘন গহীনঅরণ্যে লোকজনের অগম্য ভয়ঙ্কর অতি দুর্গম এক জনবসতি হীন এক স্থান ।

বর্তমানে অবশ্য অনেক উন্নতি হয়েছে তারাপীঠ উন্নয়ন কমিটির সৌজন্যে। ইচ্ছা হলেই এখানে চলে আসা যায়। তারাপীঠ অটো ষ্টেন্ড থেকে কিছুটা দূরে অবস্থিত এই মন্দিরটি।

তারাপীঠের মা তারা দর্শনে বহু লোক আসেন। কিন্তু এই তন্ত্র পীঠ সম্পর্কে অনেকেই অজ্ঞাত।তারাপীঠের সকল ব্রাহ্মণ পূজারী পান্ডা সেবাইত এই মায়ের দীক্ষিত। তাই কালি পূজার রাতে এই চামুণ্ডা কালির পূজা করা তাদের জন্য আবশ্যিক কর্তব্য হিসেবে ধরা হয়। নচেৎ তাদের অমঙ্গল বয়ে আনবে। তারাপীঠ তাই কালি পূজার রাতে এখানে প্রায় সব দোকান বন্ধ থাকে। ব্রাহ্মণ বা পান্ডার দেখা পাওয়া যায় না বললেই চলে।

চামুণ্ডা কালিতলা দীপান্বিতার অমাবস্যা রাতে এই মন্দিরটি লোকজনের কোলাহলে মুখরিত হয়ে ওঠে । মধ্যে রাত থেকে দুপুর পর্যন্ত চলে কয়েক হাজার ছাগ বলি। পরের দিন মায়ের বিশেষ পূজা অর্চনার পরে নিকটবর্তী পুকুরে মায়ের বিসর্জন হয়।

যারা তন্ত্র মন্ত্র সাধনার সাথে যুক্ত তাদের এই কালি পূজার রাতে এখানে আসাটা অতি আবশ্যক আছে । সংসারে যারা আর্থিক কষ্টে বা রোগে আক্রান্ত বা মানসিক ভাবে বিপর্যস্ত তারা শুধুমাত্র একবারের জন্য হলেও পৌষ মাস ব্যতিত বছরের যে কোন দিন এখানে এসে পূজা দিয়ে গেলে বা মানত করলে তার আশা আকাঙ্খা অবশ্যই মা ভগবতী চামুণ্ডা কালি তার ভক্তের মনবাসনা পূর্ণ করেন। এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি। জীবনে অনেক প্রতিকূলতা সহজেই কাটিয়ে উঠতে পেরেছি তা কেবলমাত্র দেবীর কৃপায়। যখনি যে কারণেই মায়ের কাছে এসেছি মা আমাকে কখনও খালি হাতে ফিরিয়ে দেননি। ন্যায় সঙ্গত কারণে আপনি যদি কিছু একমনে চান তাহলে অবশ্যই আপনি তা প্রাপ্ত করবেন এই বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। তবে মানত পূর্ণ হলে এখানে এসে সাধ্যমত পূজা দেওয়া আবশ্যিক শর্ত।

https://www.facebook.com/103859414664853/posts/596043232113133/
28/07/2022

https://www.facebook.com/103859414664853/posts/596043232113133/

আজ শ্রাবণী অমাবস্যা। অমাবস্যা মা কালীর তিথি, শ্রাবণ মাস মা মনসার কাল। মাতৃকা আবহমান, তন্ত্রধর্ম চিরন্তন, জয় মা কালী, জয় মনসা।

নাগ উপাসনা সুপ্রাচীন, হরপ্পা সভ্যতা থেকে চলে আসছে। নাগ প্রতীকী দ্যোতনা বহন করে: জলসম্পদ, মাটির নিচে থাকা সম্পদ, সাগরের সম্পদ। বস্তুত পদ্মালয়া শ্রী বা লক্ষ্মীর সঙ্গে মা মনসার মিল আছে। মনসাকাব্য এজন্য পদ্মাপুরাণ নামে আখ্যা পায়।

তন্ত্রে নাগতাৎপর্য কুণ্ডলিনী শক্তির মধ্য দিয়ে প্রকাশিত। কুণ্ডলিনী সর্বদা সর্পরূপে প্রকাশিত হন।


আজ শ্রাবণী অমাবস্যায় মা কালীর পুজো। সেও সঙ্গে বাংলা জুড়ে এই শ্রাবণ মাসে মা মনসার উপাসনা হচ্ছে। মা মনসা আমাদের ভূখণ্ডকে চিরকাল সুজলা সুফলা শস্যশ্যামলা রাখুন।

https://www.facebook.com/103859414664853/posts/591376455913144/
21/07/2022

https://www.facebook.com/103859414664853/posts/591376455913144/

ব্রহ্মদত্ত ধাম,বনমালীপুর,বাড়ুইপাড়া, হুগলী

ব্রহ্মা সাধারণত চতুর্মুখ ও চতুর্বাহু বিশিষ্ট, শ্মশ্রুমণ্ডিত, রক্তাভ বা স্বর্ণাভ দেহধারী হিসেবে বর্ণিত হন। তাঁর চার হাত চারবেদ এবং চার দিক—কে প্রকাশ করে। তিনি রক্তপদ্মে অবস্থান করেন এবং হংস (হাঁস,রাজহাঁস তাঁর বাহন। সাধারণত, দেবী সরস্বতী ব্রহ্মার স্ত্রী হিসেবে উল্লেখিত হন এবং ব্রহ্মার সৃজন শক্তি ও ব্রহ্মার জ্ঞান-এর নারীরূপ তিনি। শাস্ত্র অনুযায়ী, ব্রহ্মা তাঁর সন্তানদেরকে মনের সংকল্প হতে সৃষ্টি করেছেন, তাই তাদেরকে ব্রহ্মার মানসপুত্র বলা হয়। বর্তমান যুগে হিন্দুধর্মে, ব্রহ্মা তেমন জনপ্রিয় দেবতা নন এবং ত্রিমূর্তির অন্য দেবতা থেকে তাঁর গুরুত্ব কম। প্রাচীন শাস্ত্রসমূহে ব্রহ্মার উল্লেখ থাকলেও তথাপি, ভারতবর্ষে ব্রহ্মা প্রধান দেবতা হিসেবে খুব কমই পূজিত হন। ভারতে খুব কমই দেবতা ব্রহ্মার মন্দির রয়েছে, তবে রাজস্থান–এর পুষ্করের ব্রহ্মা মন্দির ব্রহ্মদত্ত ধাম,বনমালীপুর,

বাড়ুইপাড়া, হুগলী
বাড়ুইপাড়া থেকে ৫ কিলোমিটার দূরে বনমালীপুর এ খুব প্রসিদ্ধ।ভারতের বাইরে ব্রহ্মাদেবের মন্দির রয়েছে,

যেমন: থাইল্যান্ডের ব্যাংককের এরাবন তীর্থস্থান

https://www.facebook.com/103859414664853/posts/582347873482669/
08/07/2022

https://www.facebook.com/103859414664853/posts/582347873482669/

দেবী মৎস্য বারাহী:
উড়িষ্যার চৌরাশিতে সুপ্রাচীন একটি মন্দির দেবী বারাহীর জন্যে উৎসর্গীকৃত, মূলত নবম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় মন্দিরটি।

দেবী এখানে ত্রিনয়না বরাহ সদৃশ মুখবয়ব যুক্ত, বৃকোদরী ভীমারুপী। তাঁর বৃহৎ উদরে যেনো সম্পূর্ণ মহাজগৎ অবস্থান করছে!
ললিতাসনস্থিতা দেবী ডান হস্তে মৎস্য ও বাম হস্তে কপাল পাত্র ধারণ করেন। বাহন হিসেবে তাঁর পদতলে মহিষ রয়েছে ।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Kolkata r Mahakal- কোলকাতার মহাকাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category