হিন্দু সংহতি

হিন্দু সংহতি বাঙ্গালী হিন্দুর সম্মান বাঁচানোর লড়াইয়ের নাম হিন্দু সংহতি।
Us:
UPI ID: 7407818686@upi

27/01/2026

বাঙ্গালী হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে বাঙ্গালী হিন্দুরাই।

এর কারণ খুঁজতে হবে বাঙ্গালী হিন্দুকেই। অন্য কেউ এসে এই বিপদ থেকে উদ্ধার করবে, এমন আশা করা বৃথা।

অনেকে হয়তো ভাবছেন যে রাজনীতি দিয়ে এই সমস্যার সমাধান হবে। কিন্তু বাঙ্গালী হিন্দুর সংখ্যা কমছে ক্রমশ। সামর্থ্য থাকলেও এক সন্তানের বেশি নিতে চাইছে না অনেকে। অন্যদিকে ব্যাপক অনুপ্রবেশ ও অত্যধিক জন্মহারের কারণে বহু এলাকায় জনবিন্যাসের ভারসাম্য হারিয়ে যাচ্ছে। ফলস্বরুপ মাটির দখল হারাচ্ছে বাঙ্গালী হিন্দুরা।

তাই হোমল্যান্ড রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে নামতে হবে বাঙ্গালী হিন্দুকেই।

প্রথমে তুলে দেওয়া হলো স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত উপদেশ "গীতা"।     তারপর প্রান্তিক হিন্দু সমাজের মানুষের হাতে শীত বস্ত...
27/01/2026

প্রথমে তুলে দেওয়া হলো স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত উপদেশ "গীতা"।
তারপর প্রান্তিক হিন্দু সমাজের মানুষের হাতে শীত বস্ত্র ( কম্বল, মোটা চাদর)। হিন্দু সংহতির পক্ষ থেকে। নদীয়া জেলার হরিণঘাটা ব্লকের মোল্লাবেলিয়া অঞ্চলের আদিবাসী পাড়াতে।
তপন ঘোষের দেখানো পথে আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রান্তিক হিন্দু সমাজের পাশে থাকার চেষ্টা প্রতিনিয়ত করে চলেছে। প্রান্তিক, লড়াকু হিন্দু সমাজের পাশে থাকাটাকে হিন্দু সংহতি নিজেদের অবশ্য কর্তব্য বলে মনে করে।

ন্যাশনাল মেডিকেল কমিশন শ্রী মাতা  বৈষ্ণো দেবী   ইনস্টিটিউ অফ মেডিকেল  এক্সেলেন্স( মেডিক্যাল কলেজ) এর অনুমতি পত্র( লেটার ...
09/01/2026

ন্যাশনাল মেডিকেল কমিশন শ্রী মাতা বৈষ্ণো দেবী ইনস্টিটিউ অফ মেডিকেল এক্সেলেন্স( মেডিক্যাল কলেজ) এর অনুমতি পত্র( লেটার অফ পারমিশন) বাতিল করেছে। রাষ্ট্রীয় বজরং দল এবং অন্যান্য হিন্দু সংগঠনের তুমুল বিক্ষোভের কারণে এটা হয়েছে। প্রথম যে 50 জন ছাত্রের নাম এন্ট্রি হয়েছে সেই মেডিকেল কলেজের MBBS কোর্সের জন্য, তার মধ্যে ৪৭ জনই মুসলমান। ওই মেডিকেল কলেজ নির্মিত হয়েছে মাতা বৈষ্ণো দেবীর ভক্তদের অনুদানের টাকাতে। আর সেখানকার প্রথম ব্যাচের পঞ্চাশের মধ্যে ৪৭ মুসলমান ছাত্র। বাকি তিনজনের মধ্যে দুজন হিন্দু এবং একজন শিখ। ৫০ এর মধ্যে ৪৭ মুসলিম ছাত্র দেখে তুমুল বিক্ষোভ শুরু করে হিন্দুত্ববাদ সংগঠনগুলি। তাদের বিক্ষোভের জেরে ন্যাশনাল মেডিকেল কমিশন ওই মেডিকেল কলেজের পারমিশন বাতিল করে বা বাতিল করতে বাধ্য হয়।
হিন্দু সংহতি ওই হিন্দুত্ববাদী সংগঠনগুলির কার্যকর্তাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। তারা দেখিয়েছেন কিভাবে ন্যায্য অধিকার আদায় করে নিতে হয়। কেবল সরকারের ভরসায় বসে থাকলে সেটা সম্ভব হতো না।

প্রান্তিক হিন্দু সমাজের হাতে "শীত বস্ত্র" তুলে দেবার লক্ষ্যে সুন্দরবন এলাকার ভরতগড় অঞ্চলের চার নম্বর গরানবোস এলাকায় হরিম...
24/11/2025

প্রান্তিক হিন্দু সমাজের হাতে "শীত বস্ত্র" তুলে দেবার লক্ষ্যে সুন্দরবন এলাকার ভরতগড় অঞ্চলের চার নম্বর গরানবোস এলাকায় হরিমন্দির প্রাঙ্গনে আসা। ঝড়খালি থেকে মাত্র ১২/১৩ কিলোমিটার আগে। শঙ্খ ধ্বনি করে, ফুল ছড়িয়ে কলকাতা থেকে আগত অতিথিবৃন্দকে হিন্দু সংহতির পক্ষ থেকে স্বাগত জানানো হয়। অনেকটা আগে থেকে হিন্দু সংহতির বাইক বাহিনী তাদের রিসিভ করে পথ দেখিয়ে অনুষ্ঠান স্থলে নিয়ে আসে।
হিন্দু সংহতির উদ্যোগে ও পি এস ম্যাগনাম আবাসনের আবাসিক বৃন্দের সহযোগিতায় প্রান্তিক লড়াকু হিন্দু সমাজের চারশো জনের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হলো। সেইসাথে মাটিতে অধিক সময় কাজ করতে হয় যাদের তাদের সুবিধার জন্যে দুশো জোড়া চপ্পল। সঙ্গে ৫০ জন ছাত্রছাত্রীকে খাতা ও পেন। দুপুরে ৫০০ জনের বেশি মানুষের একত্রিত ভোজন। ভাত, ডাল, ভাজা, সবজি। একদম প্রাণবন্ত অনুষ্ঠান। নিখুঁত আয়োজন। প্রত্যেকে, প্রত্যেকে খুশি। আনন্দিত। তৃপ্ত।

আমরা হিন্দু সংহতি কথা দিয়েছিলাম। কথা রেখেছি।      অনেকেরই মনে আছে বিশ্বকর্মা পূজার দিন হরিপাল থানার অন্তর্গত এলাহীপুরের...
15/10/2025

আমরা হিন্দু সংহতি কথা দিয়েছিলাম। কথা রেখেছি।
অনেকেরই মনে আছে বিশ্বকর্মা পূজার দিন হরিপাল থানার অন্তর্গত এলাহীপুরের সেই ঘটনাটা। তাপস মালিক নামের একজন হিন্দু যুবক একজন মুসলমান ফেরিওয়ালাকে নাকি খুব মারধর করেছিল, তার নাকি দাড়ি ধরে টেনে "জয় শ্রীরাম" বলতে বাধ্য করেছিল সেই অভিযোগ তুলে দীর্ঘক্ষণ আরামবাগ ডানকুনি সড়ক অবরোধ করেছিল হরিপাল থানার অন্তর্গত অনন্তপুরের মুসলিমরা( সেই ফেরিওয়ালার মূল বাড়ি নাকি মুর্শিদাবাদে। থাকে অনন্তপুরে।)। বিশ্বকর্মা পূজার দিনেই পুলিশ তাপসকে গ্রেফতার করে। পরদিন চন্দননগর কোর্টে তোলা হলে কোর্ট তাকে জেল হেফাজতে পাঠায়।
আমরা সেই দিনই বলেছিলাম যে তার আইনি লড়াইয়ের দিক এবং তার অনুপস্থিতিতে তার পরিবারের যেন কোন সমস্যা বা অসুবিধা না হয় সেটা হিন্দু সংহতি দেখবে। বাড়িতে তার মা স্ত্রী ও একটি ছোট ছেলে আছে। তাদের যাতে খাবার দাবারের বা অন্য কোন দিকে কোন সমস্যা না হয় সেটা আমরা দেখেছি। পূজার সময় তাদের হাতে নতুন বস্ত্রও তুলে দিয়ে এসেছি। আমাদের হিন্দু সংহতির টিম বারবার তাদের খোঁজ খবর নিয়েছে।
তার জামিন করাবার জন্যে আমরা লেগেছিলাম। অবশেষে আজ সফলতা পাওয়া গেছে। দীর্ঘ ২৭ দিন পর তার জামিন হল। মাননীয় বিচারক তার জামিন মঞ্জুর করেছেন। ওই জেলার আমাদের হিন্দু সংহতির মূল কার্যকর্তাদের সঙ্গে তাপসের মা এবং তাপসের এলাকার মানুষজন জেল গেটে উপস্থিত ছিলেন। তাপস জেল থেকে বের হওয়া মাত্রই সবাই আনন্দের উচ্ছাসে ফেটে পড়েন। তারা অত্যন্ত খুশি। বারংবার তারা হিন্দু সংহতিকে কৃতজ্ঞতা জানিয়েছেন। আমাদের কার্যকর্তারা তাদের বলেছেন, কৃতজ্ঞতা জানাবার কিছু নেই। এটা আমাদের কর্তব্য। জেল গেটে তাকে রিসিভ করা হয়েছে বীরের সম্মান দিয়ে।
সফলতা পাবার আনন্দে হিন্দু সংহতির কার্যকর্তারাও অত্যন্ত খুশি। অত্যন্ত তৃপ্ত। তপনদার দেখানো পথে আমরা চলেছি।

গঙ্গাসাগরের শ্রীধাম উচ্চ  বিদ্যালয়ের ক্লাস ফাইভের ছাত্রী(রোল নাম্বার 4) তুতুল মন্ডল। এক অতি বিরল রোগ পোলিওসিস এ আক্রান্...
13/10/2025

গঙ্গাসাগরের শ্রীধাম উচ্চ বিদ্যালয়ের ক্লাস ফাইভের ছাত্রী(রোল নাম্বার 4) তুতুল মন্ডল। এক অতি বিরল রোগ পোলিওসিস এ আক্রান্ত। কোমর থেকে ঘাড় পর্যন্ত শির দাঁড়া সাপের মতন বেঁকে যায়। এর আগে হিন্দু সংহতির সহ-সভাপতি সুজিত মাইতির নেতৃত্বে সংগঠনের একটি টিম তাদের বাড়িতে গিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে এসেছিল। আমরা তার বাবার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেই পরিবারটির পাশে দাঁড়াবার জন্য সবার কাছে আবেদন করেছিলাম। নিশ্চয়ই অনেকে সহযোগিতা করেছেন বা করছেন। হিন্দু সংহতির সাথে সক্রিয়ভাবে যুক্ত অথবা সংগঠনের সাথে সম্পর্ক আছে এইরকম অনেকেই সেই একাউন্ট নাম্বারে সহযোগিতা পাঠিয়েছেন। অনেকেই সেই স্ক্রিন শটও আমাদের কাছে পাঠিয়েছেন।
আমাদের সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত যে ব্যক্তিদের আর্থিক ক্ষমতা অত্যন্ত সীমিত, টোটো চালায়, রিক্সা চালায়, দিনমজুরির কাজ করে, অন্যের জমিতে মজুরির কাজ করে সেই রকম ২১০ জন ( যার মধ্যে একটা বড় অংশ গঙ্গাসাগর এলাকার হিন্দু সংহতির কার্যকর্তা ও সমর্থকরা) ১০ টাকা, ২০ টাকা, ২৫ টাকা, ৩০ টাকা, ৫০ টাকা করে সুজিত মাইতির কাছে পাঠিয়েছেন বা তার কাছে গিয়ে জমা দিয়েছেন। এইরকম করে ৫০০০ টাকা হবার পরে আজ সুজিত মাইতির নেতৃত্বে হিন্দু সংহতির টিম সেই মেয়েটির বাড়িতে গিয়ে সেই টাকাটা তার বাবার হাতে দিয়ে এসেছেন।
১৯ তারিখে তারা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হবে চিকিৎসার জন্যে। আমরা হিন্দু সংহতি পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সেই বাচ্চা মেয়েটি অপারেশন হবার পরে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
আরেকবার মেয়েটির বাবার একাউন্ট ডিটেইলস এখানে দিয়ে দিচ্ছি। কোন ফোন পে বা গুগল পে নাম্বার নেই।
TARUN MANDAL
Account No - 35972995863
IFSC Code -- SBIN0008890
Branch -- Kalibazar.

হিন্দু সংহতির  পক্ষ থেকে গুরুজনদের শুভ বিজয়ার প্রণাম। অন্যান্যদের প্রীতি ও শুভেচ্ছা জানাই।
02/10/2025

হিন্দু সংহতির পক্ষ থেকে গুরুজনদের শুভ বিজয়ার প্রণাম। অন্যান্যদের প্রীতি ও শুভেচ্ছা জানাই।

তপন দা মানে হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ একটা বিশেষ শব্দ একটা বিশেষ বিষয়কে বোঝাবার জন্যে ব্যবহার করতেন। "মৈত্রী"। শ...
28/09/2025

তপন দা মানে হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ একটা বিশেষ শব্দ একটা বিশেষ বিষয়কে বোঝাবার জন্যে ব্যবহার করতেন। "মৈত্রী"। শব্দটা তিনি ব্যবহার করতেন মুসলমান ধর্ম বা ইসলামিক সংস্কৃতি ছেড়ে হিন্দু ধর্মে হিন্দু সংস্কৃতিতে আসা মেয়েদের ক্ষেত্রে। হিন্দু ছেলেদের সাথে বিয়ে দিয়ে এই মেয়েদের হিন্দু গৃহবধূ করে সমাজে পরিচিত করাবার জন্য তপনদা বিশেষ সক্রিয় ছিলেন। জামাইষষ্ঠীর দিনে এবং দুর্গাপূজার আগে এই মেয়েদের বা গৃহবধূদের হাতে, আমাদের হিন্দু সংহতির পরিবারের এই মেয়েদের হাতে আমরা চেষ্টা করি নতুন শাড়ি তুলে দেবার। সেই উদ্দেশ্যে আজকে শাড়ির বান্ডিল নিয়ে গাড়ি ভাড়া করে হিন্দু সংহতির সভাপতি, সম্পাদক, সহ সভাপতি একদম সকালে বেরিয়ে গেছেন বর্ধমান ও দুর্গাপুরের উদ্দেশ্যে। কোথাও এক জায়গায় কয়জনকে ডাক দিয়ে, কোথাও প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে, কোথাও দুজন তিনজনকে একসাথে করে তারা চেষ্টা করছেন সবার হাতে নতুন শাড়ি তুলে দেবার। দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকা সম্পূর্ণ করে এখন বর্ধমান শুরু করেছেন। ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে আসা এই মেয়েদের হাসিমুখের মাধ্যমে আমরা সমাজের কাছে সনাতনী সংস্কৃতির বিজয় বার্তা পৌঁছাতে চাই। সেই লক্ষ্য নিয়েই শান্তনু সিংহ, সুন্দর গোপাল দাস, সুজিত মাইতিরা দুর্গাপুর, বর্ধমানে চক্কর দিয়ে চলেছেন।
এই প্রসঙ্গে একটি কথা উল্লেখ না করলেই নয়। রঞ্জন মুখার্জী নামক একজন ব্যক্তি এবং তার সহযোগীরা এই বিষয়ে উল্লেখযোগ্য কাজ করছেন। বিশেষ কারণে আজ রঞ্জন মুখার্জী উপস্থিত থাকতে না পারলেও তার সহযোগীরা হিন্দু সংহতির টিমের সাথে পুরো সময় দিয়ে সঙ্গে ছিলেন।

Address

230/3 Raipur Road
Kolkata
700047

Alerts

Be the first to know and let us send you an email when হিন্দু সংহতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to হিন্দু সংহতি:

Share