Jananim Saradam Devim Ramkrishnam Jagad-Guru.

Jananim Saradam Devim Ramkrishnam Jagad-Guru. আমি সত্যিকারের মা; গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়-সত্য জননী।- মা সারদা।

10/07/2025

আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা,
আমি যে পথ চিনি না।
তোমারি উপর করিনু নির্ভর
তোমা বই কারো জানি না ॥

আজ হতে তুমি হৃদয়েরি রাজা,
তোমারেই আমি করিব গো পূজা।
সন্দেহের কণা কিছু রাখিব না,
কারো কথা আমি মানি না ॥

রচনা: শ্রী ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ।
কন্ঠশিল্পী: শ্রী শুভ্রকান্তি গায়েন।

22/05/2025

আর কেন মন এ সংসারে
যাই চল সেই নগরে।
সেথা দিবানিশি পূর্ণশশী
আনন্দে বিরাজ করে।।

পক্ষ-ভেদে ক্ষয়-উদয়
নাইকো চাঁদের সে পুরে।
নাই ক্ষুধা তৃষ্ণা ভোগ পিপাসা
পূর্ণানন্দ বিহরে।।

সুধাকরে সুধা ক্ষরে
রবি বিষ বিতরে।
মনের মতন চকোর বিনা
চাঁদের সুধা চাঁদ হরে।।

(ও মন) তোমার মতন হয় যে জনা
সেই তো গরল পান করে।
(আবার) জ্ঞান হারায়ে বিষের জ্বালায়
কেবল গতায়াত করে।।

সেই নগরে বাস করে যে
প্রেমিক ধন্য কয় তারে।
(তারা) সাকারকে করে নিরাকার
নিরাকার সাকার করে।।

কন্ঠশিল্পী :- শ্রীমৎ স্বামী শিবাধীশানন্দজী মহারাজ।

09/05/2025

মাতা আমার মা সারদা, পিতা আমার গদাধর
শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর।
আমি যে জবা দি শ্যামা মাকে,
আমি সেই জবা দি সারদা কে।
আমি রামকৃষ্ণের পূজা করে,
ডাকি তাকে হে শংকর।
মা কালী আর মা সারদা
আমার কাছে দুই সমান।
আমি সারদাকে প্রণাম করে
শ্যামা মায়ের গাহি গান।
যে হৃদয়ে ঠাকুরের বাস।
ওরে, সেই হৃদয় তো শিবের কৈলাস।
শিব-কালী , ঠাকুর-শ্রীমা
ওরে, দোঁহে সমান শক্তিধর।
মাতা আমার মা সারদা, পিতা আমার গদাধর
শ্রীমা হলেন আমার কালী, ঠাকুর আমার মহেশ্বর।
মাতা আমার মা সারদা।

কথা-প্রচলিত ।
কণ্ঠশিল্পী-শ্রীযুক্ত ভার্গব লাহিড়ী।

21/04/2025

মন চলো নিজ নিকেতনে,
মন চলো নিজ নিকেতনে,
সংসার বিদেশে বিদেশীর বেশে
ভ্রম কেন অকারণে
মন চলো নিজ নিকেতনে।

বিষয়-পঞ্চক আর ভূতগণ
সব তোর পর কেহ নয় আপন,
পরপ্রেমে কেন হয়ে অচেতন
ভুলিছ আপনজনে
মনো চলো নিজ নিকেতনে।

সত্যপথে মন কর আরোহণ
প্রেমের আলো জ্বালি চল অনুক্ষণ,
সঙ্গেতে সম্বল রাখো পূণ্যধন
গোপনে অতি যতনে।

লোভ-মোহা আদি পথে দস্যুগণ
পথিকের করে সর্বস্ব মোষণ,
পরম যতনে রাখোরে প্রহরী
শম,দম দুইজনে
মন চলো নিজ নিকেতনে।

সাধুসঙ্গ নামে আছে পান্থধাম
শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম,
পথভ্রান্ত হলে শুধাইবে পথ
সে পান্থনিবাসী জনে।

যদি দেখ পথে ভয়েরই আকার
প্রাণপণে দিও দোহাই রাজার,
সে পথে রাজার প্রবল প্রতাপ
শমণ ডরে যার শাসনে।
মন চলো নিজ নিকেতনে,
মন চলো নিজ নিকেতনে
সংসার বিদেশে বিদেশীর বেশে
ভ্রম কেন অকারণে,
মন চলো নিজ নিকেতনে।

রচনা : অযোধ্যানাথ পাকড়াশি ।
কণ্ঠশিল্পী : পন্ডিত অজয় চক্রবর্তী ।
বি:দ্র: - "সত্য পথে মন" ও "লোভ মোহ আদি" স্তবকদুটি গাওয়া হয়নি এখানে।

07/03/2025

মাতৃসঙ্গীত

রূপ ঢেকে তুমি কে গো অপরূপা
অবগুণ্ঠনে ঢাকা,
অবগুণ্ঠনে ঢাকা,
আছো মা বাড়ায়ে চরণ দুখানি
আঁখি দুটি স্নেহমাখা ।।
অবগুণ্ঠনে ঢাকা,
রূপ ঢেকে তুমি কে গো অপরূপা
অবগুণ্ঠনে ঢাকা।

মা বলে ডাকিলে পারোনা ফেরাতে,
ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নিতে;
কে আছে এমন জুড়াইতে ব্যাথা,
না ডাকিতে দাও দেখা ;
অবগুণ্ঠনে ঢাকা,
রূপ ঢেকে তুমি কে গো অপরূপা
অবগুণ্ঠনে ঢাকা ।

কভু রাধা , কভু সীতা সতী রূপে
শীতল করেছো ভূমি
সারদা জ্ঞানদা এই যুগে মাগো,
তোমার তুলনা তুমি।

নিয়েছি গো ঠাঁই তব পদতলে
বাড়ায়েছি হাত নে মা কোলে তুলে,
মা ................
নিয়েছি গো ঠাঁই তব পদতলে
বাড়ায়েছি হাত নে মা কোলে তুলে,
ভরসা আমার তবে পদছায়া
হৃদয়ে রয়েছে আঁকা
অবগুণ্ঠনে ঢাকা,
রূপ ঢেকে তুমি কে গো অপরূপা
অবগুণ্ঠনে ঢাকা।
আছো মা বাড়ায়ে চরণ দুখানি
আঁখি দুটি স্নেহমাখা ।।
অবগুণ্ঠনে ঢাকা,
রূপ ঢেকে তুমি কে গো অপরূপা
অবগুণ্ঠনে ঢাকা।

কণ্ঠশিল্পী : শ্রীমৎ স্বামী শিবাধিশানন্দজী মহারাজ।

26/02/2025

গুনের কথা কব কার ,
মা গুনের কথা কব কার ;
তোরা দুই সতীনে কেউ বুকে,
কেউ মাথায় চড়িস্ তাঁর।।

ক্ষ্যাপার হাট-বাজার,
মা, তোদের ক্ষ্যাপার হাট-বাজার।
গুনের কথা কব কার
মা, গুনের কথা কব কার।
তোরা দুই সতীনে কেউ বুকে,
কেউ মাথায় চড়িস্ তাঁর।।
ক্ষ্যাপার হাট-বাজার,
মা, তোদের ক্ষ্যাপার হাট-বাজার।।

কর্তা যিনি ক্ষ্যাপা তিনি,
ক্ষ্যাপার মূলাধার।।।
আবার চাকলা-ছাড়া চেলা দুটো,
সঙ্গে অনিবার।।
ক্ষ্যাপার হাট-বাজার,
মা, তোদের ক্ষ্যাপার হাট-বাজার।

গজ বিনে গো আরোহণে,
ফিরিস্ কদাচার।।।।
মণি মুক্তা ফেলে পরিস্ গলে,
নরশির হার।।
ক্ষ্যাপার হাট-বাজার
মা তোদের ক্ষ্যাপার হাট-বাজার।

শ্মশানে মশানে ফিরিস্,
কার বা ধারিস্ ধার।।।।
এবার রামপ্রসাদকে ভবঘোরে,
করতে হবে পার।।
ক্ষ্যাপার হাট-বাজার
মা তোদের ক্ষ্যাপার হাট-বাজার।
গুনের কথা কব কার,
মা, গুনের কথা কব কার।
তোরা দুই সতীনে কেউ বুকে,
কেউ মাথায় চড়িস্ তাঁর।।
ক্ষ্যাপার হাট-বাজার,
মা তোদের ক্ষ্যাপার হাট-বাজার।।।

রামপ্রসাদী গান
কণ্ঠশিল্পী : শ্রী সৃজন চট্টোপাধ্যায়।

25/02/2025

লম্বিত গলে মুণ্ডমাল ,
দম্ভিতা ধনি-মুখ-করাল,
স্তম্ভিত পদে মহাকাল,
কম্পিতা ভয়ে মেদিনী॥

দিগ্বসনা চন্দ্র-ভাল,
এলায়ে পড়েছে কেশজাল,
শোভিত অসি করে কপাল,
প্রখরা শিখরি-নন্দিনী।
লম্বিত গলে মুণ্ডমাল ,
দম্ভিতা ধনি-মুখ-করাল।।

চারিদিকে কত দিক্পাল,
ভৈরবী শিবা তাল বেতাল,
অতি অপরূপ রূপ বিশাল,
কালী কলুষনাশিনী।
লম্বিত গলে মুণ্ডমাল ,
দম্ভিতা ধনি-মুখ-করাল,
স্তম্ভিত পদে মহাকাল,
কম্পিতা ভয়ে মেদিনী।
লম্বিত গলে মুণ্ডমাল ,
দম্ভিতা ধনি-মুখ-করাল।।

রচনা : শ্রী দাশরথি রায়।
কণ্ঠশিল্পী : শ্রী বিশাখ দত্ত।

24/02/2025

ও তোর, বৃথা উড়া নড়া চড়া কূল পাবি'নে অকূলে।
পাখি তুই কূল পাবি'নে অকূলে।

পাখি তুই ঠিক বসে থাক , ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে।
ও তোর, বৃথা উড়া নড়া চড়া, কূল পাবি'নে অকূলে।
পাখি তুই,
পাখি তুই ঠিক বসে থাক , ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে।

(ও) তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার,
নাহি অন্ত দিগদিগন্ত অপার পাথার।
(ও তোর) ধরবে ডানা ঘোর যাতনা পড়বি মহা মুস্কিলে ॥
পাখি তুই,
পাখি তুই ঠিক বসে থাক , ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে।

(ও সে) অনন্ত অনন্ত ভাবে অন্ত কে করে,
প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে ।
পুরাণেরা দিশেহারা সার কৈল নাম শেষকালে ।
পাখি তুই,
পাখি তুই,
পাখি তুই ঠিক বসে থাক , ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে।

এদিকে অবিদ্যা মায়া পিশাচী করাল,
পাতিয়াছে মন মোহিনী রূপ রসাদির জাল।
মন পাখি রে..এ..এ..এ..এ..এ..এ..এ..এ..এ..
এদিকে অবিদ্যা মায়া পিশাচী করাল,
পাতিয়াছে মন মোহিনী রূপ রসাদির জাল।
পাখী তুই পড়বি ফাঁদে মরবি কেঁদে প্রাণ হারাবি-বেহালে।
ঐ মাস্তুল ছেড়ে চলে এলে প্রাণ হারাবি বেহালে।
পাখি তুই,
পাখি তুই ঠিক বসে থাক , ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে।
ও তোর, বৃথা উড়া নড়া চড়া, কূল পাবি'নে অকূলে।
পাখি তুই,
পাখি তুই ঠিক বসে থাক , ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে।

রচনা : অক্ষয়কুমার সেন।
কণ্ঠশিল্পী : শ্রীমৎ স্বামী শিবাধিশানন্দজী মহারাজ।

Address

GARIA
Kolkata
700084

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jananim Saradam Devim Ramkrishnam Jagad-Guru. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share