17/04/2024
রাম নবমী (সংস্কৃত: राम नवमी ) অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যা সন্তান রামের জন্মগ্রহণ উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। রাম বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার।[১][২][৩] এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে, হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন। চৈত্রের নয় দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়। রাম নবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন । তাই এই দিনকে সনাতন ধর্মের “বিশ্ব মাতৃ দিবস” হিসেবে পালন করেন সনাতনীরা।