Dokra kali Puja

Dokra kali Puja This special form of Goddess Kali Mata was made in Dokra. মা ডোকরা কালী মা It is the oldest non-ferrous metal casting technique that humankind is aware of.

Dokra Kali in Kolkata is the only idol in the world, where Goddess Kali is worshipped in this ancient tribal art form. Dokra is a traditional craft that uses lost-wax casting, commonly called “Cire Perdue,” to cast non-ferrous metals. In 2017, this form of the Goddess Kali came in the dreams of a Kolkata-based artist consecutively for three days. He then realised that this might indicate he starte

d worshipping the Goddess, and he sketched the form exactly as the Goddess appeared in his dream. Then he went to the Dokra village, Biknah, in Bankura, West Bengal district. Normally, a single figurine takes several weeks to be created, but astonishingly, when the craftsmen started working on the figure, there was no interruption in work due to rain (which usually happens specifically during the months of September-October) and the form of Ma Dokra Kali was completed in 3 weeks. The 3-feet metal alloy figure was then brought to Kolkata and worshipped on the auspicious day of Kali Puja in 2017. Since then, the puja has gained immense popularity, and every year, hundreds of people flock to the temple to pay their homage to the Goddess. The Dokra Temple Trust Committee members also organise social welfare campaigns like blood donation camps, eye-checkup camps, health-checkup camps, and so on. The Dokra Kali Mata Temple now acts as a platform where people from all religions, castes, and creeds come together and spend a happy time with each other, acting for a social and noble cause.

16/05/2026
আজ শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা।শ্রী শ্রী বট সাবিত্রী পূজা🌺🌺
16/05/2026

আজ শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা।
শ্রী শ্রী বট সাবিত্রী পূজা🌺🌺

🙏ফলহারিণী কালীপুজো 🙏জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো হয়। ফলহারিণী কালীপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি পৌ...
13/05/2026

🙏ফলহারিণী কালীপুজো 🙏

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো হয়। ফলহারিণী কালীপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি পৌরাণিক গল্প। জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী বলেন, আগামী ১৬ মে (বাংলায় ১ জ্যৈষ্ঠ), শনিবার, এবারের ফলহারিণী কালীপুজো।

মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করছেন। তিনিই নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়।

কথিত রয়েছে, রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রীমা সারদাকে ষোড়শীরূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণমঠ ও আশ্রমে এই পুজো 'ষোড়শী' পুজো নামে পরিচিত।

১২৮০ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণরূপের পুজো করেছিলেন। সেজন্যে এইদিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ। শ্রীরামকৃষ্ণ তাঁর মোক্ষপ্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলাম্বীরা নানাবিধ মরসুমী ফল দিয়ে কালীর পুজো করে থাকেন।

আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি রকমারি ফল জ্যৈষ্ঠ মাসে সহজে পাওয়া যায়। ভক্তেরা তাদের ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন।

মোক্ষফল: কর্মফল হরণ করে ভক্তদের, তাদের অভীষ্টফল, মোক্ষফল প্রদান করেন দেবী কালী। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং, তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাঁদের অশুভ ফলও হরণ করে থাকেন।

মানুষ সারা জীবন কর্ম করে যান। কিন্তু মনে করা হয়, এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তিরূপে বিরাজিতা। আর ফলহারিণী কালী পুজো প্রত্যেকের বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে। প্রেম-প্রণয়ে সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য সাংসারিক জীবনেও সুখশান্তি লাভ হয়।

শুভ নববর্ষ। 🙏🏻 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
15/04/2026

শুভ নববর্ষ। 🙏🏻 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

04/03/2026

দোলযাত্রার মধ্যে দিয়ে মুনি ঋষিরা যে যোগ সাধনার কথা বলেছেন সে বিষয়ে একটু আলোচনা করে দেখা যাক |

ভগবান শ্রীকৃষ্ণ একটা দোলার উপরে বসে আছেন আর চারিদিক থেকে গোপিনীরা ভগবানের পায়ে পিচকারী দিয়ে বিভিন্ন ধরনের রং দিচ্ছেন | দোলনা একবার এদিকে যায়; আবার ওদিকে যায় | তার পাশে দুটি লম্বা দড়ি বাঁধা | দুই দড়ির মিলন স্থলে ভগবান বসে আছেন |

এতে যৌগিক সাধন কি আছে ?

ভগবান শ্রীকৃষ্ণ হলেন কূটস্থ চৈতন্য | তিনি বসে আছেন কূটস্থে | দোলনার দুই পাশে দুইটি লম্বা দড়ি ; এরা হল ইড়া পিঙ্গলার প্রতীক | ইড়া পিঙ্গলাতে শ্বাস চলছে বলে সকলে চঞ্চলতায় দোলায়মান | সকলের শ্বাস দুলছে ; তাই সকলের মন বুদ্ধি চিন্তা ভাবনা কাম ক্রোধ লোভ উৎপন্ন হয়েছে এবং সকলকে বর্হিমুখী রেখেছে | এরা যে পথে চালায় জীব সেই পথে চলতে বাধ্য হয় | এই দোলা অনন্ত এবং সর্বব্যাপী; এমনকি বিশ্ব-প্রকৃতির সব কিছুর মধ্যেও এই প্রানের দোলা বর্তমান |

এই দোলার দরুন জন্মমৃত্যু; ভালমন্দ ইত্যাদি সবকিছূ উৎপন্ন হচ্ছে ; কারণ দোলনা একবার এদিকে যায় ; আবার ওদিকে যায় | দোলনার উপরে দুই দড়ির মিলনস্থলে ভগবান বসে আছেন অর্থাৎ ইড়া পিঙ্গলার মিলন স্থল কূটস্থ ; তাই কূটস্থ হলেন শ্রীকৃষ্ণ | তার চারদিক থেকে থেকে গোপিনীরা নানা রকম রং দিচ্ছেন পিচকারীর মাধ্যমে | পিচকারী যখন টেনে নেয় তখন রং ভর্তি হয় এবং যখন ঠেলে দেয় তখন রং বেরিয়ে যায় | এটা হলো শ্বাস প্রশ্বাসের প্রতীক |

জীব যখন শ্বাস টেনে নেয় তখন তার প্রাণ শক্তি বেড়ে যায় আর যখন প্রশ্বাস ছেড়ে দেয় তখন প্রাণ শক্তি কমে যায় | শ্বাসের এই টানা ফেলার উপরেই সকলে বেঁচে আছে | প্রাণ কর্মের প্রতীক হল ঐ পিচকারী | শ্বাসকে অন্তর্মুখী ভাবে টেনে নেওয়া ও ছেড়ে দেওয়া এরই প্রতীক |

প্রাণের চঞ্চল অবস্থাই হল গোপিনী | ওরা পিচকারীতে টেনে নিয়ে পূর্ণ করে বিভিন্ন রকমের রং দেয় ; এটা হল শ্বাসের গতি বর্হিমুখী থাকায় জীবের অনেক কিছু চাই | খাদ্য চাই; বস্ত্র চাই; অর্থ চাই হিংসা; লোভ; ক্রোধ; মান; যশ ইত্যাদি বহু কিছু চাই | এই চাই অবস্থাটাই জীবনের রং | এই রং এর মোহ থেকে জীব কিছুতেই বেরিয়ে আসতে পারছে না | এইসব কিছুই বোঝানো হয়েছে |

পিচকারী টেনে নিলে তার ভেতরে রং প্রবেশ করে অর্থাৎ বর্হিমুখী শ্বাস টেনে নিলে জীবনে ঐসব রং উৎপন্ন হয় | তাই যোগী এই বাইরের শ্বাসের অধীনে না থেকে ঐ পিচকারীর মত অন্তর্মুখী ভাবে শ্বাসের টানা ফেলার মাধ্যমে প্রানকর্ম করেন | এই কর্ম করতে থাকলে চাওয়া পাওয়া রূপ জীবনের সব রং চলে যায়; কূটস্থ কৃষ্ণের সাক্ষাৎ হয় | এটাই দোলযাত্রার শিক্ষা |

03/03/2026

23/01/2026

Address

10, K C Neogi Lane, Bonhoogly
Kolkata
700035

Alerts

Be the first to know and let us send you an email when Dokra kali Puja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Dokra kali Puja:

Shortcuts

Share