23/03/2013
.রাসূলুল্লাহ সল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
=> "স্বর্ণ ও রৌপ্যের যে কোন মালিক, মালের হক (যাকাত) আদায় করে না,
(তার জেনে রাখা উচিত্),
কিয়ামতের দিন সেই স্বর্ণ ও রৌপ্যকে আগুনে জ্বালিয়ে তা দিয়ে তখতি বানানো হবে ।
তারপর তাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে ।
এবং ঐ ব্যক্তির পার্শ্বদেশ, কপাল ও পিঠ দিয়ে দাগানো হবে ।
যখনই ঐ তখতিগুলো ঠান্ডা হয়ে যাবে...
সংগে সংগেই সেগুলোকে আবার জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তাকে বারবার দাগানো হতে থাকবে সেই দিন, যার দৈর্ঘ্য হবে ৫০ হাজার বছরের সমান,
অবশেষে লোকদের বিচারকার্য সম্পন্ন হয়ে যাবে এবং তারা জান্নাত বা জাহান্নামের পথ দেখতে পাবে"
[বুখারী, মুসলিম]