Narkeldanga Sastitala Barwari Sri Sri Durga & Laxmi Puja Committee

  • Home
  • India
  • KOLKATA
  • Narkeldanga Sastitala Barwari Sri Sri Durga & Laxmi Puja Committee

Narkeldanga Sastitala Barwari Sri Sri Durga & Laxmi Puja Committee Welcome To 110 Years old Durga Puja.

২৯ শে মার্চ স্বেচ্ছায় রক্তদান শিবিরের কিছু মুহূর্ত। পরিচালনায়: নারকেলডাঙ্গা ষষ্ঠীতলা বারোয়ারি শ্রী শ্রী দূর্গা ও লক্ষ...
05/04/2026

২৯ শে মার্চ স্বেচ্ছায় রক্তদান শিবিরের কিছু মুহূর্ত।
পরিচালনায়: নারকেলডাঙ্গা ষষ্ঠীতলা বারোয়ারি শ্রী শ্রী দূর্গা ও লক্ষী পূজা কমিটি।

03/04/2026

২৯ মার্চের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সামান্য কিছু অংশ।
পরিচালনায়: নারকেলডাঙ্গা ষষ্ঠীতলা বারোয়ারি শ্রী শ্রী দুর্গা ও লক্ষী পূজা কমিটি।

03/04/2026

২৯ শে মার্চ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
পরিচালনায়: নারকেলডাঙ্গা ষষ্ঠীতলা বারোয়ারি শ্রী শ্রী দুর্গা ও লক্ষী পূজা কমিটি

02/04/2026
২৯ শে মার্চ স্বেচ্ছায় রক্তদান শিবির। সবাইকে অশেষ ধন্যবাদ এই মহান উদ্যোগে অংশগ্রহণ করার জন্য।পরিচালনায় : নারকেলডাঙ্গা ষ...
02/04/2026

২৯ শে মার্চ স্বেচ্ছায় রক্তদান শিবির।
সবাইকে অশেষ ধন্যবাদ এই মহান উদ্যোগে অংশগ্রহণ করার জন্য।
পরিচালনায় : নারকেলডাঙ্গা ষষ্ঠীতলা বারোয়ারি শ্রী শ্রী দূর্গা ও লক্ষ্মী পূজা কমিটি

"রক্তদান মহৎ দান,আপনার রক্তে বাঁচুক একটি মুমূর্ষু প্রাণ!"​​নমস্কার! নারকেলডাঙ্গা ও সংলগ্ন এলাকার সকল সম্মানীয় নাগরিকবৃন্...
22/03/2026

"রক্তদান মহৎ দান,
আপনার রক্তে বাঁচুক একটি মুমূর্ষু প্রাণ!"

​নমস্কার! নারকেলডাঙ্গা ও সংলগ্ন এলাকার সকল সম্মানীয় নাগরিকবৃন্দকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
​১৯১৬ সালে প্রতিষ্ঠিত আপনাদের সকলের প্রিয় 'নারকেলডাঙ্গা ষষ্ঠীতলা বারোয়ারি শ্রী শ্রী দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটি' সগৌরবে ১১০ তম বর্ষে পদার্পণ করেছে। ১১০ বছরের এই সুপ্রাচীন ঐতিহ্যের ধারক হিসেবে আমরা কেবল উৎসব নয়, সমাজসেবাকেও আমাদের পরম ধর্ম বলে মনে করি।
​[প্রধান আকর্ষণ - স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা]
​"এগিয়ে আসুন রক্তদানে, মুমূর্ষু রোগী বাঁচুক প্রাণে!"
​এই ১১০ বছরের উদযাপনের অঙ্গ হিসেবে আমরা আগামী ২৯ শে মার্চ, ২০২৬, রবিবার, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথমবারের জন্য আয়োজন করেছি এক 'স্বেচ্ছায় রক্তদান শিবির'। আপনার দেওয়া এক ব্যাগ রক্ত ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি।
​তার সাথেই ওই দিন একই স্থানে আমরা আয়োজন করেছি একটি 'বিনামূল্যে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির'। রক্তদান করার সাথে সাথে আপনারা আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আধুনিক পরীক্ষাও সম্পূর্ণ বিনামূল্যে করে নিতে পারবেন। এই স্বাস্থ্য পরীক্ষায় যে যে সুবিধাগুলি থাকছে:
​ব্লাড প্রেসার এবং রেনডম ব্লাড সুগার
​হার্ট রেট (Heart Rate)
​বডি ফ্যাট পার্সেন্টেজ (Body Fat %) ও ভিসেরাল ফ্যাট (Visceral Fat)
​মাসল মাস (Muscle Mass) ও বোন মাস (Bone Mass)
​বডি মাস ইনডেক্স বা BMI এবং BMR
​মেটাবলিক এজ (Metabolic Age)
​বডি ওয়াটার পার্সেন্টেজ (Body Water %)
​সুস্থ থাকতে আসুন, রক্ত দিন এবং নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।

​আমাদের এই ১১০ তম বর্ষে শুধুমাত্র দুর্গাপূজার আনন্দেই আমরা সীমাবদ্ধ থাকিনি, আপনাদের আশীর্বাদে সারা বছর ধরে আমরা সমাজের পাশে থেকেছি:
​বিনামূল্যে থ্যালাসেমিয়া, চক্ষু, ব্লাড সুগার এবং ব্লাড প্রেসার পরীক্ষা করা হয়েছে।
​গরিব ও দুস্থ বাচ্চাদের মুখে অন্ন তুলে দেওয়ার কর্মসূচি বর্তমানেও সফলভাবে চলছে।
​ছোটদের প্রতিভা বিকাশের জন্য অঙ্কন প্রতিযোগিতা এবং সকলের বিনোদনের জন্য ছিল দুই দিনের জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।
​বিজয়া দশমীতে মায়েদের জন্য বিনামূল্যে বরণডালা বিতরণ এবং নববর্ষে বাংলা ক্যালেন্ডার প্রদান করা হয়েছে।

আমরা আগামী ২৯ শে মার্চ, ২০২৬, রবিবার, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ষষ্ঠীতলা মন্দিরের সামনে প্রথমবারের জন্য আয়োজন করেছি এক 'স্বেচ্ছায় রক্তদান শিবির'। আপনার দেওয়া এক ব্যাগ রক্ত ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি।
​তার সাথেই ওই দিন একই স্থানে আমরা আয়োজন করেছি একটি 'বিনামূল্যে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির'। রক্তদান করার সাথে সাথে আপনারা আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আধুনিক পরীক্ষাও সম্পূর্ণ বিনামূল্যে করে নিতে পারবেন।
​"মানুষ মানুষের জন্য, রক্ত দিয়ে করুন জীবন ধন্য।"
​আসুন, আগামী ২৯ শে মার্চ সকাল ৯টায়। সমাজ গড়ার এই যজ্ঞে আপনাদের সকলের উপস্থিতি, সহযোগিতা এবং আশীর্বাদ আমাদের একান্ত কাম্য। ১১০ বছর ধরে আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন, আগামী দিনেও সেভাবেই আমাদের সাথে থাকবেন।
​ধন্যবাদ!
পরিচালনায়: নারকেলডাঙ্গা ষষ্ঠীতলা বারোয়ারি শ্রী শ্রী দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটি।

Big shout out to my newest top fans! 💎 Ashish Shaw, Prajukta Bose, Abhijit RoyDrop a comment to welcome them to our comm...
19/02/2026

Big shout out to my newest top fans! 💎 Ashish Shaw, Prajukta Bose, Abhijit Roy

Drop a comment to welcome them to our community, fans

Address

Narkeldanga
Kolkata
700011

Alerts

Be the first to know and let us send you an email when Narkeldanga Sastitala Barwari Sri Sri Durga & Laxmi Puja Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Narkeldanga Sastitala Barwari Sri Sri Durga & Laxmi Puja Committee:

Share