10/06/2022
শ্রীশ্রী পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাসঃ-
২৬ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ/১০ জুন ২০২২ খ্রিস্টাব্দ;
#রোজ_শুক্রবার.
------------------------------------------------------------------
#পারণ- পরদিন অর্থাৎ শনিবার; সকাল ৭.৩৭ মিনিট থেকে সকাল ৯.৫৩ মিনিটের মধ্যে।
শ্রীশ্রী পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাস শুক্রবার না শনিবার হবে এই নিয়ে জল্পনার অন্ত নেই। অন্যদিকে কিছু লোক শুক্রবার একাদশী দশমী যুক্ত বলে প্রচার করছে। যার কোন ভিত্তি নেই।
অবলোকন করুনঃ-
০৯।০৬।২০২২ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার; একাদশী শুরু হবে রাত ৩ টা ৯ মিনিটে।
শুক্রবার সূর্যোদয়- প্রাতঃ ৫ টা ২৬ মিনিটে।
তাই ব্রাহ্মমূহুর্ত শুরু হবে --
সূর্যোদয়-৫ টা ২৬ মিনিট ০০ সেঃ
বিয়োগ (-) ১ ঘন্টা ৩৬ মিনিট ০০ সেঃ
-----------------------------------------------------
ব্রাহ্মমূহুর্ত- ৩ টা ৫০ মিনিট ০০ সেঃ শুরু হবে।
একাদশী শুরু রাত ৩ টা ৯ মিনিট আর সূর্যোদয়ের ২ মূহুর্তকাল পূর্ব অর্থাৎ ব্রাহ্মমূহুর্ত শুরু রাত ৩ টা ৫০ মিনিট; যেহেতু ব্রাহ্মমূহুর্ত শুরু হওয়ার পূর্বেই একাদশী লেগে গেছে সেহেতু পাণ্ডবা নির্জলা একাদশী দশমী বিদ্ধতাদ্ হয় নাই বিধায় একাদশীর উপবাস আগামী ১০/০৬/২০২২ তারিখ রোজ শুক্রবার!
আমি যেহেতু #গৌড়ীয়_মঠকে অনুসরণ করি। কাজেই যাঁরা আমাকে কিংবা গৌড়ীয় মঠকে অনুসরণ করেন তাদের প্রতি বিনম্র নিবেদন।
৬৪ টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। আজ সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে তার পশ্চাতে অবদান আমাদের প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের। তিনি আজও তাঁর শিষ্য প্রশিষ্যদের মাধ্যমে উক্ত কৃষ্ণ নাম প্রচার অব্যাহত রেখেছেন।
গৌড়ীয় গোষ্ঠিপতি জগৎগুরু শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কেবল একজন তত্ত্বদ্রষ্টা শুদ্ধ বিশুদ্ধ উত্তম অধিকারী বৈষ্ণবই নন; তিনি ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী।
জ্যোতির্বিদ্যায় পণ্ডিতরুপে অসামান্য যশকীর্তি অর্জন করেছিলেন। তিনি জ্যোতির্বিদ্যা বিষয়ক নিবন্ধ "সূর্যসিদ্ধান্ত" রচনার ফলে, অগাধ পাণ্ডিত্যের ফলস্বরুপ তিনি "সিদ্ধান্ত সরস্বতী" উপাধি দ্বারা ভূষিত হয়েছিলেন।
উল্লেখ্য যে, বৈষ্ণব বিরোধী মানবেন্দ্র মূখ্যপাধ্যায়ের
#দৃক_নির্ণয়_পদ্ধতি আমাদের গৌড়ীয় মঠ মানেন না।
গৌড়ীয় মঠ বৈদিক ঋষি মার্কেণ্ডেয় ঋষির #সূর্যসিদ্ধান্তকে মান্যতা দিয়ে থাকেন। যে সূর্য সিদ্ধান্ত; শ্রীমন্ মহাপ্রভু, ষড়গোস্বামীগণ এবং আমাদের পূর্বতন আচার্যগণ কর্তৃক অনুমোদনকৃত।
কাজেই জগৎগুরু প্রভুপাদ শ্রীশ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের মতাদর্শ হলো একাদশীতে সূর্যসিদ্ধান্ত।
#সূর্যসিদ্ধান্তে_এবং_গোস্বামী_মতে একাদশী #শুক্রবার.
যারা প্রচার করছেন শুক্রবারে দশমীযুক্ত; তাদের প্রলাপ বাতুলের প্রলাপ ব্যতিত আর কিছু নয়।