19/04/2026
মোহনবাগানে বন্দী - এ গান শুধু একটা গান নয়, মোহনবাগান সমর্থক দের কাছে এ গান তাদের প্রাণের চেয়েও অধিক প্রিয়।
সার্বজনীন চড়ক ও গোষ্ঠ উৎসব ২০২৬ এর শেষ সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত ছিলো বাংলা ব্যান্ড 'ইছামতী'। সেই ব্যান্ডের লিড ভোকাল শুভজিৎ দার কথায় এবং গলায় এই গানটির অরিজিনাল ভারসান, ইউটিউবের পর্দায় প্রায় প্রত্যেকেই শুনেছেন। আজ গোটা চড়ক মাঠ লাইভ শুনলো সেই গান। এই গান চলাকালীন চড়ক মাঠ হয়ে উঠেছিলো যুবভারতীর গ্যালারী। সবুজ-মেরুন ধোঁয়ায় আর পতাকায় মোড়া এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলো গোটা চড়ক মাঠ।
সবাই দেখুন, শুনুন আর মোহনবাগান কে রাখুন বুকের বাম দিকটায়। 💚❤️