Vishwa Vaishnava Seva Sansthan বিশ্ব বৈষ্ণব সেবা সংস্থান

  • Home
  • India
  • KOLKATA
  • Vishwa Vaishnava Seva Sansthan বিশ্ব বৈষ্ণব সেবা সংস্থান

Vishwa Vaishnava Seva Sansthan    বিশ্ব বৈষ্ণব সেবা সংস্থান This page is all about providing the people a platform who are willing to help needy people but fee

Urgently need monetary help to donate sarees to 100 mothers this Durgapuja. Please send your help to this account and se...
09/09/2022

Urgently need monetary help to donate sarees to 100 mothers this Durgapuja. Please send your help to this account and send me the receipt/confirmation on WhatsApp.

রাধাষ্টমীর পূণ্য দিবসে সকলকে জয় জয় শ্রী রাধে শ্যাম 🙏
04/09/2022

রাধাষ্টমীর পূণ্য দিবসে সকলকে জয় জয় শ্রী রাধে শ্যাম 🙏

আবেদন :বিগত বছরে করোনা অতিমারীর সময়ে এবং প্রাকৃতিক দুর্যোগের সময়ে শেষ বার সকলের কাছে সাহায্য ভিক্ষা করেছিলাম। সকল মহান...
31/08/2022

আবেদন :
বিগত বছরে করোনা অতিমারীর সময়ে এবং প্রাকৃতিক দুর্যোগের সময়ে শেষ বার সকলের কাছে সাহায্য ভিক্ষা করেছিলাম। সকল মহানুভব ব্যক্তিরা সাধ্যমত সহায়তা করার চেষ্টা করেছেন বলে কিছু সামাজিক দায়িত্ব পালন করা গিয়েছে। তারপর বহুদিন যাবৎ ব্যক্তিগত ভাবে কাজ করে গিয়েছি। কিন্তু বর্তমানে অর্থাভাবে কাজ করতে প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে আমরা ১০০ জন মা কে একটি করে শাড়ী দেবার চেষ্টা করবো। আপনাদের কাছে অনুরোধ যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইবেন তারা সংস্থার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ সহায়তা রাশি পাঠাতে পারেন। এই কাজের জন্য ৩৫০ টাকা হারে মোট ৩৫০০০ টাকার প্রয়োজন।

অনেকে জানিয়েছিলেন ৮০জি ধারায় ইনকাম ট্যাক্স ছাড় (আয়কর মকুব) থাকলে সহায়তা করতে পারবেন। তাদের জানাই বর্তমানে বিশ্ব বৈষ্ণব সেবা সংস্থান এ প্রেরিত যে কোনো দান ৮০জি ধারায় আয়কর মুক্ত।

সকল সহৃদয় ব্যক্তিদের কাছে আবেদন, সাধ্য অনুযায়ী সেবারাশি দিয়ে এই সামাজিক দায়িত্ব পালনে সহযোগিতা করুন।

Recognition of another volunteer🙏Vishwa Vaishnava Seva Sansthan    বিশ্ব বৈষ্ণব সেবা সংস্থান
14/06/2021

Recognition of another volunteer
🙏Vishwa Vaishnava Seva Sansthan বিশ্ব বৈষ্ণব সেবা সংস্থান

Recognition from    for working as a volunteer of Vishwa Vaishnava Seva Sansthan    বিশ্ব বৈষ্ণব সেবা সংস্থান Salute you...
13/06/2021

Recognition from for working as a volunteer of Vishwa Vaishnava Seva Sansthan বিশ্ব বৈষ্ণব সেবা সংস্থান
Salute you. Hossain.

06/06/2021
ভিক্ষা : একটি মানবিক আবেদনবৎসরাধিক কাল ধরে মহামারী আর সাথে প্রাকৃতিক দুর্যোগের দ্বিফলা আক্রমণ প্রতিহত করে আমাদের বেঁচে থ...
01/06/2021

ভিক্ষা : একটি মানবিক আবেদন

বৎসরাধিক কাল ধরে মহামারী আর সাথে প্রাকৃতিক দুর্যোগের দ্বিফলা আক্রমণ প্রতিহত করে আমাদের বেঁচে থাকাটাই যেখানে জয়ের সূচক সেখানে ভালো থাকা টা সৌভাগ্যের। কিন্তু সত্যিই কি অন্যদের মৃত্যুপথযাত্রী দেখে, অসহায় দেখে ভালো থাকা যায়! যারা থাকতে পারেন তাদের জন্য শুভ কামনা। আর যারা যে কোনোভাবে সাধ্য মতো প্রতিকূলতাকে প্রতিহত করে মানবিকতা কে বাঁচিয়ে রেখেছেন তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। এর বাইরেও আরও কিছু মানুষ আছেন। যারা কিছুতেই সামনের সারিতে থেকে বা মাঠে নেমে সেবাকর্মে ব্যাপৃত হতে পারছেন না কিন্তু মনে প্রাণে একটু সুযোগ খুঁজছেন সেবা করার। তাদের জন্য বলি :
আমি হয় তো খুব সৌভাগ্যবান যে আমার বন্ধু তালিকার অনেক (কম বেশি ১০০ জন) বন্ধুরা ই একদম সামনের সারিতে থেকে সহায়তা পৌঁছে দিচ্ছেন। তাদের যে কোনো একজন কে, যার কাজ আপনাদের ভালো লাগছে, বা যাকে আপনার বিশ্বস্ত মনে হচ্ছে তাকে সহায়তা করুন। না হলে নিজস্ব উদ্যোগে শুরু করা সহায়তা গুলো অসহায় মানুষের সংখ্যার কাছে নগণ্য ও অপ্রতুল। যদি কারও ব্যক্তিগত একাউন্ট এ টাকা পাঠাতে দ্বিধা হয় তাহলে সংস্থাগুলোকে দিন। নিজের মানবিক দায়িত্ব থেকে দূরে থাকবেন না।
আপনারা জানেন, বিগত বছরে মহামারী এবং আমফান ঝড়ের সময়ে বিশ্ব বৈষ্ণব সেবা সংস্থান যথা সম্ভব সহায়তার প্রয়াস করেছে। প্রাথমিক সদস্যগণ তাদের ব্যক্তিগত ভাবে তার পরেও কাজ চালিয়ে গিয়েছে। আজ আবার অর্থাভাব প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। তাই আবার সকলের সহযোগিতায় এগিয়ে যেতে এই ভিক্ষার আবেদন।

ভালো থাকুন। ভালো রাখুন।

নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সবার ভালো হোক।মঙ্গল হোক। সবাই সাবধানতা অবলম্বন করুন এবং পরিবেশ কে সুস্থ রাখুন। দরিদ্র ...
15/04/2021

নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সবার ভালো হোক।মঙ্গল হোক। সবাই সাবধানতা অবলম্বন করুন এবং পরিবেশ কে সুস্থ রাখুন। দরিদ্র আতুর জনের মুখে অন্ন তুলে দেবার চেষ্টা করুন। সবাই কে প্রণাম 🙏🙏🙏

রাধাষ্টমীর পুণ্য প্রভাতে সকলকে জানাই জয় জয় শ্রী রাধে।নামানন্দে থাকুন। প্রেমানন্দে থাকুন।
26/08/2020

রাধাষ্টমীর পুণ্য প্রভাতে সকলকে জানাই জয় জয় শ্রী রাধে।
নামানন্দে থাকুন। প্রেমানন্দে থাকুন।

Address

Bisharpara Uttar Saptagram Road
Kolkata
700051

Alerts

Be the first to know and let us send you an email when Vishwa Vaishnava Seva Sansthan বিশ্ব বৈষ্ণব সেবা সংস্থান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Vishwa Vaishnava Seva Sansthan বিশ্ব বৈষ্ণব সেবা সংস্থান:

Share