27/08/2025
মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়া। স্পর্শ চার্চ অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত ডায়মন্ড হারবার ঘটকপুর হালদার পাড়ার শান্তি দির বাড়ির দোতলায় খ্রিষ্টীয় প্রার্থনা সভা চলাকালীন কিছু দুষ্কৃতীরা হঠাৎ আক্রমণ চালায়। তারা নিরীহ বিশ্বাসীদের মারধর করে রক্তাত্ব করে দেয় এবং মণ্ডলীর ভেতরে ভাঙচুর করে। এই ঘটনা শুধু মানবতার বিরুদ্ধে নয়, ভারতের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন।
📖 ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২৫ স্পষ্টভাবে বলে, প্রত্যেক নাগরিকের “ধর্ম পালনের স্বাধীনতা” আছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রার্থনা করছিলাম, কাউকে আঘাত করিনি। তবুও কেন আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? কেন শান্তিপূর্ণ প্রার্থনাকারীদের ওপর এই নির্যাতন?
যখন সমাজে বহু মানুষ অপরাধ ও অন্যায়ের পথে হাঁটছে, তখন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অথচ প্রার্থনায় নিমগ্ন নিরীহ বিশ্বাসীদের ওপর আক্রমণ—এটা কি ন্যায়সঙ্গত?
🙏 মাননীয়া মুখ্যমন্ত্রী Mamata Banerjee -এর কাছে বিনীত আবেদন জানাই—
🔹 এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক
🔹 দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক
🔹 সংবিধানপ্রদত্ত ধর্মীয় স্বাধীনতা রক্ষার সুনিশ্চিত পদক্ষেপ নেওয়া হোক
✝️ আমরা শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের পথে চলতে চাই। আমাদের অধিকার, আমাদের বিশ্বাস, আমাদের নিরাপত্তা যেন রক্ষা পায়—এই প্রার্থনা করি।
ধন্যবাদান্তে
বিশপ রেভাঃ সুধাকর সাহানী (স্পিরিট ফিলড চার্চেস অফ ইন্ডিয়া)
স্পর্শ চার্চ অফ ইন্ডিয়া