06/08/2026
কামিকা একাদশী ২০২৬ | কেন পালন করবেন? মাহাত্ম্য, উপবাস ও পারণ সময় | গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দির
কামিকা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্তপুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। স্বয়ং শ্রীহরি এই মাহাত্ম্য কীর্তন করেছেন। আমাদের সকলের উচিত পবিত্র কামিকা একাদশী ব্রত পালন করা ও একাদশীতে ভগবানের নাম স্মরণ, কীর্তন, জপ করা এবং ভক্তিমূলক সেবায় নিজেকে নিয়োজিত রাখা। হরে কৃষ্ণ।
ভিডিওতে আলোচনা করা হয়েছে—
✅ কামিকা একাদশীর মহিমা
✅ উপবাসে করণীয়
✅ পারণ সময় (কোলকাতা)
✅ শাস্ত্রসম্মত আলোচনা
✅ হরিনাম ও ভক্তির গুরুত্ব
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দির
📍 Gopalpur, Sonarpur, Kolkata – 700150
ভগবানের দিব্যনাম জপ করুন, সুখে থাকুন।