17/10/2022
সমাজে ধর্মীয় শিক্ষার কতটা জরুরী ❓
🙏শিশুকাল থেকেই আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রদান করুন।। সঠিক ধর্মীয় শিক্ষা বর্তমান খুবই জরুরি হয়ে উঠেছে। ভগবান শ্রী কৃষ্ণ শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও শৈশবে গুরুগৃহে গিয়েছিলেন ধর্মীয় শিক্ষা গ্রহনের জন্য। স্বয়ং ভগবান যেখানে আমারকে আচরন করে দেখিয়েছেন, তবুও আমাদের সন্তানদের সেই পথে হাঁটাচ্ছি না, এই পথে চালিতো করছি না আমরা।
শুধু মাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করার জন্য মেতে উঠছি,,
যার ফলে, সন্তানরা অনেক বড়, বড় ডিগ্রি অর্জন করতেছেন ঠিকই। কিন্তু নিজ ধর্ম সম্পর্কে সঠিক ভাবে না জানার কারনে মোক্ষ লাভ তো হচ্ছেই না বরং অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে , নিজ ধর্ম ত্যাগ করছে, মা বাবাকে বৃদ্বাশ্রমে পাঠাচ্ছে এ ছাড়াও আরো ভয়ংকর সব কাজে জড়িয়ে পড়তেছে। 🙏🙏
কিছু দিন আগে আমার সামনেই এক দাদাভাই দেখি,, পায়ে জুতো পড়েই দূর্গা মায়ের মন্দিরে প্রণাম করছে আরেক জন তার সেই অবস্থায় পিক তুলে দিচ্ছে ।
আমি জিগাই দাদা দূর্গা মাকে প্রণাম করলেন না শুধুই একটা পিক তোলার জন্য মায়ের সামনে হাত জোর করলেন?? তখন সে আমাকে উত্তর দিলো সবটাই নাকি যুগের পরিবর্তন ??
এই হলো বর্তমানের অবস্থা ভক্তি শ্রদ্ধা সবটাই জেনো উঠে যাচ্ছে দিন দিন ❓
তাই কৃপা করে শিশুকাল থেকেই আপনাদের সন্তানকে প্রাষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করুন সপ্তাহে একদিন হলেও সন্তানদেরকে নিয়ে যেকোনো মন্দির পরিদর্শনে যান ,, সন্তানকে বিভিন্ন ধর্মীয় সংস্কার প্রদান করুন 🙏🙏একটা কথা মনে রাখবেন সবাই কুমার যখন হাঁড়ি তৈরি করে তখন যদি হাঁড়ি বেঁকে যায় তাঁহলে হাঁড়ির কিন্ত দোষ নেই কারণ হাঁড়ি তৈরি করার সময় হাঁড়ি বেঁকে যায় কুমারের কারণে,, কুমার যেদিকেই বাঁকাবে হাঁড়ি ঠিক সেই ভাবেই গড়ে উঠবে।। তাই অভিভাবক যদি কৃষ্ণ ভক্ত হয় তাঁর সন্তান ও কৃষ্ণ ভক্ত হয়ে গড়ে উঠবে ।
আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সত্য কিছু কথা তুলে ধরার চেষ্টা করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।।
🌺🌺🌺জয় শ্রী কৃষ্ণ 🙏🙏🙏
পৃথিবীর সকল জীবের মঙ্গল হোক!!!
✍️✍️ধর্ম প্রচারে Page