Sree Sree Gouranga Goudiya Math - Dum Dum Canttonment

Sree Sree Gouranga Goudiya Math - Dum Dum Canttonment B.S. Parjatak Maharaj Motivation & Spiritual

16/10/2025

तृतीय याम साधन
उपलब्धी कथा

22/08/2025

হরে কৃষ্ণ -
শ্রী শ্রী গৌরাঙ্গ গৌড়ীয় মঠে দশদিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবির-
পঞ্চম দিবসঃ

22/08/2025

হরে কৃষ্ণ -
শ্রী শ্রী গৌরাঙ্গ গৌড়ীয় মঠে দশদিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবির-
৪র্থ দিবসঃ

19/08/2025

হরে কৃষ্ণ -
শ্রী শ্রী গৌরাঙ্গ গৌড়ীয় মঠে দশদিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবির-দ্বিতীয় দিবসঃ

19/08/2025

হরে কৃষ্ণ -
শ্রী শ্রী গৌরাঙ্গ গৌড়ীয় মঠে দশদিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবির-
প্রথমঃ দিবসঃ

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গৌ জয়তঃ                         শ্রী জন্মাষ্টমী ব্রত-মাহাত্ম্য    ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ-যুধ...
16/08/2025

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গৌ জয়তঃ
শ্রী জন্মাষ্টমী ব্রত-মাহাত্ম্য
ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ-যুধিষ্ঠর সংবাদে শ্রী- জন্মাষ্টমী ব্রত-মাহাত্ম্য উক্ত হইয়াছে, -হে পান্ডব! যেস্থানে মানবগণ বর্ণমালায় লিখিত আমার নাম বা চিত্রপটে অংকিত আমার শ্রীমূর্তিকে চন্দনচূণাদিতে চচ্চিত করিয়া ও সর্বালঙ্কারে ভূষিত করিয়া আমার পূণ্য জন্ম দিনে সর্বদা পূজা করে,সে দেশে কখনও পরচক্রের ভয় থাকে না, যথা সময়ে বৃষ্টিপাত হয় এবং অতিবৃষ্টি,অনাবৃষ্টি,পতঙ্গ,মূষিক প্রভৃতি ঈতিভয়েরও আশঙ্কা থাকে না। দেবকী- চরিত্র ও আমার জন্মবৃত্তান্ত যে গৃহে লিখিত থাকে এবং পূজিত হয়,সে-স্থানে সকল সমৃদ্ধির সমাগম হয় এবং কোনপ্রকার উপদ্রব থাকে না। কোন-প্রসঙ্গেও কেহ জন্মাষ্টমী- ব্রত অনুষ্ঠান করিলে নিঃসন্দেহে তাঁহার বিষ্ণুলোক লাভ হয়। হে পার্থ! নন্দগোপের আনন্দদায়িনী সেই শ্রীজন্মাষ্টমীতিথি জীবগণেরও পরমানন্দ বিধান করে, তাহাদের পাপ সকল তৎক্ষণাৎ হরণ করে। সুতরাং এ দিনে- নন্দ-যশোদাসহ তৎপুত্রের পূজা করিলে বিষ্ণুর পরমপদ লাভ হইয়া থাকে।’
জন্মাষ্টমী-বাসরে ভোজন করিলে ত্রিভূবনের যাবৎ পাপভোজনই হইয়া থাকে। তিল মাত্রও উদর পূরণে যমদূতগনের নিকট সেই ব্যক্তি তিল তিল- করিয়া যাতনা পিষ্ট হয়। দ্বাদশীব্রতানুষ্টান করিলেও তাহার নরক হইতে উদ্ধার নাই। জয়ন্তী ব্রতের যিনি বিমুখ, তাহাকে ব্রহ্মহত্যা, সুরাপান, গোবধ, স্ত্রীবধ প্রভৃতি মহাপাপে লিপ্ত হইতে হয়-ইহলোক বা পরলোক কোথাও তাহার সুখ নাই।যে-নারী প্রতি বর্ষে এই পরমপবিত্র ব্রত পালন না করে, সে সর্প হইয়া বনবাস করে এবং উক্ত ব্রতবিমুখ নর- ক্রূররাক্ষসরূপে জন্মগ্রহণ করে। শ্রীকৃষ্ণজন্মাষ্টমী- ব্রত ত্যাগ করিয়া যদি কেহ অন্য ব্রতের সাধন করে, তবে সেই সেই ব্রতজনিত কোন পূণ্যই তাহার লাভ হয় না। নিজ ধনানুসারে এমনকি অল্পবিত্ত- ব্যয়েও এই ব্রতানুষ্টান করিতে হইবে - নচেৎ চতুর্দশ ইন্দ্রপাত যাবৎ নরকে বাস করিতে হইবে ( বিষ্ণু- রহস্যে ব্রহ্ম-নারদ সংবাদ)।
কলিযুগে যে-সকল ধন্য ব্যক্তি সর্বপাপহারিণী শ্রীকৃষ্ণ- জন্মাষ্টমী-তিথিতে উপবাসী থাকিয়া- শ্রীহরির পূজা করেন, সংসারে তাহাদের কোনরূপ ভবভীতি থাকে না এবং তাঁহারা যে স্থানে বাস করে,তথায় কলি অবস্থান করে না’(ব্রহ্মপুরাণে পূর্বখন্ডে শ্রীসূতবাক্য)। ‘কংসাদি অসুরগণের বিনাশের জন্য শ্রীহরি যে -দিনে আবির্ভূত হইয়াছেন সেই পরমপবিত্র দিন সকল মঙ্গলের আলয়।সনাতন পুরাণ-পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ভূতলে সেই সাক্ষাৎ অবতরণের মহাতিথি যে অনায়াসেই মুক্তি-
দানে সমর্থা, ইহাতে আর আশ্চর্য্য কি? এই ব্রত- ধারনেই পরমমঙ্গল, ইহাই পরম-তপস্যা এবং ইহাই পরম-ধর্ম’ (ব্রহ্মপুরিণে শ্রীশুক-জন্মেনজয় সংবাদ)।
শ্রাবণ কৃষ্ণাষ্টমী তিথি ধর্ম-অর্থ-কাম-মোক্ষ প্রদানকারিণী। যাঁহারা উক্ত ব্রতানুষ্ঠান স্বয়ং করেন এবং অপরকেও করাইয়া থাকেন, লক্ষ্মীদেবী তাহাদের ঘরে অচলা হইয়া অবস্থান করেন। এই ব্রত-সাধনে যে ফল লাভ হয়, উহার তুল্য বা অধিক ফল বেদে বা পুরাণেও দেখা যায় না-অর্থাৎ মোক্ষ-তুচ্ছকারী শ্রীকৃষ্ণপ্রেমই পঞ্চম-পুরুষার্থ, যাহা শুদ্ধভক্তগণের আনুগত্যে উক্ত ব্রত পালন লাভ হইয়া থাকে।’ ‘ যথাবিধি শ্রীকৃষ্ণজন্মাষ্টমী-ব্রত
অনুষ্ঠিত হইলে শ্রীযমরাজ বিষন্ন বদনে উক্ত- ব্যক্তির পাপ- তালিকা মুছিয়া দেন। যিনি- জন্মাষ্টমী-বিসরে দেবকীদেবীসহ শ্রীহরির আরাধনা
করেন তিনি ভীষণ যমপথে না গিয়া বিষ্ণুরপদে -আশ্রয় লাভ করেন। উক্ত ব্রত কৃত হইলে সকল- কার্য্য সিদ্ধ হয় এবং মৃত্যুভয়ে শ্রীকৃষ্ণের স্মরণ হয়।
অতএব হে নারদ! পরমমঙ্গল লাভ করিতে হইলে আমার আজ্ঞায় জয়ন্তীব্রত পালন করে’।
( স্কন্দপুরাণে ব্রহ্ম-নরদ সংবাদ)
ক্রমশঃ
শ্রী শ্রী গৌরাঙ্গ গৌড়ীয় মঠ ,লক্ষ্মী নারায়ণ রোড, শিবতলা,দমদম ক্যান্টনমেন্ট ,কোলকাতা- ৭০০০৬৫.
আদ্য ৩০শে শ্রাবণ ,১৬ই আগষ্ট, শনিবার
শ্রী শ্রীকৃষ্ণাবির্ভাব (জন্মাষ্টমী) উপবাস।
সময়-রাত-১২টা ১মিঃ

পারণ-পরদিবস (রবিবার)-পূর্বাহ্ন
৫/১৭ গতে ৬/৪৫ মধ্যে।
উক্ত দিবসে- শ্রী শ্রীনন্দোৎসব।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ                      শ্রী কৃষ্ণ-জন্মাষ্টমী      জন্মাষ্টমী শব্দটী শ্রীকৃষ্ণের আবির্ভাব বাসর...
15/08/2025

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ
শ্রী কৃষ্ণ-জন্মাষ্টমী
জন্মাষ্টমী শব্দটী শ্রীকৃষ্ণের আবির্ভাব বাসরেই- প্রযোজ্য। সিংহরাশিগত সূর্য্যে, বৃষরাশিস্থ চন্দ্রে, রোহিণী-নক্ষত্রে, বুধবারে,ভাদ্রমাসীয় কৃষ্ণাষ্টমী-তিথিতে মধ্যনিশায় করুনালয় স্বয়ং ভগবান্ স্বেচ্ছায় আবির্ভূত হন।সর্বমঙ্গলমঙ্গলা সেই তিথি সকল মানবগণের নিত্য পালনীয়।
জাগতিক বিচারে ‘জয়ন্তী’ শব্দ যেকোন বিখ্যাত ব্যক্তির জন্ম-প্রসঙ্গে ব্যবহৃত হইতে দেখা যায়। প্রকৃতপক্ষে শ্রাবণী কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী-নক্ষত্রের যোগ হইলেই উক্ত সর্বপাপহারিণী তিথিকে “জয়ন্তী” বলা হয়।

“রোহিণী চ যদা কৃষ্ণপক্ষেহষ্টম্যাং দ্বিজোত্তম।
‘জয়ন্তী’ নাম সা প্রোক্তা সর্বপাপহরা তিথিঃ।।”
( বিষ্ণুধর্মবাক্য)

এই বিশেষতিথির ‘জয়ন্তী’ নামে সুপরিচিতা হইবার
কারণ এই যে, সর্বকারণকারণ সর্বেশ্বরের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই তিথিকে অবলম্বন করিয়াই
ভূলোকে অবতীর্ণ হন। “জয়ং পুণ্যঞ্চ কুরুতে- জয়ন্তী যেন সা স্মৃতা ”- (ব্রক্ষ্মবৈবর্ত পুরাণ )। এই শ্রীজন্মাষ্টমী তাঁহার ব্রতপালন-কারিকে জয় ও পূণ্য
প্রদান করে বলিয়াই ইহা ‘ জয়ন্তী ’ নামে কথিত- হয়। সুতরাং এই ”জয়ন্তী” -শব্দ কেবল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী-প্রসঙ্গেই প্রযোজ্য।

শ্রীকৃষ্ণচন্দ্র তাঁহার অচিন্ত্যশক্তিবলে গোকুলে মাতা যশোদার গর্ভ হইতে গোপাল-রূপে যেমন জন্মগ্ৰহন করেন, তেমনি যুগপৎ মথুরায় মাতা দেবকীদেবীর গর্ভ হইতে চতুর্ভুজ মূর্ত্তিতে আবির্ভূত হন।-‘ গর্ভকালে ত্বসম্পূর্ণে অষ্টমে মাসি তে স্ত্রিয়ৌ।দেবকী চ যশোদা চ সুষুবাতে সমং- তথা।।’(হরিবংশ)। গৌড়ীয় ভক্তগণের নিকট জন্মাষ্টমী-তিথি-বিশেষতঃ যশোদা নন্দন শ্রীকৃষ্ণের জন্মতিথি-রূপেই বিশেষ আদরণীয়।
(ক্রমশঃ)
শ্রী শ্রী গৌরাঙ্গ গৌড়ীয় মঠ ,লক্ষ্মীনারায়ণ রোড, শিবতলা ,দমদম ক্যান্টনমেন্ট, কোলকাতা- ৭০০০৬৫

30/07/2025

পানীহাটি দন্ড মহোৎসবের সময়

30/07/2025

বৈষ্ণব আদ্য শ্রাদ্ধ হোম যজ্ঞ -
সুন্দর বনের নিকটে

23/02/2025

হরে কৃষ্ণ
গিরিশ পার্কে মেট্রোরেলের সিঁড়িতে-

Address

Lakshmi Narayan Road, Dum Dum Canttonment
Kolkata
700065

Opening Hours

Monday 5am - 1pm
4pm - 8:30pm
Tuesday 5am - 1pm
4pm - 8:30pm
Wednesday 5am - 1pm
4pm - 8:30pm
Thursday 5am - 1pm
1pm - 8:30pm
Friday 5am - 1pm
4pm - 8:30pm
Saturday 5am - 1pm
4pm - 8:30pm
Sunday 5am - 1pm
4pm - 8:30pm

Telephone

+916290029963

Alerts

Be the first to know and let us send you an email when Sree Sree Gouranga Goudiya Math - Dum Dum Canttonment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sree Sree Gouranga Goudiya Math - Dum Dum Canttonment:

Share

Category