Friends of Ananda Marga

Friends of Ananda Marga Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Friends of Ananda Marga, Religious organisation, Calcutta Ballygunge.

25/09/2025

[ অর্থনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠাই শোষণ মুক্তির একমাত্র পথ ]
গণতন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে, 'জনগণের দ্বারা, জনগণের জন্যে, জনগণের সরকার'। কিন্তু বাস্তবক্ষেত্রে গণতন্ত্র হ'ল 'মবোক্রেসী', কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার নিয়ন্ত্রিত হয় 'মব-সাইকোলজি' (জনতা-মনস্তত্ত্ব)-র দ্বারা।

যদি গণতান্ত্রিক ব্যবস্থাতে প্রগতিশীল সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, তবেই গণতন্ত্র সার্থক হবে, নচেৎ জনগণের দ্বারা, জনগণের জন্যে, জনগণের শাসনের মানে দাঁড়াবে 'বোকার দ্বারা, বোকার জন্যে, বোকার শাসন'।

পৃথিবীর প্রায় সব দেশেই জনসাধারণের মধ্যে রাজনৈতিক সচেতনতার অভাব রয়েছে। চালাক চতুর রাজনৈতিক নেতারা জনসাধারণের এই রাজনৈতিক চেতনার অভাবকে কাজে লাগিয়ে জনগণকে বিভ্রান্ত করে' ক্ষমতা কুক্ষিগত করে। নির্বাচনে জয়ী হবার জন্যে তারা ঘুষ দেওয়া, জাল বোট** দেওয়া, বুথ দখল করা, বোট কেনা প্রভৃতি সমস্ত রকম অসদ উপায় অবলম্বন করে, আর এরই ফলে সমাজে নৈতিকতার মান নেবে যায়, সৎ ও দক্ষ লোকেরা দূরে সরে' থাকতে বাধ্য হয়। যেহেতু টাকা ছড়িয়ে, ভয় দেখিয়ে, গুণ্ডা লেলিয়ে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়, তাই নীতিবাদীদের নির্বাচনে জয় লাভের সম্ভাবনা খুবই কম।

বিশ্বের জনগণের কাছে রাজনৈতিক গণতন্ত্র এক বিশাল ধাপ্পা। শাস্তি, সমৃদ্ধি ও সাম্যের প্রতিশ্রুতি দিলেও প্রকৃত অর্থে রাজনৈতিক গণতন্ত্র অপরাধী সৃষ্টি করে' শোষণে উৎসাহ দিয়েছে, আর জনগণকে ছুঁড়ে ফেলেছে দুঃখ ও যন্ত্রণার অতল গহ্বরে।

যে সমস্ত দেশে বর্তমানে গণতন্ত্র প্রচলিত, সেখানকার জনগণের সঙ্গে প্রতারণা করে' তাদের বিশ্বাস করানো হয়েছে যে, রাজনৈতিক গণতন্ত্র থেকে ভাল ব্যবস্থা আর কিছু হতে পারে না। রাজনৈতিক গণতন্ত্র জনগণকে কাগজে-কলমে বোটাধিকার দিলেও, কেড়ে নিয়েছে অর্থনৈতিক অধিকার। আর তার ফলে ধনী ও দরিদ্রদের মধ্যে সৃষ্টি হয়েছে বিরাট অর্থনৈতিক বৈষম্য, জনগণের ক্রয়ক্ষমতায় এসেছে প্রচণ্ড অসাম্য, সৃষ্টি হয়েছে বেকার সমস্যা, খাদ্য ঘাটতি, দারিদ্র্য, ও সামাজিক সুরক্ষার অভাব।

উদার গণতান্ত্রিক দেশগুলিতে মুষ্টিমেয় পুঁজিপতিদের হাতে থাকে অর্থনৈতিক ক্ষমতা, আর কমিউনিজম শাসিত দেশে অর্থনৈতিক ক্ষমতা থাকে পার্টি নেতৃত্বের এক ছোট গোষ্ঠীর হাতে। উভয় ক্ষেত্রেই হাতে গোণা কিছু লোক সমগ্র সমাজের অর্থনৈতিক উন্নতির নামে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। পৃথিবীর বেশীরভাগ দেশই-তা সে পুঁজিবাদী হোক আর মার্কসবাদী হোক-অর্থনীতির কেন্দ্রীভবনের নীতি নিয়ে চলেছে। কেন্দ্রিত অর্থনীতিতে অর্থনৈতিক শোষণ কোনকালেই বন্ধ করা যাবে না, সাধারণ মানুষের অর্থনৈতিক সমস্যার স্থায়ী সমাধানও সম্ভব হবে না। তাই গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করতে হলে অর্থনৈতিক ক্ষমতাকে জনগণের হাতে রাখতে হবে।' অর্থনৈতিক গণতন্ত্র' প্রতিষ্ঠাই সমাধানের একমাত্র পথ। জনগণের অর্থনৈতিক মুক্তির এটাই একমাত্র উপায়।

'অর্থনৈতিক গণতন্ত্র' প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিম্নলিখিত কর্মসূচীগুলি বাস্তবায়িত করতেই হবে-

• সকলের জীবন ধারণের ন্যূনতম প্রয়োজনপূর্তি সুনিশ্চিত করতে হবে।
• প্রত্যেকের ক্রয়ক্ষমতার ক্রমবৃদ্ধি সুনিশ্চিত করতে হবে।
• সমস্ত অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা স্থানীয় জনসাধারণের হাতে রাখতে হবে।
• স্থানীয় অর্থনৈতিতে বহিরাগতদের কোন অধিকার থাকবে না।

--- শ্রী প্রভাতরঞ্জন সরকার

22/09/2025

साधना - आनंदमूर्ति , Meditation Discourse in Hindi - Shrii Shrii Ánandamúrti 🧘🔯

Ananda Marga Sadhana refers to the practical spiritual practices of the Ananda Marga path, a way of life focused on achieving self-realization and the welfare of all beings. It encompasses systematic practices in meditation, yoga, and moral conduct (Yama and Niyama) designed to balance physical, psychic, and spiritual development. The goal is to channel mental and psychic energy towards the Supreme Consciousness, leading to liberation from worldly bo***ge.

Core aspects of Ananda Marga Sadhana:

Meditation:

A central practice involving the repetition of a mantra, like "baba kevalam" (infinite happiness is everywhere), to shift focus to bliss and reprogram thought patterns.

Ta**ra Yoga:

Ananda Marga's teachings are based on Ta**ra Yoga, a system that aims to liberate individuals from physical, psychic, and spiritual limitations through the expansion of consciousness.

Physical Practices:

Includes practices related to personal hygiene, diet, and specific yoga postures for balanced human development.

Moral Conduct (Yama and Niyama):

Involves following moral guidelines and principles like asteya (non-stealing), which form the foundation for a spiritually oriented life.

Dharma (Spiritual Discourse):

The philosophy emphasizes learning about the spiritual path and applying its principles.

Service (Karma Yoga):

Emphasizes selfless service to humanity, animals, and the planet as an integral part of the spiritual journey.

Overall Goal:

The purpose of Ananda Marga Sadhana is to facilitate the holistic growth of an individual, leading to "self-realization" and the "welfare of all". This involves channeling all psychic energies towards the Supreme Being, ultimately merging the individual consciousness with the universal consciousness.

Address

Calcutta Ballygunge
700029

Alerts

Be the first to know and let us send you an email when Friends of Ananda Marga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Friends of Ananda Marga:

Share