Purba Kalikata Sri Ramakrishna Sangha - Pathachakra

Purba Kalikata Sri Ramakrishna Sangha - Pathachakra পুর্ব কলিকাতা শ্রী রামকৃষ্ণ সংঘ (পাঠ চক্র)

আজ সেই ৪ঠা জুলাই 🪔🕉️🪔🕉️ স্বামী বিবেকানন্দ মহাসমাধিতে এই পার্থিব শরীর পৃথিবীতে ছেড়ে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে লীন হলেন  ৩৯...
04/07/2023

আজ সেই ৪ঠা জুলাই 🪔🕉️🪔🕉️

স্বামী বিবেকানন্দ মহাসমাধিতে এই পার্থিব শরীর পৃথিবীতে ছেড়ে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে লীন হলেন ৩৯ বছর বয়েসে ১৯০২ সালের ৪ঠা জুলাই। বেলুড় মঠে তখন রাত ৯ টা ১০ মিনিট। তখন বেলুড় মঠে বা তার পার্শ্ববর্তী গ্রামে বিদ‍্যূৎ ছিল না । কিন্তু টেলিফোন ছিল তবুও কোন সংবাদমাধ্যম আসেনি এবং পরের দিন বাঙ্গলাদেশের কোন কাগজেই বিবেকানন্দের মৃত্যূ সংবাদ প্রকাশিত হয়নি,এমন কি কোন রাষ্ট্রনেতা বা কোন বিখ্যাত বাঙ্গালী কোন শোকজ্ঞাপনও করেননি ।

ভাবতে পারেন ???

স্বামী বিবেকানন্দ তাঁর স্বল্প জীবনে অপমান, অবহেলা বহু পেয়েছেন,উপেক্ষিত হয়েছেন বার বার। পিতার মৃত্যূর পর স্বজ্ঞাতির সঙ্গে কোর্ট কাছারী করতে হয়েছে তাঁকে ।বহু বার হাজিরা দিয়েছেন কাঠগড়ায় l

নিদারুণ দরিদ্রের সংসারে সকালে উঠে অফিস পাড়া ঘুরে ঘুরে চাকরির খোঁজে বেরুতেন । দিনের পর দিন মা কে বলতেন মা আজ রাতে বন্ধুর বাড়িতে খেতে যাবো। প্রায় দিন দেখতেন সংসারে চাল,ডাল,নুন ,তেল কিছুই নেই কিন্তু ভাই ও বোন নিয়ে ৫টা পেটের খাবার কি ভাবে জুটবে ? মুদির দোকানে ধার করে মাকে এক- দুই দিনের চাল ডাল দিয়ে ... মা কে বলতেন আমার রান্না কোরো না... মা ! দিন দুই বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে কিন্তু..কোথায় নিমন্ত্রণ ? আনাহার আর অর্ধপেটে থাকতেন তৎ কালীন নরেন্দ্র .........

ভাবা যায় !!!!!!!

চরম দারিদ্রের মধ্যে সারা জীবনটাই টেনে নিয়ে গেছেন । ২৩ বছর বয়েসে শিক্ষকের চাকরি পেলেন মেট্রোপলিটন স্কূলে । যাঁর প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর মশাই আর হেডমাস্টার বিদ্যাসাগরের জামাতা । জামাতা পছন্দ করতেন না নরেন্দ্রনাথ দত্তকে .. শ্বশুরকে বলে..." "খারাপ পড়ানোর অপরাধে" বিদ‍্যালয় থেকে তাড়িয়ে দিলেন বিবেকানন্দকে । অথছ, যাঁর জ্ঞান,বুদ্ধি,ব্যুৎপত্তি তর্কাতীত, অন্তত সেই সময়েও।
আবার বেকার বিবেকানন্দ। বিদেশেও তাঁর নামে এক বাঙ্গালি গুরু প্রচার করেন .. বিবেকানন্দ বেশ কয়েকটি বৌ ও দশ -বারো ছেলে পুলের পিতা ও এক আস্ত ভন্ড ও জুয়াখোর। ......

দেশে ও বিদেশে অর্ধপেটে বা অভুক্ত থেকেছেন দিন থেকে দিনান্তে....

😲🌹💐চিঠিতে লিখেছিলেন :-

"-কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছি । মনে হয়েছে আজই হয়ত মরে যাবো ... জয় ব্রহ্ম বলে উঠে দাঁড়িয়েছি .... বলেছি . ..আমার ভয় নেই,নেই মৃত্যূ, নেই ক্ষুধা, আমি পিপাসা বিহীন । জগতের কি ক্ষমতা আমাকে ধ্বংস করে ....?"

অসুস্থ বিবেকানন্দ বিশ্ব জয় করে কলকাতায় এলে তাঁর সংবর্ধনা দিতে বা সংবর্ধনা সভা তে আসতে রাজি হয় নি অনেক বিখ্যাত বাঙ্গালী ( নাম গুলি অব্যক্ত রইল)। শেষে প্যারিচাঁদ মিত্র রাজি হলেও তিনি বলেছিলেন, ব্রাহ্মণ নয় বিবেকানন্দ । ও কায়েত... তাই সন্ন্যাসী হতে পারে না , আমি ওকে "brother বিবেকানন্দ" বলে মঞ্চে সম্বোধন করবো ।
১৮৯৮, বিদেশের কাগজে তাঁর বাণী ও ভাষণ পড়ে আমেরিকানরা অভিভূত আর বাঙ্গালীরা !
সেই বছরই অক্টোবরে অসুস্থ স্বামীজি কলকাতার বিখ্যাত ডক্টর রসিকলাল দত্তকে দেখাতে যান,(চেম্বার- 2 সদর স্ট্রিট। কলকাতা যাদুঘরে পাশের রাস্তা )। রুগী বিবেকানন্দ কে দেখে সেই সময় ৪০ টাকা ও ঔষুধের জন্যে ১০ টাকা মানে আজ ২০২১-র হিসাবে প্রায় ১৬০০০ টাকা নিলেন..!!
বিবিধ রোগে আক্রান্ত বিশ্বজয়ী দরিদ্র সন্ন্যাসীর কাছ থেকে . বেলুড় মঠের জন্যে তোলা অর্থ থেকে স্বামী ব্রহ্মনন্দ এই টাকা বিখ্যাত বাঙ্গালী ডক্টর রসিকলাল কে দিয়েছিলেন......

আরও আছে .........!!!

বিবেকানন্দের মৃত্যূর কোন ফটো নেই । এমনকি বীরপুরুষের কোন ডেথ সার্টিফিকেটও নেই কিন্তু সে সময় বালি - বেলুড় মিউনিসিপালিটি ছিলো।

আর এই বেলুর মিউনিসিপালিটি বেলুড় মঠে প্রমোদ কর বা amusement tax ধার্য করেছিলো ।
বলা হয়েছিল ওটা ছেলে ছোকরাদের আড্ডার ঠেক আর সাধারণ মানুষ বিবেকানন্দকে ব্যঙ্গ করে মঠকে বলতো .. "বিচিত্র আনন্দ" বা "বিবি- কা আনন্দ" । ( মহিলা /বধূ / ... নিয়ে আনন্দ ধাম)। এই ছিলো তৎকালীন মুষ্টিমেয় বাঙ্গালীদের মনোবৃত্তি l

সাধে কি শেষ সময় বলে গিয়েছিলেন- " একমাত্র আর একজন বিবেকানন্দই বুঝেতে পারবে যে এই বিবেকানন্দ কি করে গেল।"

সুত্রঃ- অচেনা অজানা বিবেকানন্দ(শংকর/সংগৃহিত)
🕉️🕉️🪔🪔

আমাদের স্বর্গঃ- রামকৃষ্ণ মঠ, কাশীপুর উদ্দ্যানবাটী 🌼এই সেই পুন্যভুমি, যেই স্থানে ঠাকুর, মা, স্বামিজীর একত্রে পদধুলী পরেছি...
26/06/2023

আমাদের স্বর্গঃ- রামকৃষ্ণ মঠ, কাশীপুর উদ্দ্যানবাটী 🌼

এই সেই পুন্যভুমি, যেই স্থানে ঠাকুর, মা, স্বামিজীর একত্রে পদধুলী পরেছিল, এই স্থানেই ঠাকুরের শেষসময়গুলো অতিবাহিত হয়েছিল, এই স্থানেই ঠাকুর "কল্পতরু" হয়েছিলেন..!!

এই সেই ঐতিহাসিক তীর্থস্থান, যেই স্থানে ঠাকুর কল্পতরু হয়ে সকলকে আর্শীবাদ করে বলেছিলেনঃ- "আর্শীবাদ করি তোমাদের চৈতন্য হোক..!"

🔔🙏🏻🌼🌻

উড়িষ্যার ট্রেন দুর্ঘটনায় যেসব ছেলেমেয়েরা পিতৃহারা,মাতৃহারা হয়েছে ,তাদের পরিবারকে হারিয়েছে,তাদের সম্পূর্ণ দায়িত্ব ব...
04/06/2023

উড়িষ্যার ট্রেন দুর্ঘটনায় যেসব ছেলেমেয়েরা পিতৃহারা,মাতৃহারা হয়েছে ,তাদের পরিবারকে হারিয়েছে,তাদের সম্পূর্ণ দায়িত্ব ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন নেবে।🤝❤️

Ramakrishna Vivekananda Mission, Barrackpore could take responsibility of all children free of cost who have become poor or orphan by recent train accident in Balasore, Odisha. Please inform it to all concerned.

📧 Email for contact:- [email protected]

রক্তের প্রয়োজনীয়তার কথা স্মরন করে এবং ঠাকুর, মা, স্বামিজীর আশীর্বাদ মাথায় নিয়ে "পুর্ব কলিকাতা শ্রী রামকৃষ্ণ সঙ্ঘ (পাঠচক্...
04/06/2023

রক্তের প্রয়োজনীয়তার কথা স্মরন করে এবং ঠাকুর, মা, স্বামিজীর আশীর্বাদ মাথায় নিয়ে "পুর্ব কলিকাতা শ্রী রামকৃষ্ণ সঙ্ঘ (পাঠচক্র)" এর পক্ষ থেকে আজ ৪ঠা জুন, ২০২৩ (4/6/2023) রবিবার,🩸"রক্তদান শিবির"🩸 এর আয়োজন করা হয়েছিল.. তারই কিছু কোলাজ তুলে ধরলাম...!!

🌼আয়োজনেঃ- পুর্ব কলিকাতা শ্রী রামকৃষ্ণ সংঘ (পাঠচক্র)

03/06/2023

#রক্তদান_শিবির_আগামীকাল🩸🩸

🌼“ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তা থেকে মানুষকে দিন। এটি অবশ্যই বৃহত্তর মান সহ আপনার কাছে ফিরে আসবে।”🌼

রক্তের প্রয়োজনীয়তার কথা স্মরন করে পুর্ব কলিকাতা শ্রী রামকৃষ্ণ সঙ্ঘ (পাঠচক্র) এর পক্ষ থেকে আগামীকাল ৪ঠা জুন, ২০২৩ (4/6/2023) রবিবার, এক রক্তদান শিবির 🩸 এর আয়োজন করা হয়েছে..!!

🔹 আয়োজনেঃ- পুর্ব কলিকাতা শ্রী রামকৃষ্ণ সংঘ (পাঠচক্র)

🔸 স্থানঃ- 64/13 ড: সুরেশ চন্দ্র ব্যানার্জি রোড(বেলেঘাটা মেইন রোড) কলকাতা 700010।
✅ বেলেঘাটা আইডি হাসপাতালের পাশে, সরকার মাঠের উল্টোদিকে।

🌼 উক্ত এই মহৎ কাজে মানব কল্যানের উদ্দেশ্যে আমাদের এই প্রয়াসটিকে সফল করে তুলুন🙏

📞 যোগাযোগঃ- 92312 18080 (শ্রী জয়দেব সিনহা)

 #রক্তদান_শিবির🩸🩸🌼“ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তা থেকে মানুষকে দিন। এটি অবশ্যই বৃহত্তর মান সহ আপনার কাছে ফিরে আসবে।”🌼রক্তের...
25/05/2023

#রক্তদান_শিবির🩸🩸

🌼“ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তা থেকে মানুষকে দিন। এটি অবশ্যই বৃহত্তর মান সহ আপনার কাছে ফিরে আসবে।”🌼

রক্তের প্রয়োজনীয়তার কথা স্মরন করে পুর্ব কলিকাতা শ্রী রামকৃষ্ণ সঙ্ঘ (পাঠচক্র) এর পক্ষ থেকে আগামী ৪ঠা জুন, ২০২৩ (4/6/2023) রবিবার, এক রক্তদান শিবির 🩸 এর আয়োজন করা হয়েছে..!!

🔹 আয়োজনেঃ- পুর্ব কলিকাতা শ্রী রামকৃষ্ণ সংঘ (পাঠচক্র)

🔸 স্থানঃ- 64/13 ড: সুরেশ চন্দ্র ব্যানার্জি রোড(বেলেঘাটা মেইন রোড) কলকাতা 700010।
✅ বেলেঘাটা আইডি হাসপাতালের পাশে, সরকার মাঠের উল্টোদিকে।

উক্ত এই মহৎ কাজে মানব কল্যানের উদ্দেশ্যে আমাদের এই প্রয়াসটিকে সফল করে তুলুন🙏

📞 যোগাযোগঃ- 92312 18080 (শ্রী জয়দেব সিনহা)

🌼“ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তা থেকে মানুষকে দিন। এটি অবশ্যই বৃহত্তর মান সহ আপনার কাছে ফিরে আসবে।”🌼রক্তের প্রয়োজনীয়তার কথা...
22/05/2023

🌼“ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তা থেকে মানুষকে দিন। এটি অবশ্যই বৃহত্তর মান সহ আপনার কাছে ফিরে আসবে।”🌼

রক্তের প্রয়োজনীয়তার কথা স্মরন করে পুর্ব কলিকাতা শ্রী রামকৃষ্ণ সঙ্ঘ (পাঠচক্র) এর পক্ষ থেকে আগামী ৪ঠা জুন, ২০২৩ (4/6/2023) রবিবার, এক রক্তদান শিবির 🩸 এর আয়োজন করা হয়েছে..!!

🔹 আয়োজনেঃ- পুর্ব কলিকাতা শ্রী রামকৃষ্ণ সংঘ (পাঠচক্র)

🔸 স্থানঃ- 64/13 ড: সুরেশ চন্দ্র ব্যানার্জি রোড(বেলেঘাটা মেইন রোড) কলকাতা 700010।
✅ বেলেঘাটা আইডি হাসপাতালের পাশে, সরকার মাঠের উল্টোদিকে।

উক্ত এই মহৎ কাজে মানব কল্যানের উদ্দেশ্যে আমাদের এই প্রয়াসটিকে সফল করে তুলুন🙏

📞 যোগাযোগঃ- 92312 18080 (শ্রী জয়দেব সিনহা)

 #ষোড়শী_পূজা সন ১২৮০ সালের জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের উপর গত হইয়াছে। আজ অমাবস্যা, ফলহারিণী কালিকাপূজার পুণ্যদিবস। সুতরাং দ...
18/05/2023

#ষোড়শী_পূজা
সন ১২৮০ সালের জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের উপর গত হইয়াছে। আজ অমাবস্যা, ফলহারিণী কালিকাপূজার পুণ্যদিবস। সুতরাং দক্ষিণেশ্বর মন্দিরে আজ বিশেষ পর্ব উপস্থিত। ঠাকুর শ্রীশ্রীজগদম্বাকে পূজা করিবার মানসে আজ বিশেষ আয়োজন করিয়াছেন। ঐ আয়োজন কিন্তু মন্দিরে না হইয়া তাহার ইচ্ছানুসারে গুপ্তভাবে তাঁহার গৃহেই হইয়াছে। পূজাকালে দেবীকে বসিতে দিবার জন্য আলিম্পনভূষিত একখানি পীঠ পূজকের আসনের দক্ষিণপার্শ্বে স্থাপিত হইয়াছে। সূর্য অস্তগমন করিল, ক্রমে গাঢ় তিমিরাবগুণ্ঠনে অমাবস্যার নিশি সমাগতা হইল। ঠাকুরের ভাগিনেয় হৃদয়কে অদ্য রাত্রিকালে মন্দিরে ৺দেবীর বিশেষ পূজা করিতে হইবে, সুতরাং ঠাকুরের পূজার আয়োজনে যথাসাধ্য সহায়তা করিয়া সে মন্দিরে চলিয়া যাইল এবং ৺রাধাগোবিন্দের রাত্রিকালে সেবা-পূজা-সমাপনান্তর দীনু পূজারী আসিয়া ঠাকুরকে ঐ বিষয়ে সহায়তা করিতে লাগিল। ৺দেবীর রহস্যপূজার সকল আয়োজন সম্পূর্ণ হইতে রাত্রি নয়টা বাজিয়া গেল। শ্রীমতী মাতাঠাকুরানীকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর ইতঃপূর্বে বলিয়া পাঠাইয়াছিলেন, তিনিও ঐ গৃহে এখন আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর পূজায় বসিলেন।

পূজাদ্রব্যসকল সংশোধিত হইয়া পূর্বকৃত্য সম্পাদিত হইল। ঠাকুর এইবার আলিম্পনভূষিত পীঠে শ্রীশ্রীমাকে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন। পূজা দর্শন করিতে করিতে শ্রীমতী মাতাঠাকুরানী ইতঃপূর্বে অর্ধবাহাদশা প্রাপ্ত হইয়াছিলেন। সুতরাং কি করিতেছেন, তাহা সম্যক না বুঝিয়া মন্ত্রমুগ্ধার ন্যায় তিনি এখন পূর্বমুখে উপবিষ্ট ঠাকুরের দক্ষিণভাগে উত্তরাস্যা হইয়া উপবিষ্টা হইলেন। সম্মুখস্থ কলসের মন্ত্রপূত বারি দ্বারা ঠাকুর বারংবার শ্রীশ্রীমাকে যথাবিধানে অভিষিক্তা করিলেন।

অনন্তর মন্ত্র শ্রবণ করাইয়া তিনি এখন প্রার্থনামন্ত্র উচ্চারণ করিলেন -- “হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতঃ ত্রিপুরাসুন্দরি, সিদ্ধিদ্বার উন্মুক্ত কর, ইহার (শ্রীশ্রীমার) শরীরমনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন কর!”

অতঃপর শ্রীশ্রীমার অঙ্গে মন্ত্রসকলের যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর সাক্ষাৎ ৺দেবীজ্ঞানে তাহাকে ষোড়শোপচারে পূজা করিলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তুসকলের কিয়দংশ স্বহস্তে তাঁহার মুখে প্রদান করিলেন। বাহ্যজ্ঞানভিরোহিতা হইয়া শ্রীশ্রীমা সমাধিস্থা হইলেন। ঠাকুর অর্ধবাহ্যদশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন।

কতক্ষণ কাটিয়া গেল। নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হইল। আত্মারাম ঠাকুরের এইবার বাহাসংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল। পূর্বের ন্যায় অর্ধবাহ্যদশা প্রাপ্ত হইয়া তিনি এখন ৺দেবীকে আত্মনিবেদন করিলেন। অনন্তর আপনার সহিত সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রীশ্রীদেবীপাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জনপূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাঁহাকে প্রণাম করিলেন --

“হে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপে, হে সর্বকর্মনিষ্পন্নকারিণি, হে শরণদায়িনি ত্রিনয়নি শিব-গেহিনি গৌরি, হে নারায়ণি, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম করি।" পূজা শেষ হইল—মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরীর উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল—তাঁহার দেব-মানবত্ব সর্বতোভাবে সম্পূর্ণতা লাভ করিল।

📚 শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ -- স্বামী সারদানন্দ

সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোঽস্তু তে।।

#ফলহারিণী_কালীপূজা

মৃত্যুর পরও স্বামী বিবেকানন্দ অসম্মানের হাত থেকে রেহাই পাননি!এ লজ্জা আমরা রাখবো কোথায়? ৪ঠা জুলাই ১৯০২ বেলুড়ে শ্রীরামকৃষ্...
03/05/2023

মৃত্যুর পরও স্বামী বিবেকানন্দ অসম্মানের হাত থেকে রেহাই পাননি!
এ লজ্জা আমরা রাখবো কোথায়?

৪ঠা জুলাই ১৯০২
বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মঠে গঙ্গার ধারে স্বামীজির ঘর।
সময় রাত ৯.০২ থেকে ৯.১০ মিনিট।
এর মধ্যেই সব শেষ!
স্বামীজি একরাশ আলো নিয়ে আনন্দলোকে যাত্রা করলেন।
মুখে উদ্ভাসিত অপূর্ব হাসি!

পরের দিন দাহকার্য।
স্বামীজি ১ জুলাই মঠের মাঠে বেড়ানোর সময় (মহাপ্রয়াণের তিনদিন আগে) গঙ্গার ধারে একটা জায়গা আঙুল দিয়ে দেখিয়ে স্বামী প্রেমানন্দকে বলেছিলেন " আমার দেহ গেলে ঐখানে সৎকার করবি।"

এবার আসল ঘটনা।
যা গভীর লজ্জার ও দুঃখের।
স্বামীজি এর আগে চিকাগো ধর্মমহাসভা জয় করে ফেলেছেন। ভারত তথা বিশ্বজুড়ে তাঁর নাম ছড়িয়ে পড়েছে।
আর এই মহামানবের মৃত্যুর পর কিনা এসব ঘটনা ঘটেছিল!

⚜️ প্রথমত স্থানীয় মিউনিসিপালিটি মঠ প্রাঙ্গনে শেষকৃত্যের অনুমতি দিতে অহেতুক বিলম্ব করেছিলেন।
শ্রীরামকৃষ্ণদেবের ডেথ সার্টিফিকেট আছে কিন্তু স্বামীজির কোন ডেথ সার্টিফিকেট নেই।
তার অর্থ মিউনিসিপালিটি সার্টিফিকেট দেয়নি।
⚜️ এমন একজন বিশ্ববন্দিত মানুষের রাতে দেহবসান হল।
সবাই সে খবর জানল।
কিন্তু পরের দিন কলকাতার কোন সংবাদপত্রে এ খবর ছাপা হল না কেন?
ঐতিহাসিকরা আশ্চর্য হয়ে গেছেন এই বিষয়ে!
⚜️ আরো গভীর লজ্জার বিষয় হল, তিরোধানের পর স্বামীজির স্মরণসভায় দু'জন হাইকোর্টের জজকে সভাপতিত্বের অনুরোধ করা হয়েছিল।
দু'জনই নিন্দাসূচক মন্তব্য করে সে প্রস্তাব প্রত্যাখান করেছিলেন।
একজন তো বলেছিলেন, হিন্দু রাজা দেশ শাসন করলে বিবেকানন্দকে ফাঁসি দেওয়া হত।
ভূপেন্দ্রনাথ দত্ত তাঁর স্মৃতিকথায় এই গভীর দুঃখের কথা লিখে গেছেন।
⚜️ স্বামীজির সমাধিস্থলে একটা ছোট মন্দির করার জন্য অতি সামান্য অর্থও সংগ্রহ করা সহজ হয়নি।
এই সমাধি মন্দির গড়তে মঠ কর্তৃপক্ষের সময় লেগেছিল দীর্ঘ বাইশ বছর।
ভাবা যায়! যিনি সর্বস্ব দিয়ে গেলেন দেশের জন্য। তাঁর সমাধি মন্দির গড়তে লাগল বাইশটা বছর।
আর মৃত্যুর পরেও স্বামীজির কপালে জুটেছিল এত অপমান!
হায়! বাঙালি!
হায়! আমার স্বদেশ!

নীরোদ সি চৌধুরী মহাশয় ঠিকই বলেছেন...
" আত্মঘাতী বাঙালি "... লজ্জা! লজ্জা!

তথ্যসূত্রঃ
শঙ্কর / অচেনা অজানা বিবেকানন্দ।
(সংগৃহীত)

আমরা থাকি "ভাড়া বাড়িতে"।শ্রীরামকৃষ্ণদেব বলতেন--        "তোমাদের এই লৌকিক জীবন , ঘরবাড়ি এসব তো ভাড়া বাড়ি।কোনটাই নিজের বা...
27/04/2023

আমরা থাকি "ভাড়া বাড়িতে"।

শ্রীরামকৃষ্ণদেব বলতেন--

"তোমাদের এই লৌকিক জীবন , ঘরবাড়ি এসব তো ভাড়া বাড়ি।
কোনটাই নিজের বাড়ি নয়।।"
‌বাড়িওয়ালা যেকোন সময়ে এসে ভাড়াটেকে উঠে যাবার নোটিশ দিতে পারে।
হয়তো অনুরোধে কিছু সময় দিল। তারপর উঠে যেতেই হবে।।
এতো হলো আপনার লৌকিক ভাড়াবাড়ির কথা।
কিন্তু আরেকটা বাড়িতে আপনি বাস করছেন যে বাড়ির মালিকের নাম হলো যমরাজ।।
সেই ভয়ানক বাড়িমালিক একদিন এসে বল্লে
"এই যে মশাই আপনার সঙ্গে চুক্তি ছিল ৬৫/৭০/ ৭৫/ ৮০ বা বড়জোর ১০০ বছরের।
বাড়ি ভাড়ার এই চুক্তির মেয়াদ ( অর্থাৎ পরমায়ু ) শেষ হয়ে গেছে।।
এবার বাড়ি ছেড়ে দিন। আপনি খুব কাকুতি মিনতি করলেন।
যম নাহয় আরো কিছুদিন সময় দিলেনই।

এই যম-বাড়িওয়ালা আবার আসবেই।
তখন এ বাড়ি ছেড়ে যেতেই হবে... কিন্ত থাকবেন কোথায় ?
বুদ্ধিমান ভাড়াটে ভাড়াবাড়িতে থাকতে থাকতেই নিজের একটা বাড়ি তৈরী করতে থাকে।
একসময় তৈরীও হয়ে যায় তার নিজের নতুন বাড়ি।।
বাড়িওয়ালা শেষ নোটিশ দিলে ঘর ছেড়ে দিয়ে হাসতে হাসতে চলে যায়
নিজের বাড়ি।।
আপনাকেও তৈরী করতে হবে এরকমই একটা বাড়ি।
সে বাড়ির নাম 'আধ্যাত্মিক' বাড়ি । সে বাড়ি তৈরী করতে হলে অন্য রকমের সামগ্ৰী লাগে।
সত্য কথা বলা, সৎ পথে চলা, মানবজাতি এবং প্রকৃতির উন্নয়নে কাজ করা, সকলের সুখ- দুঃখের ভাগীদার হওয়া
এবং সৎ মানুষের সঙ্গ।

এই সব করলেই ধীরে ধীরে তৈরী হয়ে যাবে আপনার নিজের বাড়ি।
ঐ বাড়ি থেকে কেউই আপনাকে তাড়াতে আসবে না।
যমরাজ এসে তার বাড়ি থেকে আপনাকে তুলে দিলেই আপনি হাসতে হাসতে চলে যাবেন আপনার আপন বাড়ি "রামকৃষ্ণলোকে"।

অতএব নিজের বাড়িটা
তৈরী হচ্ছে তো ?

খেয়াল রাখবেন।

🌺🌺🙏🙏

হনুমান জয়ন্তীর পুন্যতিথিতে গতকাল আমাদের সংঘের এক সদস্যের বাড়ির পুজো ও উৎসবের কিছু মুহুর্ত🌼🙏🏻🪔ওঁ জয়তু শ্রী রামকৃষ্ণ🌼🌼🪔🪔🙏🏻...
07/04/2023

হনুমান জয়ন্তীর পুন্যতিথিতে গতকাল আমাদের সংঘের এক সদস্যের বাড়ির পুজো ও উৎসবের কিছু মুহুর্ত🌼🙏🏻🪔

ওঁ জয়তু শ্রী রামকৃষ্ণ🌼🌼🪔🪔🙏🏻🙏🏻🔔🔔

Address

133A, Drive Suresh Chandra Banerjee Road, Beleghata
Kolkata
700010

Telephone

+919330016334

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purba Kalikata Sri Ramakrishna Sangha - Pathachakra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Purba Kalikata Sri Ramakrishna Sangha - Pathachakra:

Share