শ্রী শ্রী কৈবল্যধাম, চট্টগ্রাম

  • Home
  • India
  • KOLKATA
  • শ্রী শ্রী কৈবল্যধাম, চট্টগ্রাম

শ্রী শ্রী কৈবল্যধাম, চট্টগ্রাম Religious

10/11/2025

🌼 শ্রীশ্রীঠাকুরের অলৌকিক রক্ষা 🌼
চট্টগ্রাম বিদ্রোহের কয়েকদিন পর, উপেনবাবু ফরিদপুর থেকে শ্রীশ্রীঠাকুরের দেখা করতে আসেন। ভোরবেলায় প্রণাম করার সঙ্গে সঙ্গেই ঠাকুর বললেন —
💫 "চলুন, আজ রাতেই আমরা কলিকাতায় যাই।"
শহর তখন উত্তপ্ত, একজন পুলিশ ইনস্পেক্টর নিহত হয়েছে। তবুও ঠাকুর উপেনবাবুকে নিয়ে কলকাতায় পৌঁছান।
ভোর হতেই পুলিশ নরেনব্রহ্মচারীর বাড়িতে হানা দেয়, জেরা শুরু হয়। উপেনবাবুকে নিয়ে কুখ্যাত লর্ড সিন্‌হা রোডের দফতরে নিয়ে যাওয়া হয়।

তবে ঠাকুরের আশীর্বাদে —
🕊️ "পাপ না করিলে তাপ লাগে না। আপনি কোন পাপ করেন নাই; চিন্তা করিবেন না, নির্বিঘ্নে ফিরিয়া আসিবেন।"
এবং সত্যিই ঘটল। বিকেল পাঁচটায় উপেনবাবু অক্ষত অবস্থায় ফিরে এলেন।
✨ ঠাকুরের কৃপা অদ্ভুত, যেখানে মানবশক্তি থেমে যায়, সেখানে শুরু হয় তাঁর রক্ষা। ✨

🙏 জয় রাম। জয় গুরু সত্যনারায়ণ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

🌸
#শ্রীশ্রীঠাকুর #কৈবল্যনাথ #গুরুকৃপা #আত্মজাগরণ #রামঠাকুর #সেবা_মন্দির #জয়_রাম_জয়_গোবিন্দ #জয়_শ্রীশ্রী_কৈবল্যনাথ
🌸

10/11/2025
জয় রাম। জয় গোবিন্দ। জয় সত্যনারায়ণ।🌺🙏  #শ্রীশ্রী_রামঠাকুর    #শ্রীশ্রীরামঠাকুর  #জয়রাম                #জয়রাম
10/11/2025

জয় রাম। জয় গোবিন্দ। জয় সত্যনারায়ণ।🌺🙏
#শ্রীশ্রী_রামঠাকুর

#শ্রীশ্রীরামঠাকুর #জয়রাম
#জয়রাম

24/10/2025
🌺 শ্রীনাম তথা দীক্ষা বিষয়ক শুভ ঘোষণা 🌺সস্নেহে অবহিত করা যাচ্ছে—শ্রীশ্রী কৈবল্যনাথের সপ্তম মোহন্ত মহারাজ,পরম পূজ্যপাদ শ্র...
24/10/2025

🌺 শ্রীনাম তথা দীক্ষা বিষয়ক শুভ ঘোষণা 🌺

সস্নেহে অবহিত করা যাচ্ছে—
শ্রীশ্রী কৈবল্যনাথের সপ্তম মোহন্ত মহারাজ,
পরম পূজ্যপাদ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য মহাশয়,
বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আগরতলায় অবস্থান করলেও,
দক্ষিণ ত্রিপুরার ভক্তবৃন্দের আন্তরিক অনুরোধে
স্বশরীরে উপস্থিত থেকে “শ্রীনাম তথা দীক্ষা” প্রদান করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

🕉️ চলুন, গুরুকৃপাধারার এই শুভ সংবাদটি
সকল ভক্তের মাঝে ছড়িয়ে দিই —
আপনার একবারের শেয়ারই কারো আত্মোপলব্ধির সূচনা হতে পারে। 🌸

🙏 জয় রাম জয় গোবিন্দ
🌸 জয় শ্রীশ্রী কৈবল্যনাথ 🌸

#শ্রীনাম_দীক্ষা #শ্রীশ্রীঠাকুর #কৈবল্যনাথ #গুরুকৃপা #দীক্ষা_মহাত্ম্য #আত্মজাগরণ #শ্রীনাম_প্রদান #ত্রিপুরা_মঠ #রামঠাকুর #সেবা_মন্দির #ভক্ত_সম্মেলন #জয়_রাম_জয়_গোবিন্দ #জয়_শ্রীশ্রী_কৈবল্যনাথ 🌸

🌺 শ্রীনাম তথা দীক্ষা বিষয়ক শুভ ঘোষণা 🌺সস্নেহে অবহিত করা যাচ্ছে—শ্রীশ্রী কৈবল্যনাথের সপ্তম মোহন্ত মহারাজ,পরম পূজ্যপাদ শ্র...
24/10/2025

🌺 শ্রীনাম তথা দীক্ষা বিষয়ক শুভ ঘোষণা 🌺

সস্নেহে অবহিত করা যাচ্ছে—
শ্রীশ্রী কৈবল্যনাথের সপ্তম মোহন্ত মহারাজ,
পরম পূজ্যপাদ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য মহাশয়,
বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আগরতলায় অবস্থান করলেও,
দক্ষিণ ত্রিপুরার ভক্তবৃন্দের আন্তরিক অনুরোধে
স্বশরীরে উপস্থিত থেকে “শ্রীনাম তথা দীক্ষা” প্রদান করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

📿 শ্রীনাম/দীক্ষা প্রদান সময়সূচি 📿

🌼 ২৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা
📍 শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দির, গিরীধারী পল্লী, উদয়পুর, গোমতী ত্রিপুরা

🌼 ২৫ অক্টোবর (শনিবার) সকাল ১০টা
📍 শান্তিরবাজার কৈবল্যনাথ সেবা মন্দির

🌼 ২৬ অক্টোবর (রবিবার) সকাল ১০টা
📍 বেতাগা রামঠাকুর সেবা মন্দির

🌼 ২৭ অক্টোবর (সোমবার) সকাল ১০টা
📍 সাতচাঁদ রামঠাকুর সেবা মন্দির

🌼 ২৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টা
📍 মনু বনকুল রামঠাকুর সেবা আশ্রম

🌼 ২৯ অক্টোবর (বুধবার) সকাল ১০টা
📍 বাইখোড়া শ্রীশ্রী সত্যনারায়ণ সেবা মন্দির

🌼 ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টা
📍 লাউগাঙ রামঠাকুর সেবা মন্দির

🌼 ৩১ অক্টোবর (শুক্রবার)
📍 সকাল ১০টা – কলসি শ্রীশ্রী সত্যনারায়ণ সেবা মন্দির
📍 বিকাল ৩টা – পশ্চিম পিলাক রামঠাকুর সেবা মন্দির

🌼 ১ নভেম্বর (শনিবার) সকাল ১০টা
📍 কৃষ্ণনগর রামঠাকুর সেবা মন্দির

🌼 ২ নভেম্বর (রবিবার) সকাল ১০টা
📍 বিলোনিয়া রামঠাকুর স্মৃতি মন্দির

🌼 ৩ নভেম্বর (সোমবার) সকাল ১০টা
📍 রাজনগর রামঠাকুর সেবা মন্দির

🌿 শ্রীনাম তথা দীক্ষার মাহাত্ম্য 🌿

শ্রীনাম বা দীক্ষা কেবল একটি আনুষ্ঠানিক প্রথা নয় —
এটি আত্মার জাগরণ, গুরুকৃপাধারায় আত্মসমর্পণের এক পবিত্র পথ।
গুরুর করুণা লাভের মধ্য দিয়েই আত্মা মুক্তির ও চিরশান্তির পথে প্রথম পদক্ষেপ নেয়।

🌸 আন্তরিক আহ্বান 🌸

গুরুকৃপাধারার এই মহামুহূর্তে,
সকল ভক্তবৃন্দকে শ্রীশ্রীঠাকুরের চরণে আত্মসমর্পণ করার জন্য
অন্তর থেকে আহ্বান জানানো যাচ্ছে।

🕉️ চলুন, গুরুকৃপাধারার এই শুভ সংবাদটি
সকল ভক্তের মাঝে ছড়িয়ে দিই —
আপনার একবারের শেয়ারই কারো আত্মোপলব্ধির সূচনা হতে পারে। 🌸

🙏 জয় রাম জয় গোবিন্দ
🌸 জয় শ্রীশ্রী কৈবল্যনাথ 🌸

#শ্রীনাম_দীক্ষা #শ্রীশ্রীঠাকুর #কৈবল্যনাথ #গুরুকৃপা #দীক্ষা_মহাত্ম্য #আত্মজাগরণ #শ্রীনাম_প্রদান #ত্রিপুরা_মঠ #রামঠাকুর #সেবা_মন্দির #ভক্ত_সম্মেলন #জয়_রাম_জয়_গোবিন্দ #জয়_শ্রীশ্রী_কৈবল্যনাথ 🌸

🪔 শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেবের ৮৭তম রাসোৎসব – ১৪৩২ বঙ্গাব্দ 🪔📍 স্থান: শ্রীশ্রী রাসস্থলী, রাণীরবাজার, কুমিল্লা🗓️ তারিখ: ১...
23/10/2025

🪔 শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেবের ৮৭তম রাসোৎসব – ১৪৩২ বঙ্গাব্দ 🪔

📍 স্থান: শ্রীশ্রী রাসস্থলী, রাণীরবাজার, কুমিল্লা

🗓️ তারিখ: ১৬–১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (৩–৬ নভেম্বর ২০২৫ ইং)

ভক্তি, আনন্দ ও আধ্যাত্মিকতার মিলনমেলা —
পবিত্র এই রাসোৎসবে সকল ভক্তবৃন্দকে সপরিবারে উপস্থিত হয়ে
শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেবের চরণে প্রণাম নিবেদন করার জন্য আন্তরিক আমন্ত্রণ। 🌼
✨ বিশেষ উপস্থিতি ও নাম প্রদানঃ
শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য
শ্রীশ্রী কৈবল্যনাথের মোহন্ত মহারাজ,
শ্রীশ্রী কৈবল্যধাম, চট্টগ্রাম

🌿 নামসংকীর্তন • পূজা • আরতি • মহাপ্রসাদ বিতরণ 🌿
আসুন, মিলিত হই ভক্তির আলোয় —

“শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেবের জয় হোক।” 🌸

#রাসোৎসব১৪৩২ #শ্রীশ্রীরাসস্থলী #কৈবল্যধাম #ঠাকুররামচন্দ্রদেব #ভক্তিসংগম #কুমিল্লা #রামঠাকুর #কৈবাল্যনাথ #রামঠাকুর #জয়রাম



















02/09/2025

এই কর্ম্মক্ষেত্রের কর্ম্ম সর্ব্বধর্ম্ম সার জানিবেন। বেদবিদির আচরণে ভগবৎপ্রীতির বাধক হইয়া থাকে। স্বভাবের সহচরই ভগবান। অভাব সহচর ভগবানের মায়া হইয়া থাকে।

জয়রাম। জয়গোবিন্দ।।

#রামঠাকুর #কৈবাল্যনাথ

জয়রাম
17/08/2025

জয়রাম

জয়রাম
17/08/2025

জয়রাম

🌹শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৫তম আবির্ভাব তিথিতে তাঁর শ্রীচরণে শ্রদ্ধার্ঘ 🌹

শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমীতে ১৭৩০ খ্রিস্টাব্দের ৩১ আগস্ট (১৮ ভাদ্র, ১১৩৭ বঙ্গাব্দ) আবির্ভূত হন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা। কলিকাতা থেকে কিছু দূরে তৎকালীন যশোহর জেলা আর বর্তমান পশ্চিমবঙ্গের ২৪ পরগনার বসিরহাটের অন্তর্গত কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে।
বাবা ধর্মপ্রাণ নিষ্ঠাবান ব্রাহ্মণ রামকানাই ঘোষাল ছিলেন বড় সরল প্রকৃতির লোক, কিন্তু বিষয়বুদ্ধিতে বড় কাঁচা। সংসারে অভাব অনটন ও অস্বচ্ছলতা থাকলেও সেদিকে কোন ভ্রুক্ষেপ ছিল না তাঁর। দিনের বেশীর ভাগ সময় কেটে যেত তাঁর ইষ্টদেবের পূজা অর্চনায়। স্ত্রী কমলা-দেবীরও কোন বিষয় বুদ্ধি ছিল না। স্বামীর মত তিনিও ছিলেন ধর্মপ্রাণা। স্বামীর মত তাঁর অন্তরে ছিল গরীব দুঃখীদের প্রতি অসীম দয়া আর মায়ামমতা। এইভাবে তিন ছেলে আর স্ত্রীকে নিয়ে দিন কাটছিল রামকানাইয়ের।
সহসা একদিন রাত্রিতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখলেন রামকানাই। দেখলেন, তুষারধবল দিব্যকান্তি এক জ্যোর্তিময় পুরুষ দাঁড়িয়ে আছেন তাঁর সামনে। তাঁর অঙ্গ-বিচ্ছুরিত জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠছে অন্ধকার ঘরখানি। তাঁকে দেখার সঙ্গে সঙ্গে ভক্তিভরে তাঁর পাদ-বন্দনা করতে শুরু করে দিলেন রামকানাই। তখন সেই দিব্য-পুরুষ বললেন, আমি তোমার ভক্তিতে তুষ্ট হয়েছি। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। অবিলম্বে আমি তোমার পুত্র হয়ে জন্মাব। এই কথা বলেই অন্তর্হিত হলেন সেই দিব্য-পুরুষ।
তাঁর একটি পুত্র সন্ন্যাসী হোক, রামকানাই এর মনের এই গোপন বাসনার কথা জেনেই যেন তাঁকে অভয় দিয়ে গেলেন সেই অন্তর্যামী মহাপুরুষ। ঘুম ভেঙে গেলেও মন থেকে গেল না সে স্বপনের আবেশ। এক অপার অপার্থিব আনন্দের আবেগে ভরে উঠল তাঁর সমস্ত মনঃপ্রাণ। কিন্তু সে স্বপ্নের কথাটা কাউকে বললেন না রামকানাই।
এ দিকে দিন-কতকের মধ্যেই আর একটি আশ্চর্য ঘটনা ঘটল স্ত্রী কমলা-দেবীর জীবনে। বাড়ির গৃহদেবতা শিবলিঙ্গের একটি বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল বাড়িতে। একদিন সন্ধ্যাবেলায় ঠাকুরঘরে শীতল বা সায়ংকালীন ভোগারতির জন্য পূজোর যোগাড় করছিলেন কমলাদেবী। এমন সময় আশ্চর্য হয়ে দেখলেন, তাঁর সামনে শিবলিঙ্গের গা থেকে এক দিব্যব্জ্যোতি বার হয়ে দুর্বারবেগে ছুটে এসে প্রবেশ করল তাঁর শরীরে। এই অদ্ভুত কাণ্ড দেখে ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন কমলাদেবী। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে দেখলেন, স্বামীর কাছে শুয়ে আছেন তিনি। তারপর ধীরে ধীরে সব কথা বললেন স্বামী রামকানাইকে। রামকানাইও তখন সেই স্বপ্নের কথাটা খুলে বললেন স্ত্রীকে।
এই ঘটনার তিন চার মাস পর আবার সন্তানসম্ভবা হলেন কমলাদেবী। রামকানাই বুঝতে পারলেন, এবার মহাযোগী মহেশ্বর পুত্ররূপে ঘরে আসছেন তাঁর। একথা ভাবতেই রোমাঞ্চিত হয়ে উঠল তাঁর সর্বাঙ্গ। এক পরমানন্দে বিভোর হয়ে উঠল তাঁর অন্তরাত্মা। এর আগেও কয়েকবার গর্ভধারণ করেছেন কমলাদেবী। কিন্তু এবার গর্ভধারণের পর থেকে অনেক গুনে বেড়ে গেল তাঁর রূপ-লাবণ্য। এক দিব্য ভাবের দীপ্তি ফুটে উঠল তাঁর সর্বাঙ্গে। চোখ বন্ধ করলেই দিব্যদর্শন হয় অনেক সময়। হর্ষ, বিষাদ, শঙ্কা, উদ্বেগ প্রভৃতি ভাব-বিকার দেখা যায় মাঝে মাঝে। একদিন ঘরের মাঝে শুয়ে থাকতে থাকতে দেবাদিদেব মহাদেবকে দর্শন করলেন কমলাদেবী। পরিধানে ব্যাঘ্রচর্ম, সর্বাঙ্গে বিভূতি, নাগভূষণ, ত্রিলোচন, জটাজুটমন্ডিত মস্তক; ধুমর, পীত, শ্বেত, রক্ত ও অরুণ-এই পঞ্চবর্ণের পঞ্চমুখ। শিরে গঙ্গা, ললাটে অর্ধচন্দ্র। বৃষপৃষ্টে আরোহণ করে আছেন। একদিন শেষরাতের দিকে প্রসববেদনা উঠল কমলাদেবীর।আঁতুর ঘরে নিয়ে যাওয়া হলো তাঁকে। গ্রামের ধাত্রীকে ডেকে আনা হলো প্রসব করানোর জন্য। শেষরাতে ব্রাহ্মমুহূর্তে দেবশিশুর মত অনিন্দ্যসুন্দর এক পুত্র সন্তান প্রসব করলেন কমলাদেবী। আবির্ভূত হলেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা।
বাংলা ১১৪৮ সালে একই দিনে লোকনাথ ও তাঁর বাল্য বন্ধু বেণীমাধবের উপনয়ন হয় কচুয়া গ্রামের বাড়ীতে। তখন তাঁর বয়স ছিল এগার এবং বেণীমাধবের তের। উভয়ের আচার্য্য গুরু ছিলেন দেশ বিখ্যাত মহা-পণ্ডিত, মহান জ্ঞানযোগী ও কর্মযোগী ভগবান গাঙ্গুলী।

ক্রমশঃ
জয় শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী বাবা।

জয়রাম
17/08/2025

জয়রাম

শ্রীশ্রী মা সারদা দেবী দর্শন....
মাতৃ মন্দির, জয়রামবাটী, ১৬ আগস্ট ২০২৫

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when শ্রী শ্রী কৈবল্যধাম, চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to শ্রী শ্রী কৈবল্যধাম, চট্টগ্রাম:

Share