নুসরাত জাহান দিয়া - نصرت جهان ديا

  • Home
  • India
  • Kishanganj
  • নুসরাত জাহান দিয়া - نصرت جهان ديا

নুসরাত জাহান দিয়া - نصرت جهان ديا °°




Nusu’s Earthy Vibes🤍
Nature • Calm • Serenity



°°

06/03/2026

❤️🌸

06/03/2026

ইয়া রব 🌸

জিতলে পাটোয়ারী ✅না জিতলে নৌকা ✅
12/02/2026

জিতলে পাটোয়ারী ✅
না জিতলে নৌকা ✅

ক্লান্তিলগ্নে এসে আমি তোমায় বলতে চাই... "ভালোবাসি ভালোবাসি "
11/02/2026

ক্লান্তিলগ্নে এসে আমি তোমায় বলতে চাই...

"ভালোবাসি ভালোবাসি "

অনলাইনে নির্দিষ্ট কাউকে মুগ্ধ করার জন্য, দ্বীনদার সাজা নিকৃষ্টতম রিয়া। রিয়া আমল বাতিল করে দেয়। রিয়া গোপন শি'রক।— শাইখ আত...
10/02/2026

অনলাইনে নির্দিষ্ট কাউকে মুগ্ধ করার জন্য, দ্বীনদার সাজা নিকৃষ্টতম রিয়া। রিয়া আমল বাতিল করে দেয়। রিয়া গোপন শি'রক।

— শাইখ আতিক উল্লাহ (হাফিঃ)

রামাদানের আগে ছেড়ে দেওয়ার মতো ৯টি (এর বেশি) খারাপ অভ্যাস:- অতিরিক্ত গান/সঙ্গীত শোনা- দেরিতে ঘুমানো- উদ্দেশ্যহীন স্ক্রল...
09/02/2026

রামাদানের আগে ছেড়ে দেওয়ার মতো ৯টি (এর বেশি) খারাপ অভ্যাস:
- অতিরিক্ত গান/সঙ্গীত শোনা
- দেরিতে ঘুমানো
- উদ্দেশ্যহীন স্ক্রলিং (ব্রেইনলেস স্ক্রলিং)
- সালাত বাদ দেওয়া বা অবহেলা করা
- অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ ও ধূমপান
- কুরআন তিলাওয়াত না করা।
- সময় নষ্ট করা
- প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া
- গীবত ও পরনিন্দা করা
- ইস্তিগফার বিলম্ব করা
- চোখ, কান, জিহ্বা, হাত ও পায়ের যিনা থেকে নিজেকে সংযত না রাখা
রমাদান শুধু অভ্যাস বদলানোর সময় নয়, বরং হৃদয় শুদ্ধ করার এক সুবর্ণ সুযোগ। আজই ছোট ছোট পরিবর্তন শুরু করি ইনশাআল্লাহ রামাদান হবে আরও বরকতময় ও ফলপ্রসূ। 🤍

— Nusrat Jahan Diya

প্রাণের শহর 🏢
09/02/2026

প্রাণের শহর 🏢

30/01/2026

#

যে মেয়েরা নিজেদের আলাদা সংসার পেয়েছে এটা তাঁদের জন্য ব্লেসিং। সত্যি, নিজ সংসারের স্বপ্ন সব মেয়ের থাকে। এমন একটা সংসার যে...
27/01/2026

যে মেয়েরা নিজেদের আলাদা সংসার পেয়েছে এটা তাঁদের জন্য ব্লেসিং। সত্যি, নিজ সংসারের স্বপ্ন সব মেয়ের থাকে। এমন একটা সংসার যেখানে চামচ থেকে নিয়ে বালিশ সবকিছুকে 'আমার' বলা যাবে। যখন যা ইচ্ছে রান্না করতে পারবে, যখন শরীর খারাপ লাগবে একটু রেস্ট নিতে পারবে। যখন যা মন চাইবে খেতে পারবে।
সবচেয়ে বড় কথা, মেয়েরা বিশেষ করে নিজের একটা রান্নাঘর চায়। যাতে নিত্য নতুন রেসিপি ট্রাই করতে পারে। হুটহাট যা রান্না করতে মন চাইবে তা রান্না করা যাবে। নিজের পরম যত্ন আর ভালোবাসা ঢেলে হাসবেন্ডের পছন্দের খাবার বানানো যাবে। যেখানে তেল, মরিচ, লবন সহ যাবতীয় মশলাপাতি বেশি হয়ে যাচ্ছে এই খুঁত কেউ ধরবে না।
কিন্তু নিরেট বাস্তবতা হলো, চাতকের ন্যায় আমরা নিজের সংসারের আশা করতে করতে এক সময় কবরে চলে যাই তবুও নিজ বলতে কিছু হয় না।
শরীয়তের দাবীও হলো ছেলেকে বিয়ে করানোর পর পর আলাদা করে দেওয়া। হোক একটা রুম দিয়ে হলেও। আলাদা সংসারের হক দেওয়া। কিন্তু বঙ্গীয় সমাজের নীতি বড্ড জালিম হয়! এখানে না হক ছাড়ে আর না হক দিতে চায়। বৌ একটা ডিম ভাজি করে খেতে চাইলেও আতঙ্কে থাকে। পছন্দের তরকারি তো বহু দূরের বিষয়! কখনো হাসবেন্ডের জন্য পছন্দনীয় কিছু রান্না করতে চাইলে তো সেদিন রণক্ষেত্র তৈরি হয়ে যায়!
সুবহানাল্লাহ!
কেন মেয়েদের নিজের বলতে কিছু হয় না? আমি অবাক হয়ে যাই, নিজ দায়িত্বে একজনকে হক বুঝিয়ে দেওয়ার পরিবর্তে প্রতিদ্বন্দ্বী কেন ধরা হয়?

হারাম বাদ্যযন্ত্র ওয়ালা নাশিদ বয়কট করুন।ইসলামীক সংগীত নাম দিয়ে ভন্ডামি করে, হারাম বাদ্যযন্ত্র ওয়ালা নাশিদ বানায় মুফতি সা...
25/01/2026

হারাম বাদ্যযন্ত্র ওয়ালা নাশিদ বয়কট করুন।

ইসলামীক সংগীত নাম দিয়ে ভন্ডামি করে, হারাম বাদ্যযন্ত্র ওয়ালা নাশিদ বানায় মুফতি সাঈদ, বদরুজ্জামান, আবু উবায়দা।

পোস্টটি তাদের জন্য। যারা হারাম গান ছেড়ে চেয়েছিলেন হালাল ইসলামী নাশিদ শুনবেন; অথচ, এই ইসলামীক সংগীত নামক নাশিদ আর গানের মধ্যে ফারাক নেই।

যাদের ছবি স্কিনে তাদের অধিকাংশ'ই আলেম। তারা হারামকে হালাল বলে চালাচ্ছে। নিজেদের ব্যবসা চালাচ্ছে ইসলামকে পুঞ্জি করে।

পোস্টটি তাদের জন্য উপকারি হবে। যারা হারাম থেকে ফিরে এসে, হালাল নামক হারামে জড়িয়ে পড়েছেন।আজ থেকে এই নাশিদ গুলো বয়কট করুন। জুড়ালো প্রতিবাদ করুন। আল্লাহর জন্য হারাম বাদ্যযন্ত্র ওয়ালা নাশিদ বয়কট করুন।

আমি এটা ক্লিয়ার হয়ে বলতেছি যে, তারা বাদ্যযন্ত্র এড করে। যদি না করে তাদের বলুন সঠিক ব্যাখা দিতে। না হলে তাদের বয়কট করুন। হারাম বাদ্যযন্ত্র এড করার ফলে অনেক দ্বীনি ভাইয়েরা গুমরাহ হচ্ছে। এজন্যই প্রতিবাদ করতেছি। অনেকে অভিযোগ করেছে — তাদের সলাতে মন বসে না। কেন মন বসে না খুঁজতে গেলে, এই সমস্যার বের হয়েছে।

সারকথা, আমরা হারামকে হালাল বলতে পারব না। আর হারামকে হালাল বলে চালাতে দিব না। প্রতিবাদ জারি থাকবে যতদিন এই হারাম গুলো বন্ধ না হচ্ছে। ইন শা আল্লাহ!

 #প্রিয়_চিঠি  #নুসরাত_জাহান_দিয়া  #পর্ব :৪❌কপি করা নিষিদ্ধ ❌দেহের মৃত্যু হলে সবাই কাঁদে,চেনা মুখগুলো ভিড় জমায়,ফুল ছিটা...
17/01/2026

#প্রিয়_চিঠি
#নুসরাত_জাহান_দিয়া
#পর্ব :৪

❌কপি করা নিষিদ্ধ ❌

দেহের মৃত্যু হলে সবাই কাঁদে,চেনা মুখগুলো ভিড় জমায়,ফুল ছিটায়, প্রার্থনা করে,কেউ কেউ চোখের জলও ফেলে।
কিন্তু মনের মৃত্যুতে—সেখানে কেবল নীরবতা,একটা দীর্ঘ, নিঃশব্দ কান্না,
যা শোনা যায় না কোনো কানে।

মন মারা যায় আস্তে আস্তে—
যখন কথা বলেও কেউ শোনে না,
যখন ভালো থেকেও কেউ বুঝতে পারে না,
যখন নিজের আনন্দও অপরাধ মনে হয়।

তখন হাসি কেবল মুখে থাকে,
অন্তরে জমে কুয়াশা,
আর চোখের নিচে গড়ে ওঠে
অদৃশ্য কবর—
যেখানে কবর দেওয়া হয় অনুভূতিগুলোকে।

মানুষ তখনও বাঁচে—
হাঁটে, খায়, কথা বলে,
কিন্তু ভেতরে এক মৃত শহর গড়ে ওঠে,
যেখানে আলো ঢোকে না,
শুধু প্রতিধ্বনি শোনা যায়—
“আমি আছি, কিন্তু নেই।”

দেহের মৃত্যুতে পৃথিবী কাঁদে,
কারণ দেখা যায় শরীর,
কিন্তু মনের মৃত্যুতে কাঁদে কেবল মনই—
নিঃশব্দে, নিজের ভেতরেই নিজের শেষকৃত্য করে।

এতটুকু লেখেই হেমন্তী ক্লান্ত। প্রাকৃতি ও ক্লান্ত হয়ে অস্তিত্ব বিলিন করে অস্ত যাচ্ছে। হেমন্তী ডাইরিটা হাতে নিয়ে রুমে চলে এলে। আজ তার মনে কোনো এক পুরোনো কষ্ট উত্তাল দিয়েছে।কোনো অজানা কষ্ট? যাকে ৪ বছর আগে পিছনে ফেলে এসেছে।

টেবিলের স্তুপের উপর ডাইরিটা রেখে নিচে চলে এলো হেমন্তী,বিকালে রান্না বান্না শেষ করে কাজের খালা চলে যায়।আর মা বাবা ও মামার বাড়ি বেড়াতে গেছে। আর অবন্তী সে তো অসুস্থ একটা মেয়ে, তার উপর আবার পেগনেন্ট তাকে কিভাবে চা তৈরির কথা বলবে, তাই সে দুই কাপ চা বানিয়ে এক কাপ অবন্তী কে দিয়ে আরেক কাপ চা নিয়ে উপরে চলে এলো। বাতাসে পর্দা গুলো উড়ছে।তাই চা টা টেবিলে রেখে দরজা জানালা গুলো বন্ধ করে দিলো।চা নিয়ে বসলো চেয়ারে। বইয়ের স্তুরগুলোর দিকে একমনে তাকিয়ে আছে। তখনই তার মনে হলো আজকে দুপুরে আসা চিঠির কথা। তার একেবারে মনেই ছিলো চিঠির কথা।

চেয়ারে বসে থাকায় ডাইরিটা টান দেওয়া তে সেখান থেকে বেরিয়ে এলো।লাল একটা ভাঙা চুরি। আর একটা গোলাপ। যা তাকে দিয়ে ছিলো তার ভালোবাসার মানুষ শুভ্র। যার জন্য অপেক্ষা করতে করতে সে আজও একাকী। সবাই থাকার পরও একাকীত্ব বোধ করে।সব কিছু বিষাদ লাগে।

তার কি মনে হয় না একবার হেমন্তীর কথা? কোনো দিন খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি কেনো সে? তার মানে সে কি কোনোদিন ভালোবাসেনি হেমন্তী কে?

হেমন্তী ভাবনা কে এক প্রান্তে রেখে, পুরোনো স্মৃতি গুলো সরিয়ে চিঠি নিয়ে বসলো।

ডাক বক্সের বাদামী কালারের খাম থেকে বেরিয়ে আসে একটা নীল রাঙা খাম।যার নিচ প্রান্তে ছোট ছোট অক্ষরে লেখা শুভ্র চৌধুরী। সে চিরচেনা নাম দেখে মনের মাঝে ধুক করে ওঠলো।চোখে ঝাপসা দেখছে সে।তার বিশ্বাসের শেষ প্রান্তে সে।

#রানিং......

Address

Kishoreganj
Kishanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when নুসরাত জাহান দিয়া - نصرت جهان ديا posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share