KATWA Namahatta - Iskcon

KATWA Namahatta - Iskcon SRI KRISHNA CHAITANYA HARE KRISHNA NAMAHATTA IS A OFFICIALLY REGISTERED BRANCH OF MAYAPUR ISKCON NAMAHATTA .©

30/01/2021

13/08/2019

হরে কৃষ্ণ,
কলি যুগ কি? এর বৈশিষ্ট্যই বা কি?
কি করে এই কলির প্রভাব থেকে মুক্ত হতে পারবেন ??

👉 সনাতনধর্মে সত্য ,ত্রেতা দ্বাপর ও কলি এই চারটি যুগের কথা উল্লেখ আছে।চারটি যুগের মধ্যে সবছে খারাপ ও ভয়ংকর যুগ হলো এই কলিযুগ।যা বর্তমান সময়ে চলছে ।এই যুগের রাজা কলি মহারাজ একজন মানুষকে ধর্মের পথ থেকে অধর্মের পথে নিয়ে অাসার জন্য,যতটুকু ব্যবস্থা করা দরকার ঠিক ততটাই ব্যবস্থা করে রেখেছেন।দুষ্ট কলি মানুষকে পুণ্যের পথ থেকে পাপময় জীবনে নিয়ে আসার জন্য এতোটাই উত্তম ব্যবস্থা করে দিয়েছেন,যা দেখে আমি সত্যিই অবাক হই।আমার অবাক হওয়ার কারন এই যে,একসময় মানুষের পাপ কাজ করার জন্য কিছু সময়ের প্রয়োজন হতো,পাপ কাজ করার জন্য চেষ্টা করতে হতো।কিন্তু,এখন কলি মহারাজের ব্যবস্থাপনায় পাপ কাজ করার জন্য বেশি সময়ের প্রয়োজন নেই,তেমন চেষ্টা করারও প্রয়োজন নেই।একজন মানুষ ইচ্ছা করা মাত্রই পাপের সাগরে নিমজ্জিত হতে পারে।আর, আগেকার যুগে মানুষের পাপ কাজ করার ইচ্ছাও খু্ব কম জাগত।কারন,তখনকার সময় মানুষ সভ্য ও সুশৃঙ্খল জীবন-যাপন করতো।তাই তখনকার প্রায় সবারই ইন্দ্রিয় ছিল সংযত।

তখনকার যুগে এমন কোন ব্যবস্থাও ছিলনা,যা দেখে মানুষের পাপে লিপ্ত হওয়ার ইচ্ছে জাগবে।কিন্তু,এখন কলি মহারাজ পাপ কাজ করার ইচ্ছা জাগানোর বা পাপে নিয়োজিত করানোর ব্যবস্থা হাতে হাতে করে দিয়েছেন।যা,মানুষকে মুহুর্তেই পাপ কাজে লিপ্ত হওয়ার ইচ্ছা জাগাতে পারে।

মানুষের একমাত্র দুঃখের কারণ হলো পাপময় জীবন।যদিও মানুষ পাপ কাজ করার মাধ্যমে সুখী হওয়ার চেষ্টা করছে কিন্তু,তারা পাপ কাজ করার মাধ্যমে সুখী হতে পারছে না।বরং,পাপ কাজ করে তারা আরো বেশি দুঃখের সাগরে নিমজ্জিত হচ্ছে।কিন্তু, তা তারা বুঝতেই পারছেনা।তারা তমঃ গুনের দ্বারা আচ্ছন্ন হয়ে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে সবসময় পাপ কাজ করেই চলছে।যার কারনে তাদের কখনো দুঃখের নিবৃত্তি হচ্ছে না।

মানুষ এ যুগে ইচ্ছে করেও সৎ থাকতে পারছেনা।একটু অসচেতন হয়ে ধর্মের পথ থেকে বিন্দু মাত্র সরে আসলেই কলির কবলে পড়ে যাচ্ছে।আর একবার কলির ফাদে আটকে পড়লে সেখান থেকে মুক্ত হওয়া প্রায় অসম্ভব।আর,যারা কলির ফাদে পা দিয়েছে বা কলির প্ররোচনায় পাপ কাজ করছে তাদের গতি হবে নরক।যা অত্যান্ত যন্ত্রনাময় স্থান।

সত্যিই কলিযুগে সৎ থাকা খুব কঠিন হয়েগেছে।কারন,এযুগে চতুর্দেকে পাপের ছড়াছড়ি ।তাই এযুগে পাপমুক্ত থাকতে হলে ধীরভাবে শ্রাস্ত্র নির্দেশ মেনে চলতে হবে।সৎ থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে,সৎ সঙ্গ গ্রহন করতে হবে।এবং অসৎ পথে চলার শাস্তি ও সৎ পথে চলার পুরুষ্কার কি সে সম্পর্কে অবগত থাকতে হবে।তবেই পাপ কাজ থেকে মুক্ত থাকা যাবে।

তাই কলির প্রভাব থেকে মুক্ত হতে আমাদের উচিত কলি যুগের যুগধর্ম " হরে কৃষ্ণ" মহামন্ত্র জপ ও কীর্তন করা
🙏🙏 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।🙏🙏

01/08/2019

Address

Cicus Maidan
Katwa
713130

Website

Alerts

Be the first to know and let us send you an email when KATWA Namahatta - Iskcon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share