21/05/2026
রাণীমা হয়তো সবার কাছে এটা একটা নাম ,
একটা ক্লাব , বা এটা একটা গ্রুপ -
কিন্তু রাণীমা এটা আমাদের কাছে শুধু একটা নাম নয় ,
এটা আমাদের কাছে আমাদের ভালোবাসা, আমাদের বিশ্বাস , আর আমাদের মা ।
তাই অন্তত সবার কাছে একটাই চাওয়া যে নিজদের কারোর কিছু নির্দিষ্ট ব্যক্তিগত চরিতার্থকারি তকমা , বা রাজনৈতিক চর্চায় অন্তত আমাদের এই নাম আমাদের এই মায়ের নাম রাণীমা মা এটা কে জড়াবেন না ।
কারণ ৩ টে বছর অনেক কষ্ট অনেক পরিশ্রম করে আমরা নিজের হাতে করে এই পুজোটা শুরু করেছি , তাই নিজের পরিশ্রম নিজেরই হয় , সবাই শুধু উপরটা দেখে , কিন্তু ভেতর এর কষ্ট আর পরিশ্রমটা মানুষের বা সমাজের চোখের অন্তরালেই থেকে যায় ।
"সময়ের পাতায় সব কিছুই ভাসে,
আর সময়ের সাথে সবই ফিরে আসে"
তাই সময়ের সাথে তাল মিলিয়ে -
হয়তো ঠিক কেউই করেনি , আবার ভুলও সবাই করেনি ,
তাই এই ঠিক আর ভুলের বিচারটা না হয় ,
আমরা নাই বা করলাম,
তাই সবাই সবার পাশে থাকুন , আর ভালো থাকুন ।
শুধু শিরদাঁড়া যেন সোজা থাকে এটাই চাওয়া ।
তাই আজ আঙুলটা শুধু একজনের দিকে উঠিয়ে লাভ নেই,
কারণ মাথায় রাখবেন আপনি একটা আঙ্গুল একজনের দিকে ওঠালে বাকি চারটে আঙুল কিন্তু আপনার দিকেই থাকবে ।
তাই রাণীমা, এটা শুধু একটা নাম নয় , রাণীমা এখন কটোয়াবাসীর ভালোবাসা এবং আবেগের সাথে জড়িয়ে গেছে , আর এই পুজোটা আমাদের কাছে আমাদের একটা স্বপ্ন, আমাদের একটা বাস্তব , আমরা এই সরস্বতী ঠাকুর টা কে নিজের মা-ই ভাবি , আর মানুষের ভালোবাসা, মানুষের আবেগ আর মায়ের নাম নিয়ে দয়াকরে কোনো আলোচনা বা সমালোচনা করাটা একে বারেই ঠিক না ।
তাই আসছে বছর চারে পা
কাটোয়াবাসীর হৃদয় জুড়ে ছিল, আসছে, থাকবে, রানীমা ।
জয় রাণীমা ❤️🌼
- রাণীমা সরস্বতী পূজা কমিটি