14/10/2019
নয়াদিল্লি: দিনে মাত্র ৭৭ টাকা দিতে রাজি হলে আপনিও হতে পারেন একটি নতুন বাইক বা স্কুটারের মালিক। এমনই এক অবিশ্বাস্য অফার দিয়েছে এইচডিএফসি ব্যাংক। আপনি যদি বাইক কেনার কথা এই মুহূর্তে ভেবে থাকেন, তবে এটাই সেরা সুযোগ। দিনে ৭৭ টাকা করে দিয়ে আপনার স্বপ্নের বাইক নিজের করতে পারেন আপনি। আসুন একনজরে দেখে নেওয়া যাক, এই অফার সম্পর্কে সব কিছু-
এই বিশেষ অফারে মাত্র মাত্র ৭৭ টাকা/ প্রতিদিন হিসেবে আপনি নিজের বাইক নিয়ে নিতে পারেন । এই বিশেষ অফারের বড় সুবিধা হল এখানে আপনাকে কোনও ডাউন পেমেন্ট দিতে হবে না। এরসঙ্গে আপনার ওপর চাপানো হবে না কোনও প্রসেসিং চার্জও। আরও বড় সুখবর হল আপনি যদি হিরো বাইক ও স্কুটি কেনেন তবে তার ওপরেও থাকছে অতিরিক্ত ২০০০ টাকার ছাড়। সবচেয়ে বড় কথা, আপনার লোনের টাকা একাউন্টে ঢুকে যাবে মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই।
তবে এই সুবিধা নিতে হলে, কিছু সামান্য শর্তও রয়েছে। আপনাকে নূন্যতম কিছু টাকা অবশ্যই মাসে আয় করতে হবে। সেটা আপনি চাকরি করেও করতে পারেন অথবা স্বনির্ভর হয়েও আয় করতে পারেন। পাশাপাশি এই আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে কমপক্ষে ২১ এবং সর্বাধিক ৬৫। এছাড়া বাৎসরিক আয়ের ব্যাপারেও থাকছে খানিকটা হিসেব নিকেশ। আপনি যদি চাকুরিজীবী হন তবে বছরে আপনার আয় হতে হবে কমপক্ষে ৮৪,০০০ টাকা। আর যদি আপনি স্বনির্ভর হন, সেক্ষেত্রে বছরে আপনার আয় হতে হবে ৭২,০০০ টাকা।
পুজো উপলক্ষ্যে এই অফার বাজারে এনেছে এইচডিএফসি ব্যাংক। এই অফারের বৈধতা রয়েছে ৩১ অক্টোবর, ২০১৯ অবধি। তাই যদি বাইক বা স্কুটি কেনার ইচ্ছে মনে থাকে, তবে তাঁকে উড়তে দিন। এব্যাপারে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কোনও এইচডিএফসি ব্রাঞ্চে।