Sri Sri Chakeri Kali Bari

Sri Sri Chakeri Kali Bari ITS A ONE OF THE OLDEST KALI MANDIR IN KANPUR

18/04/2026

প্রিয় বন্ধুগণ,

গত কয়েক দিনে আমরা মা করুণাময়ীর এই পবিত্র গৃহ, শ্রী শ্রী চাকেরি কালী বাড়িতে দুটি আয়োজন করার চেষ্টা করেছি—মা করুণাময়ীর প্রাণ প্রতিষ্ঠা দিবস (তিথি পূজা) এবং বাংলা নববর্ষ (বর্ষবরণ উৎসব)।

এই দুটি অনুষ্ঠানে আপনাদের আন্তরিক অংশগ্রহণ, উপস্থিতি ও সহযোগিতায় আমরা সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। আমরা আপনাদের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছি তা হয়তো বিচার করার দায়িত্ব আপনাদেরই, কিন্তু দূর-দূরান্ত থেকে এই মন্দিরে এসে আমাদের সঙ্গে কিছু সময় কাটিয়ে যে আপনাদের মধ্যে এক আত্মীয়তার বন্ধন তৈরি হয়েছে, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

অনুষ্ঠান সফল করার পেছনে যারা নীরবে ও নিরলসভাবে কাজ করেছেন—স্বেচ্ছাসেবক, আয়োজক, এবং সকল সহযোগীদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রইল। আপনাদের প্রচেষ্টা ও নিষ্ঠা ছাড়া এই আয়োজনগুলো কখনোই সম্ভব হতো না।

আমরা শ্রী শ্রী চাকেরি কালী বাড়ি পরিবারের পক্ষ থেকে সকল বন্ধু, ভক্ত ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও সমর্থন আমাদের আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে এবং আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রেরণা জোগায়।

যারা বাংলা ক্যালেন্ডার পেয়েছেন, আপনারা নিশ্চয়ই পূজা ও অন্যান্য অনুষ্ঠানগুলির দিনক্ষণ দেখে সময় করে এই মন্দিরে আসবেন এবং মা করুণাময়ীর আশীর্বাদ লাভ করবেন—এই আন্তরিক প্রত্যাশা রইল।

আগামী দিনেও আমরা একসাথে মিলিত হয়ে এই পবিত্র স্থানকে আরও জীবন্ত ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে তুলতে পারি—এই বিশ্বাস রাখি।

সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং মা করুণাময়ীর আশীর্বাদে জীবন পরিপূর্ণ হোক।

জয় মা করুণাময়ী 🙏
শ্রী শ্রী চাকেরী কালী বাড়ী কমিটি

********                   *জয় মা করুণাময়ী*                *শ্রী শ্রী চাকেরী কালীবাড়ী*প্রতি,শ্রী শ্রী চাকেরী কালীবাড়ীর স...
16/04/2026

*****
***
*জয় মা করুণাময়ী*
*শ্রী শ্রী চাকেরী কালীবাড়ী*

প্রতি,
শ্রী শ্রী চাকেরী কালীবাড়ীর সকল সদস্যা/সদস্যবৃন্দ

শুভ নববর্ষ।

বিগত কয়েকদিনের নিরলস পরিশ্রম, আন্তরিক প্রস্তুতি এবং তার সার্থক ফল আমরা প্রত্যক্ষ করলাম গতকাল সন্ধ্যায়। আয়োজক থেকে দর্শক—সবার মুখে ছিল তৃপ্তির হাসি। এই হাসির রেশ নিয়েই মা করুণাময়ীর কৃপায় যেন আমরা কাটিয়ে দিতে পারি গোটা বছর।

এই “বর্ষবরণ” অনুষ্ঠানকে সফল করে তুলতে প্রবীণা থেকে নবীনা, প্রবীণ থেকে নবীন—সকলেই প্রায় এক মাস ধরে নিরন্তর শ্রম ও ভালোবাসা উজাড় করে দিয়েছেন। পূজা, অতিথি আপ্যায়ন, অনুষ্ঠান পরিচালনা, ভোগ বিতরণ—সবকিছুর মধ্যেই ছিল সুপরিকল্পিত উদ্যোগ ও নিষ্ঠার স্পষ্ট ছাপ।

এ বছর মায়ের টানে গত বছরের তুলনায় অনেক বেশি মানুষের সমাগম ঘটেছিল। তবুও মায়ের প্রাঙ্গণে এত মানুষের উপস্থিতির মাঝেও কোথাও কোনো বিশৃঙ্খলা ছিল না—পরিপাটি ও সুশৃঙ্খল ছিল সমগ্র “বর্ষবরণ অনুষ্ঠান”।

বাড়ি ফেরার পথে কালীবাড়ীর ঐতিহ্যবাহী মায়ের ছবি-সংবলিত বাংলা ক্যালেন্ডার ও দরবেশ যেন ছিল এক বাড়তি প্রাপ্তি, এক মিষ্টি স্মৃতি।

কানপুরের বাঙালি সমাজকে এমন এক সুন্দর ও স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়ার জন্য শ্রী শ্রী চাকেরী কালীবাড়ীর সকল সদস্যা/সদস‍্যকে জানাই আন্তরিক ধন্যবাদ ও প্রণাম।

নমস্কার 🙏
স্নেহাংশু ঘোষ

গতকাল খুব সুন্দর একটি সন্ধ্যা কাটালাম শ্রী শ্রী চাকেরী কালীবাড়ি প্রাঙ্গণে।সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে সুস্...
16/04/2026

গতকাল খুব সুন্দর একটি সন্ধ্যা কাটালাম শ্রী শ্রী চাকেরী কালীবাড়ি প্রাঙ্গণে।
সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে সুস্বাদু ভোগ প্রসাদ, প্রত্যেক কে মিষ্টি এবং ক্যালেন্ডার বিতরণ, সব মিলিয়ে দারুণ আনন্দ করলাম।
কালীবাড়ি কমিটির সদস্যদের উৎসর্গ, শৃঙ্খলা এবং নিজেদের মধ্যে সমন্বয় সত্যিই প্রশংসনীয়।

এত সুন্দর আয়োজন এর জন্য কালীবাড়ি কমিটি কে বঙ্গ সংস্কৃতি সম্মেলন এর পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ 🙏🏼

From Mr Sanjeeb Banerjee
Banga Sanskriti Sammelan
Armapur Kanpur

Dear Friends,Today, we feel truly blessed to witness a mesmerizing and spellbinding performance by the Chakeri Kalibadi ...
16/04/2026

Dear Friends,
Today, we feel truly blessed to witness a mesmerizing and spellbinding performance by the Chakeri Kalibadi team. There could not have been a more auspicious and beautiful way to commence the Bengali New Year.
Seeking the divine Darshana of Maa Karunamoyee, enjoying a wonderfully organized cultural programme, and being fortunate enough to receive the sacred bhog prasada made the occasion even more special and memorable.
Once again, Shubho Noboborsho to all !!!! Heartiest greetings and best wishes to each one of you for a joyful and prosperous year ahead.
Thanks & Regards
Team Milanee

All are cordially invited with family and friends to welcome Bangla New year and enjoy the Bhog Prasad including Banla N...
11/04/2026

All are cordially invited with family and friends to welcome Bangla New year and enjoy the Bhog Prasad including Banla New year Calendar.

Bengali New Year Celebration. All are cordially invited with family and friends.
09/04/2026

Bengali New Year Celebration.
All are cordially invited with family and friends.

BANGLA NEW YEAR CELEBRATION. ALL ARE CORDIALLY INVITED WITH FAMILY AND FRIENDS.
09/04/2026

BANGLA NEW YEAR CELEBRATION. ALL ARE CORDIALLY INVITED WITH FAMILY AND FRIENDS.

24/03/2026
All are cordially invited with family and friends
20/03/2026

All are cordially invited with family and friends

All are cordially invited with family and friends.
20/01/2026

All are cordially invited with family and friends.

Address

Kanpur Lucknow Highway, Harjinder Nagar
Kanpur
208007

Opening Hours

Monday 8am - 1pm
5pm - 9pm
Tuesday 8am - 1pm
5pm - 9pm
Wednesday 8am - 1pm
5pm - 9pm
Thursday 8am - 1pm
5pm - 9pm
Friday 8am - 1pm
5pm - 9pm
Saturday 8am - 1pm
5pm - 9pm
Sunday 8am - 1pm
5pm - 9pm

Telephone

+918318867772

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sri Chakeri Kali Bari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category