15/05/2026
আজ অত্যন্ত আনন্দের সাথে গোপাল টুঙ্গির উৎসব ভোগ বিতরণের মাধ্যমে সুসম্পন্ন হলো। প্রায় ৫০০০ ভক্তের এই বিশাল আয়োজন এবং সেবার মহাযজ্ঞ সফল করা কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না।
এই বিশাল কর্মযজ্ঞকে সার্থক রূপ দিতে কমিটির প্রতিটি সদস্য, একনিষ্ঠ সেচ্ছাসেবী ভাইবোনেরা এবং অগণিত ভক্তবৃন্দ যেভাবে দিনরাত পরিশ্রম করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের অক্লান্ত পরিশ্রম, শৃঙ্খলা এবং সেবামূলক মনোভাব না থাকলে এই আয়োজন সম্পূর্ণ করা অসম্ভব হতো।
গোপাল জীউ আপনাদের সকলের মঙ্গল করুন। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের পাশে থেকে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সকলকে জানাই অন্তরের অন্তস্তল থেকে বিনম্র শ্রদ্ধা ও ধন্যবাদ।
সবাই এভাবেই আগামী দিনেও আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদান্তে,
গোপাল টুঙ্গি উৎসব কমিটি।