Kamarpukur Amar Sohor

Kamarpukur Amar Sohor ~~~~Birth place of Thakur Sri Sri Ramkrishna Paramhangso Dev~~~~

Kamarpukur is located at 22.91°N 87.65°E.[2].On the western border of Kamarpukur, the canal Bhutir-Khal flows in a zigzag course from the north to the south and joins the Amodar river at a little distance.

কোজাগরী লক্ষ্মী পুজো , শ্রী সারদা মঠের 🙏🏻🌸🪔
12/10/2022

কোজাগরী লক্ষ্মী পুজো , শ্রী সারদা মঠের 🙏🏻🌸🪔

ঠাকুরের মনে পড়লো নরেনের কথা... তারপর কি হলো? আসুন জানি:-আজ বুধবার, (১০ই আশ্বিন) ভাদ্রমাসের কৃষ্ণা দশমী তিথি, ২৬শে সেপ্ট...
12/10/2022

ঠাকুরের মনে পড়লো নরেনের কথা... তারপর কি হলো? আসুন জানি:-
আজ বুধবার, (১০ই আশ্বিন) ভাদ্রমাসের কৃষ্ণা দশমী তিথি, ২৬শে সেপ্টেম্বর, ১৮৮৩ খ্রীষ্টাব্দ। বুধবারে ভক্তসমাগম কম, কেন না সকলেরই কাজকর্ম আছে। ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন। মাস্টার বেলা দেড়টার সময় ছুটি পাইয়াছেন, তিনটার সময় দক্ষিণেশ্বরে কালীমন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত। এ-সময় রাখাল, লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন। আজ দুই ঘন্টা পূর্বে কিশোরী আসিয়াছেন। ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পাড়িলেন।

শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি) — হ্যাঁগা, নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল? (সহাস্যে) নরে ন্দ্র বলেছে, উনি এখনও কালীঘরে যান; ঠিক হয়ে যাবে, তখন আর কালীঘরে যাবেন না।

“এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকেরা বড় ব্যাজার। সেদিন এখানে এসেছিল, গাড়ি করে। সুরেন্দ্র গাড়িভাড়া দিছল। তাই নরেন্দ্রের পিসী সুরেন্দ্রের বাড়ি গিয়ে ঝগড়া করতে গিছল।”

ঠাকুর নরেন্দ্রের কথা কহিতে কহিতে গাত্রোত্থান করিলেন। কথা কহিতে কহিতে উত্তর-পূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন। সেখানে হাজরা, কিশোরী, রাখালাদি ভক্তেরা আছেন। অপরাহ্ন হইয়াছে।

মায়ের মুখ দেখলে সারাদিনের ক্লান্তি মিটে যায় 🙏🏻🌸🪔
11/10/2022

মায়ের মুখ দেখলে সারাদিনের ক্লান্তি মিটে যায় 🙏🏻🌸🪔

“বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতেজয়রামবাটীতে জয়রামবাটীতে”      শ্রীশ্রীমাকে লক্ষ্মী সীতা ও রাধার রূপে দর্শন ক...
10/10/2022

“বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে
জয়রামবাটীতে জয়রামবাটীতে”
শ্রীশ্রীমাকে লক্ষ্মী সীতা ও রাধার রূপে দর্শন করেছেন অনেক ভক্ত। লাটু মহারাজের দৃষ্টিতে মা-ই ছিলেন বৈকুণ্ঠের লক্ষ্মী।
শ্রীশ্রীমায়ের মধ্যে কমলারূপের দর্শন পেয়েছিলেন ঠাকুরের গৃহীভক্ত মনোমোহন মিত্র। একদিন বহুক্ষণ মাতৃসান্নিধ্যে কাটিয়ে ফিরে এসে তিনি সন্ধ্যেবেলা বসে ধ্যান করছিলেন। ধ্যানের সময় তিনি সহসা শ্রীমাকে মহালক্ষ্মীরূপে দেখতে পান। তিনি দেখেন- একখানি রত্নসিংহাসনের উপর শ্রীশ্রীমা বসে আছেন, দুই কিশোরী মাকে ব্যাজন করছেন, পরনে বিদ্যুৎপ্রভা বস্ত্র ও অলঙ্কার, সিংহাসনের তলার দিকে দুটি হাতি মা-এর মুখপানে শুঁড় উত্তোলন করে আছে, মা চারি হাতে বর-অভয় ও দুটি পদ্ম নিয়ে মহালক্ষ্মী কমলারূপে বসে আছেন। অধরে হাস্যরেখা। যেখানে যেখানে মায়ের দৃষ্টি পড়ছে সেখানে স্তবকে স্তবকে পদ্ম ফুটে উঠছে। মা সেই প্রসন্ন দৃষ্টিতে তাকাতেই মনোমোহনের হৃদয়পদ্ম ফুটে উঠল। মনোমোহনের বাহ্য সংজ্ঞা লুপ্ত হল।
স্বামী অরূপানন্দ একদিন শ্রীশ্রীমাকে বলেন, "মা ,তুমি যে সাধারণ স্ত্রীলোকের মত রুটি বেলছ, এসব কী? মায়া নাকি?" উত্তরে শ্রীশ্রীমা বলেছিলেন, “মায়া বইকি! মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুন্ঠে নারায়নের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। ভগবান নরলীলা করতে ভালবাসেন কিনা!!” 🙏🏻🌸🪔
পোস্ট:- রিমা দেবী

কামারপুকুর রামকৃষ্ণ মঠে লক্ষীপূজা🙏🙏
09/10/2022

কামারপুকুর রামকৃষ্ণ মঠে লক্ষীপূজা🙏🙏

লক্ষী এলো ঘরে🙏কামারপুকুরের সায়ন লাহার তৈরি লক্ষী প্রতিমা।
09/10/2022

লক্ষী এলো ঘরে🙏
কামারপুকুরের সায়ন লাহার তৈরি লক্ষী প্রতিমা।

কামারপুকুর এ বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো 🙏🏻🌸🪔
09/10/2022

কামারপুকুর এ বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো 🙏🏻🌸🪔

শুভ কোজাগরী লক্ষ্মী পুজো 🙏🏻🌸🪔
09/10/2022

শুভ কোজাগরী লক্ষ্মী পুজো 🙏🏻🌸🪔

রাত পোহালেই মা লক্ষ্মীর আগমন 🙏🏻🌸🪔ছবি:- অর্ঘ্য দাস
08/10/2022

রাত পোহালেই মা লক্ষ্মীর আগমন 🙏🏻🌸🪔
ছবি:- অর্ঘ্য দাস

কেন বলা হয় " কোজাগরী লক্ষ্মী পুজো" ?আসুন জেনে নিই:- "কোজাগরী" কথাটির অর্থ "কে জেগে আছো?" হিন্দু পুরাণ মতে, আশ্বিন মাসের...
08/10/2022

কেন বলা হয় " কোজাগরী লক্ষ্মী পুজো" ?
আসুন জেনে নিই:- "কোজাগরী" কথাটির অর্থ "কে জেগে আছো?" হিন্দু পুরাণ মতে, আশ্বিন মাসের শেষ পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন মা লক্ষ্মী।
ধনসম্পত্তির দেবী লক্ষ্মীর আরাধনায় মাততে চলেছে বাংলা। কোজাগরী লক্ষ্মীপুজো ২০২২ ঘিরে ইতিমধ্যেই বাংলার গৃহস্থে প্রস্তুতির পালা শুরু হয়ে গিয়েছে। সৌভাগ্য, সৌন্দর্য, সম্পদ, সুখের দেবী লক্ষ্মীকে শরৎ পূর্ণিমার শুভ তিথিতে আরাধনা করা হয়। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রতিটা পরিবার। 🙏🏻🌸🪔

ঠাকুর ও মায়ের পূণ্য মঙ্গল দর্শন 🙏🏻🪔🌸
07/10/2022

ঠাকুর ও মায়ের পূণ্য মঙ্গল দর্শন 🙏🏻🪔🌸

ঘরে ঘরে মা লক্ষী আসছে।কামারপুকুর হরিশোভা থেকে মৃৎশিল্পী রাজেশ কুন্ডুর তৈরি প্রতিমা।
07/10/2022

ঘরে ঘরে মা লক্ষী আসছে।
কামারপুকুর হরিশোভা থেকে মৃৎশিল্পী রাজেশ কুন্ডুর তৈরি প্রতিমা।

Address

Kamarpukur Chati
Kamarpukur
712612

Alerts

Be the first to know and let us send you an email when Kamarpukur Amar Sohor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kamarpukur Amar Sohor:

Share