03/06/2026
💥 Big festival of Jagannath Rathayatra 2026. 🌟
🌷অনন্ত কোটি জীবত্মা জড় জগতে সৃষ্ট ৮৪ লক্ষ জীব প্রজাতির মধ্যে অনন্তকাল ভ্রমন করে বেড়াচ্ছে। এই অসংখ্য জীবাত্মার মধ্যে কদাচিৎ কোন জীবাত্মার মধ্যে পরমাত্মাকে জানার ভাব উদয় হয় । তখন সেই পরম পূরুষোত্তম এইরুপ জীবাত্মা গুলিকে করুনা করে এবং মনুষ্যদেহ প্রদান করেন যাতে তারা তার ভজনা করে এই আবর্তিত ⭕ চক্র থেকে চিরতরে মুক্ত হতে পারে।
🌿🌷কিন্তূ এই জড় জগতে ভূপতিত হওয়ার সঙ্গে সঙ্গে নানারুপ মায়ার জালে পড়ে সে ভুলে যায় এই ধরাধামে মনুষ্য কূলে জন্মগ্রহণ হওয়ার আসল উদ্দেশ্য গোবিন্দের ভজনা করে এই ভব সংসার থেকে মুক্ত হওয়ার কথা ।
🙏এই মনুষ্যরুপী পতিত জীবাত্মাদের জীবনের আসল উদ্দেশ্য গোবিন্দের ভজনা করে জড় জগত থেকে চিৎ জগতের ধাবমান হওয়ার কথা মনে করিয়ে দেওয়ার জন্যই এই জড় জগতের একছত্র অধিপতি স্বয়ং জগন্নাথ তার ভাই বলদেব ও লাডলি বোন সুভদ্রে কে নিয়ে রাজবেশ ধারন করে তার প্রিয় 💕 ভক্তদের হস্তে সুশোভিত মন্দির ন্যায় রথে রাস্তায় বেরিয়ে আসেন যাতে সেই অসংখ্য জীব তাকে দর্শন করে এই জড় বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে, যারা কোনদিন ভগবানের শ্রী মন্দির দর্শন করেনি, তার চরনে মস্তক নত করেনি, তার প্রসাদ গ্রহণ করেনি তাদের জন্য।
🌷🌷🌿তাই আপনিও এই মিলনসার Festival of Rathayatra তে অংশগ্রহণ করার জন্য চলে আসুন আমাদের এই আরন্য সুন্দরী ঝাড়গ্রামে।
অথবা আপনি যদি জগন্নাথকে ভালবেসে তার কোন সেবাতে অংশগ্ৰহন করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
🙏আমরা জগন্নাথের কাছে আপনার সপরিবারে আধ্যাত্মিক মঙ্গল কামনা করি।
🙏জয় জগন্নাথ🙏