Madrasa Islamia Derajia Darul Uloom Manirtat

Madrasa Islamia Derajia Darul Uloom Manirtat মাদ্রাসা ইসলামিয়া দেরাজিয়া দারুল উলুম মনিরতট

19/04/2023
প্রতিটি মুসলিমের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। এরপরেই পাঁচ ওয়াক্ত নামাজ। ঈমানের পর নামাজের প্রতি সর্বাধিক গুরুত...
20/01/2023

প্রতিটি মুসলিমের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। এরপরেই পাঁচ ওয়াক্ত নামাজ। ঈমানের পর নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মধ্যে এশা ও ফজরের জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি।

এশা ও ফজরের— এ দুই সময়ে মানুষ সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটায় ও বিশ্রাম করে। ফলে জামাতদুটিতে যথেষ্ট অবহেলা ও গাফিলতি হয়ে থাকে। এজন্য হাদিসে এর প্রতি বিশেষভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করা হয়েছে।

উবাই ইবনে কাব (রা.) থেকে বর্ণিত, ‘একবার মহানবী (সা.) আমাদের ফজরের নামাজ পড়িয়েছেন। সালাম ফিরিয়ে জিজ্ঞেস করেছেন, অমুক কি আছে? লোকেরা বলল, নেই। তারপর আরেকজনের নাম নিয়ে জিজ্ঞেস করেন, অমুক কি আছে? লোকেরা বলল, নেই। তিনি বললেন, এ দুই নামাজ (এশা ও ফজর) মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। তোমরা যদি জানতে যে এই দুই নামাজে কী পরিমাণ সওয়াব নিহিত রয়েছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাতে আসতে।’ (আবু দাউদ, হাদিস : ৫৫৪)
ফজরের দুই রাকাত সুন্নত

ফজরের দুই রাকাত সুন্নত— সুন্নত নামাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাদিসে এর প্রভূত ফজিলত বর্ণিত হয়েছে, যা অন্য সুন্নতের ক্ষেত্রে হয়নি। এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘ফজরের দুই রাকাত (সুন্নত) দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।’ (মুসলিম, হাদিস : ৭২৫)

জুমার দিন ৮০বার দরুদ শরীফের ফজিলাত
17/01/2023

জুমার দিন ৮০বার দরুদ শরীফের ফজিলাত

السلام علیکم ورحمتہ اللہ وبرکاتہ🥀মাদরাসা লাইফ মানে 🥀🍁ফ্রেন্ড এর গামছা দিয়ে টেবিল মোছা 😃▪️মাদ্রাসা লাইফ মানে 🥀🍁একজনের হাজ...
11/12/2022

السلام علیکم ورحمتہ اللہ وبرکاتہ🥀

মাদরাসা লাইফ মানে 🥀
🍁ফ্রেন্ড এর গামছা দিয়ে টেবিল মোছা 😃

▪️মাদ্রাসা লাইফ মানে 🥀
🍁একজনের হাজিরা অন্য ফ্রেন্ড দেয়া 💞

মাদ্রাসা লাইফ মানে 🥀
🍁ক্লাসের ডেস্কের উপর প্রত্যেকের নাম লেখা 😜

মাদ্রাসা লাইফ মানে 🥀
ক্লাস রেখে পানি খাওয়ার নাম ধরে সারা মাদ্রাসা ঘুরে বেড়ানো 😄

মাদ্রাসা লাইফ মানে 🥀
🍁সব হুজুরের একটা করে উপাধি দেওয়া,,,, 💞

মাদ্রাসা লাইফ মানে 🥀
🍁ফ্রেন্ডদের সাথে কথা কাটাকাটি করে মুড অফ রাখা 😂একটু পরে আবার ঠিক হয়ে যাওয়া 😄

মাদ্রাসা লাইফ মানে 🥀
🍁বন্ধের পর খোলার দিন আমি আসবো না। তুই ও আসিস না ফোন করে জানিয়ে দেয়া🤗

মাদ্রাসা লাইফ মানে 🥀
এক ফ্রেন্ড অসুস্থ হলে আরেক ফ্রেন্ড নিজের ভাইয়ের মতো সেবা করা।

#মাদ্রাসা লাইফ মানে
একজনের কানে ধরা আরেকজন ধরে দেওয়া


#মাদ্রাসা লাইফ মানে
বৃহস্পতিবার আসার অপেক্ষা করা। বৃহস্পতিবার রাতে ঝালমুড়ি খাওয়া নিয়ে মারামারি করা।

মাদরাসা লাইফ মানে একটা সোনালী ইতিহাস💟

Address

Manirtat 6 No
Jaynagar-Majilpur
743349

Alerts

Be the first to know and let us send you an email when Madrasa Islamia Derajia Darul Uloom Manirtat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Madrasa Islamia Derajia Darul Uloom Manirtat:

Share

Category