27/07/2025
নিচের ছবি খুব ভালো করে দেখুন। এড়িয়ে যাবেন না। একটা জমির দলিলের ছবি আছে, ভালো করে দেখুন। আছে একটা কান্না মাখা অসহায় ছেলের কথা ও ছবি।
দলিলটা 1941 সালের পরাধীন ভারতের সময়কার। যে জমির দলিল সেই জমি মালদার কলিয়াচকের জালালপুর গ্রামের নারায়নপুর অঞ্চলের।
নিচে যে ছেলেটি কাঁদছে এবং তার খবর দেখতে পাচ্ছেন সেই ছেলেটির দাদুর দাদু এই জমিটা কিনেছিলেন সেই 1941 সালে। রাজা পঞ্চম জর্জের ছবি দেওয়া ওই দলিল সাক্ষ্য বহন করছে ছেলেটির অনেক প্রজন্ম ধরে সেখানকার স্থায়ী বাসিন্দার পরিচয়। আর মাথায় রাখতে হবে সময়কাল অবশ্যই পরাধীন ভারত।
ছেলেটি দরিদ্র পরিবারের সন্তান। রাজস্থানে শ্রমিকের কাজ করতে গিয়ে বাংলাদেশী সন্দেহে আটক। আধার, ভোটার, প্যান, জন্ম শংসাপত্র, যে স্কুলে পড়েছে তার ছবি ও প্রমাণ এবং পরিশেষে এই দলিলের ছবি পাঠিয়েও রক্ষা পায়নি সে! বিজেপি সরকার তাকে পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা বর্ডারে বিএসএফের হাতে তুলে দেয় এবং বিএসএফ পে লোডারে তুলে ছুঁড়ে ফেলে দেয় বাংলাদেশ বর্ডারে!
এবার ভাবুন, আপনার কাছে ঐ ছেলেটির চাইতে বেশি আর কি কি ডকুমেন্ট আছে যাতে প্রমাণ হবে আপনি ভারতীয়। আছে কিছু? এরপরেও আপনি ভাবছেন বাংলাদেশী, রোহিঙ্গা ইত্যাদি প্রভৃতি তাড়াচ্ছে বিজেপি?
কত হিন্দু নাম দেখেছেন এতদিনে যাদের বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশী সন্দেহে আটক করে হেনস্থা করেছে? যদি প্রতিদিন পেপার পড়েন, টিভি দেখেন, সামাজিক মাধ্যমে থাকেন তাহলে নিশ্চই অনেকগুলো ইতিমধ্যেই দেখেছেন।
আসলে দিন প্রতিদিন বিজেপির বাঙালি বিদ্বেষ এক ভয়ানক চেহারা নিচ্ছে। পে লোডারে ছুঁড়ে ফেলা ছেলেটির নাম আমির শেখ। সে ভাগ্যক্রমে কারো একটা মোবাইল থেকে ভিডিও করে তার অবস্থার কথা জানায় এবং বাকি পৃথিবী সেটা জানতে পারে। আমির শেখের মত এমন কতজনের সাথে এই ঘটনা ঘটেছে আমরা কেউ জানিনা। এটাই আজকের স্বাধীন ভারত।
পে লোডারে যেভাবে আমিরকে ছুঁড়ে ফেলেছে ঠিক সেভাবেই বিজেপিকে পে লোডারে তুলে ছুঁড়ে ফেলতে হবে এই স্বাধীন রাষ্ট্র ব্যবস্থার মসনদ থেকে। আর এই শুরুটা করবে বাঙালি যেমন করেছিল ব্রিটিশ তাড়ানোর সময়।
** গতকাল বাংলা পক্ষের শীর্ষ নেতৃত্ব গিয়ে পুরো ঘটনা দেখে এসেছে। ছিলাম আমিও। সত্যিই আতঙ্কিত লাগছিল। ইহুদী নিধনের শুরুর দিকটা একটু মনে করুন। মিল পাবেন।