সৎসঙ্গ কেন্দ্র মুন্সিরহাট/Satsanga Kendra Munshirhat

  • Home
  • India
  • Howrah
  • সৎসঙ্গ কেন্দ্র মুন্সিরহাট/Satsanga Kendra Munshirhat

সৎসঙ্গ কেন্দ্র মুন্সিরহাট/Satsanga Kendra Munshirhat https://goo.gl/maps/HqSx6UxChcT2 সৎসঙ্গ কেন্দ্র মুন্সিরহাট, হাওড়া, ইউকো ব্যাঙ্ক এর নিকট

আজ আমাদের সকলের প্রাণপুরুষ পরম পূজ্যপাদ  #শ্রীশ্রী_আচার্য্যদেবের ৫৭ তম শুভ জন্ম দিবস উপলক্ষে সৎসঙ্গ কেন্দ্র মুন্সিরহাট ম...
07/06/2024

আজ আমাদের সকলের প্রাণপুরুষ পরম পূজ্যপাদ #শ্রীশ্রী_আচার্য্যদেবের ৫৭ তম শুভ জন্ম দিবস উপলক্ষে সৎসঙ্গ কেন্দ্র মুন্সিরহাট মন্দিরে বিশেষ সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। 🙏

 #প্রশ্ন_____ইষ্টানুসরণে_মানসিক_ব্যভিচার_কাকে_বলে ?🌿🌾🍃🍂🌿🌾🍃🍂🌿🌾🍃🍂🌿🌾🍃🍂           #শ্রীশ্রীঠাকুর-- গুরু-নির্দ্দেশিত দায়িত্ব ...
30/03/2022

#প্রশ্ন_____ইষ্টানুসরণে_মানসিক_ব্যভিচার_কাকে_বলে ?
🌿🌾🍃🍂🌿🌾🍃🍂🌿🌾🍃🍂🌿🌾🍃🍂

#শ্রীশ্রীঠাকুর-- গুরু-নির্দ্দেশিত দায়িত্ব ও কর্ত্তব্য অবহেলা ক'রে অনেকে নিজের খেয়াল-খুশি মতো তথাকথিত সৎকাজ ক'রে বেড়ায়। হয়তো তীর্থ ক'রে বেড়াচ্ছে, কোথাও মহোৎসবে মেতে যাচ্ছে, কারও বাজার-হাট ক'রে দিচ্ছে, কিন্তু ইষ্ট যা'-যা' করতে বলছেন, তা ' বিস্মরণ হ'য়ে গেছে। এগুলি মানসিক ব্যভিচারের মধ্যে পড়ে। ইষ্টকে ত্যাগ করেনি বা সে- কথাও ভাবে না, কিন্তু ইষ্টের নির্দ্দেশগুলি পালন করতে গিয়ে যারা অবান্তর উপপথে বিভ্রান্ত হ'য়ে চলে, তারাও এই দলে পড়ে। মতো সৎলোক কম আছে, কিন্তু তার উপর depend (নির্ভর ) করা মুশকিল। হয়তো তাকে বলা-হ'লো--কলকাতা থেকে একটা ঔষুধ কিনে নিয়ে কালই ফেরা চাই । সে বের হবে ঐ উদ্দেশ্য নিয়ে। কিন্ত মাঝ রাস্তায় আরো কতজনের কত ব্যপারে যে জড়িয়ে পড়বে তার ঠিক নেই। এবং এর কোনটাই তার নিজ স্বার্থসিদ্ধির জন্য নয় প্রত্যেকের ভাল যাতে হয়, তাই করাই তার উদ্দেশ্য। শেষ পর্য্যন্ত দেখা যাবে যে আবোল- তাবোল অনেক কিছু করতে গিয়ে তার মূল কাজটাই সে ভুলে গেছে। উপযুক্ত সময়ের মধ্যে তার উপর ন্যস্ত দায়িত্ব সে কিছুতেই উদযাপন করতে পারবে না। আমি দেখেছি আমার নির্দ্দেশ যারা যথাসময়ে কাঁটায়-কাঁটায় পালন ক'রে চলে-- হাজারো টানে বিক্ষিপ্ত না হ'য়ে, তারা কিন্তু অনেক অবান্তর জটিলতা ও দূর্ভোগ থেকে বেঁচে যায়। পরমপিতাকে নিয়ে thoroughly engaged ( পরিপূর্ণভাবে ব্যাপৃত ) থাকাই নিয়তির নিগ্রহ যথাসম্ভব অতিক্রম করবার একমাত্র পথ।

( আঃ প্রঃ ১০/২১.১.১১৯৪৮ )

#জয়গুরু

 ্বাধীনতা_দিবস উপলক্ষে  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🇮🇳সৎসঙ্গ কেন্দ্র মুন্সিরহাট মন্দিরে পতাকা উত্তোলন।
15/08/2021

্বাধীনতা_দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🇮🇳

সৎসঙ্গ কেন্দ্র মুন্সিরহাট মন্দিরে পতাকা উত্তোলন।

পরমপূজ্যপাদ আচার্য্যদেব শ্রীশ্রীদাদার জ্যেষ্ঠ পুত্র  #পরমপূজনীয়_শ্রীঅর্কদ্যূতি_চক্রবর্তী ( #বাবাই_দাদা ) এর শুভ ৫৪ তম জন...
08/06/2021

পরমপূজ্যপাদ আচার্য্যদেব শ্রীশ্রীদাদার জ্যেষ্ঠ পুত্র #পরমপূজনীয়_শ্রীঅর্কদ্যূতি_চক্রবর্তী ( #বাবাই_দাদা ) এর শুভ ৫৪ তম জন্মদিবস।
🍀🌹🌼🌸🌻🌺🍀🌷🌻🌼🌹🌸🍀🌺🌻🌷

 #প্রশ্ন___লোকের_ধরণই_বদলে_গেছে_কথা_মাথায়_ঢোকে_না।🌼🌷🍀🌸🌻🌹🌻🍀🌷🌸🌼🌹🍀🌺🌸🌻            #শ্রীশ্রীঠাকুর-- তোমার কথা সেই চরিত্র চাই,...
21/03/2021

#প্রশ্ন___লোকের_ধরণই_বদলে_গেছে_কথা_মাথায়_ঢোকে_না।
🌼🌷🍀🌸🌻🌹🌻🍀🌷🌸🌼🌹🍀🌺🌸🌻

#শ্রীশ্রীঠাকুর-- তোমার কথা সেই চরিত্র চাই,প্রতিটি কথায়, চাউনিতে, বলনে, চলনে অঙ্গভঙ্গীতে যার চমক ঠিকরে বেরোয়। চরিত্র গড়তে খরচ কিছু নয়। দরকার একটু আন্তরিক চেষ্টা। তখন লোহার টুকরো যেমন চুম্বকে এসে কচকচ ক'রে লাগে, মানুষ তেমনিভাবে এসে সংহত হয় তোমাতে। কারণ, সবাই চায় বাঁচতে,বাড়তে। আর, তার পোষণ যেখানে পায়-কথায়,বার্তায়, আচারে,ব‍্যবহারে,তাকেই তারা পেতে চায় প্রাণের মানুষ ব'লে।

।।আঃ প্রঃ, ১৭ খণ্ড।।

#জয়গুরু

#বন্দেপুরুষোত্তমম্

 #প্রশ্ন___জ্ঞানের_চরমে_ভক্তি_নিয়ে_থাকতে_হয়_এ_কথার_মানে_কি ?🍀🌹🌸🌻🌷🌺🌼🍀🌹🌻🌸🌷🌺🌼🍀🌹         #শ্রীশ্রীঠাকুর-- টান, আসক্তি, অনুরা...
08/02/2021

#প্রশ্ন___জ্ঞানের_চরমে_ভক্তি_নিয়ে_থাকতে_হয়_এ_কথার_মানে_কি ?
🍀🌹🌸🌻🌷🌺🌼🍀🌹🌻🌸🌷🌺🌼🍀🌹

#শ্রীশ্রীঠাকুর-- টান, আসক্তি, অনুরাগ, পছন্দ-হওয়া, ভাল-লাগা বা ভক্তি- এই হচ্ছে উৎস। যার থেকে করা, বলা ও চলার ভেতর-দিয়ে ঐগুলি যা'তে যুক্ত, তাকে তৃপ্ত করার, সমৃদ্ধ করার, অনুসরণ করার বা পরিপূরণ করার আকূতি থেকেই জ্ঞানের উদ্ভব।

আবার এই জ্ঞান, ইতস্ততঃ যা'-কিছু অবিন‍্যস্ত হ'য়ে প'ড়ে আছে, ঐ টান,আসক্তি, অনুরাগ, ভক্তি ইত্যাদি যাহাতে যুক্ত, তার অনুসরণ চলনের অনুকূল-প্রতিকূল, বাধা-বিপত্তি, সাধ-অবসাদ ইত্যাদি সৃষ্টি ক'রে , তাকে সামঞ্জস্য ও সমাধানে জয় ক'রে, আয়ত্তে এনে,তার অনুকূল-নিয়ন্ত্রণে অর্ঘ্য দিয়ে, পরম-সার্থকতার ভেতর-দিয়ে তাকে আব্রহ্মস্তম্ব পর্য্যন্ত তার যা'-কিছু সব ক'রে-অস্তিত্বের সহিত বাঁধন-হারা, সীমা-হারা, সীমায়িত অসীম ক'রে তুলে পরম নতিতে অঢেল ক'রে তোলে। তখন বাঁধনহারা ঐ ভক্তিই,আব্রহ্ম জগতের প্রত‍্যেকের যা'-কিছুর সহিত ইষ্ট-উপভোগের অমৃত-চলনায় মানুষকে সীমায়িত অসীমের অনন্ত উপভোগে ইষ্টন‍্যস্ত-অস্তিত্বে মহীয়ান ক'রে রাখে। তাই, এমনি করেই জ্ঞানের পরে মানুষের ভক্তি নিয়েই থাকতে হয়-এইটেই প্রকৃতি।

কথাপ্রসঙ্গে-৩য় খণ্ড।। (প্রথম অধ‍্যায়)।। পৃঃ-৪।।

#জয়গুরু

"ধর্ম মানুষকে উদার করে, প্রেমিক করে, সাহসী করে, অপরের দু:খে কাতর হতে শেখায়, অপরের কল্যাণের জন্য নিজের সুখকে, এমনকি নিজের...
12/01/2021

"ধর্ম মানুষকে উদার করে, প্রেমিক করে, সাহসী করে, অপরের দু:খে কাতর হতে শেখায়, অপরের কল্যাণের জন্য নিজের সুখকে, এমনকি নিজের মুক্তিকেও উপেক্ষা করতে শেখায়। সব শাস্ত্রে হেঁটে দেখলাম যে, মানুষের প্রতি ভালবাসাই হচ্ছে আসল ধর্ম আর মানুষকে পীড়ন করাই হচ্ছে পাপ।"

- #স্বামী_বিবেকানন্দ

🌼💐১৫৮তম জন্মবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম 🌻🙏

আজ ৫ ই জানুয়ারি পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের রেতঃবাহী  #পূজনীয়_শ্রীশ্রীঅবিন_দাদার ( অবিনেন্দ্রনাথ চক্রবর্ত...
05/01/2021

আজ ৫ ই জানুয়ারি পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের রেতঃবাহী #পূজনীয়_শ্রীশ্রীঅবিন_দাদার ( অবিনেন্দ্রনাথ চক্রবর্তী ) ২১ তম শুভ জন্মদিবস । এই শুভ দিনে তাঁর চরণে জানাই অসংখ্য প্রণাম ও রা : নন্দিত জয়গুরু ।
🌹🎊🍀🎉🌻💐🎊🌺🎉🍀💐🎊🌺🌼🎉🎊

🌹🍀🌻🌷🌸🌺🌹🍀🌻🌷🌼🌸🌺🌹🍀🌻সকল গুরুভাই দাদা ও ভক্তিমতী মা বোনদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলক...
01/01/2021

🌹🍀🌻🌷🌸🌺🌹🍀🌻🌷🌼🌸🌺🌹🍀🌻
সকল গুরুভাই দাদা ও ভক্তিমতী মা বোনদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে নিয়ে চলুন আর ঠাকুরের কাজ করুন ।

১। উষায়-নিশায় মন্ত্রসাধন
চলাফেরায় জ্বপ।
যথাসময় ইষ্টনিদেশ
মূর্ত্ত করাই তপ।।

~~শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।।

২। যে'থায় থাকিস হ'স না বে'হুশ
ক'রতে সন্ধ্যা-প্রার্থনা।
হ'বিই তা'তে কর্মনিপুণ
শক্তি পাবি বর্দ্ধনা।।

~~ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।।

৩। বিধির নিয়ম পালবি যেমন
যতটা বা যতটুকু,
কেটে-ছেঁটে সব মিলিয়ে
পাবিও ফল ততটুকু।

~~ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।।

সবাইকে জানাই "রা" নন্দিত "জয়গুরু"
--------------------------------------

 #প্রশ্ন___ব্রহ্ম_নিরাকার_নির্ব্বিকার_নির্গুণ_শুনে_আসছি_এর_মানে_কী ?🌼🌺🌻🍀🌹🌸🌼🌷🍀🌹🌸🌺🌻🍀🌹🌷                #শ্রীশ্রীঠাকুর-- ব্র...
27/12/2020

#প্রশ্ন___ব্রহ্ম_নিরাকার_নির্ব্বিকার_নির্গুণ_শুনে_আসছি_এর_মানে_কী ?
🌼🌺🌻🍀🌹🌸🌼🌷🍀🌹🌸🌺🌻🍀🌹🌷

#শ্রীশ্রীঠাকুর-- ব্রহ্ম সেই common factor - যিনি বা যা' কিছু হ'য়ে আছেন-তিনি তো স্বভাবতঃই সমস্ত গুণের পার হবেনই; কেননা, সমস্ত গুণই তাহাতে আছে। আবার, যিনি যা'-কিছু হ'য়েও তা'-ই আছেন, তিনি তো স্বভাবতঃই নির্ব্বিকার; আর,নিরাকারও ঐরকমই,সব রকম আকারকে transcend ক'রে যাঁর সত্তা তিনি তো নিরাকার অবশ‍্যম্ভাবী।

#প্রশ্ন-- ব্রহ্মকে ''অবাঙমনসগোচরম্" ই বা বলে কেন ? তাই যদি হয়, তবে জীবের সে ব্রহ্ম দিয়ে প্রয়োজন ?
---------------------------------------

#শ্রীশ্রীঠাকুর--"অবাঙমানসগোচরম্" মানে এই বুঝি -বাক‍্য দিয়ে তা'কে প্রকাশ করা যায় না, কারণ তার সমকক্ষ কিছু নাই; আর মন যা'-নাকি বৃত্তিসম্ভূত -পারিপার্শ্বিকের সংঘাতে যার অস্তিত্ব-তিনি তার গোচর হবেন কেমন ক'রে ? কিন্তু স্বামী বিবেকানন্দ একটা গান লিখেছেন,"অবাঙমানসগোচরম্-বোঝে প্রাণ বোঝে যার"-এই প্রাণের স্পন্দনই তাঁর অস্তিত্বের স্পন্দনকে শুধু ধরতে পারে!

নানাপ্রসঙ্গে-৩য় খণ্ড।। (প্রথম খণ্ড)।। পৃঃ-২৮।।

#জয়গুরু

#বন্দেপুরুষোত্তমম্

 #প্রশ্ন___দীক্ষার_প্রয়োজনীয়তা_কী ?🍀🌹🌸🌷🌼🌺🌻🍀🌹🌸🌻🌺🌼🌷🍀🌹            #শ্রীশ্রীঠাকুরঃ-- মানুষ যদি কোন-কিছু অবলম্বন না ক'রে একাগ...
30/11/2020

#প্রশ্ন___দীক্ষার_প্রয়োজনীয়তা_কী ?
🍀🌹🌸🌷🌼🌺🌻🍀🌹🌸🌻🌺🌼🌷🍀🌹

#শ্রীশ্রীঠাকুরঃ-- মানুষ যদি কোন-কিছু অবলম্বন না ক'রে একাগ্র হ'তে চেষ্টা করে, complex (প্রবৃত্তি)- গুলি dormant, dull ও indolent(সুপ্ত,ভোঁতা ও অলস) হ'য়ে যায়। কিন্তু মানুষ যদি সুকেন্দ্রিক হয়, তাতে সেগুলি roused, active ও meaningful (জাগ্ৰত,সক্রিয় ও সার্থক) হয়, individuality grow করে(ব‍্যক্তিত্ব গজায়)। আমাদের শরীরে যতগুলি cell (কোষ) আছে, সেগুলি concentric (সুকেন্দ্রিক) না হ'লে ছিটিয়ে যেত, impulse (সাড়া) carry (বহন) ক'রতে পারত না, বিচ্ছিন্ন হ'য়ে থাকত। Concentric (সুকেন্দ্রিক) হওয়াই হ'লো উন্নতিলাভের পরম পথ।

১৪ই অগ্রহায়ণ,১৩৬০,সোমবার (ইং ৩০/১১/১৯৫৩)।। আঃপ্রঃ-২২ খণ্ড।।

#জয়গুরু

 #প্রধান_আচার্য্যদেব_শ্রী_শ্রী_বড়দার_১১০তম_শুভ_জন্মদিনে_তাঁর_পাদপদ্মে_অনন্তকোটি_প্রনাম🍀🌹🌸🌼🌷🌻🌺🍀🌹🌼🌸🌻🌷🌹🌼🌻
21/11/2020

#প্রধান_আচার্য্যদেব_শ্রী_শ্রী_বড়দার_১১০তম_শুভ_জন্মদিনে_তাঁর_পাদপদ্মে_অনন্তকোটি_প্রনাম
🍀🌹🌸🌼🌷🌻🌺🍀🌹🌼🌸🌻🌷🌹🌼🌻

Address

সৎসঙ্গ কেন্দ্র মুন্সিরহাট, Munshirhat, Brahmanpara, West Bengal, , Https://goo. Gl/maps/HqSx6UxChcT 2
Howrah
711410

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৎসঙ্গ কেন্দ্র মুন্সিরহাট/Satsanga Kendra Munshirhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share