Sankrail Central Sri Ramakrishna Vivekananda Sangha

Sankrail Central Sri Ramakrishna Vivekananda Sangha সাঁকরাইল সেন্ট্রাল শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সঙ্ঘ
সাঁকরাইল, হাওড়া - 711313

14/01/2023

☀️🌿 Good Morning! Have a blessed day 🌿☀️

He works best who works without any motive, neither for money, nor for fame, nor for anything else.
(CW/V1/Karma-Yoga/The Ideal of Karma-Yoga)

01/01/2023
24/12/2022

Want and anxiety are the causes of all unhappiness and happiness too. Is want increasing or decreasing? Is life becoming simple or complex? Certainly, complex. Wants are being multiplied. Your great-grandfathers did not want the same dress or the same amount of money [you do]. They had no electric cars, [nor] railroads, etc. That is why they had to work less. As soon as these things come, the want arises, and you have to work harder. More and more anxiety, and more and more competition.

Swami Vivekananda
(CW/V6/Lectures and Discourses/Worshipper and Worshipped)

20/12/2022

🌺🌺🌺Jai Maa Bhavatarini🌺🌺🌺

17/12/2022

☀️🌿 Good Morning! Have a blessed day 🌿☀️

Nothing else is necessary but these — love, sincerity, and patience.
(CW/V4/Writings: Prose/To my Brave Boys)

17/12/2022

A disciple asked if all men can get rid of desires. Mother replied, "How can they? If they could, then the creation would come to an end. The world is going on because not all can be free of desires. People with desires are born again and again."

16/12/2022

[Post # 1,568] Reminiscence of Swami Turiyananda (1863-1922):

My Master was a perfect yogi. Nothing remained hidden from him. He knew our minds through and through. We didn't have to ask him anything. He anticipated all our thoughts. We never had the impression that he was teaching us, yet he watched us all the time. Nothing escaped him. He knew what pitfalls stood in our way, and he made us avoid them.

16/11/2022

"Only people who have renounced the world can resist the temptation of wealth."

20/09/2022

[Post # 1,543] Reminiscence of Swami Premananda:

Be pure. Purity is religion. Unite your speech and mind. Sri Ramakrishna was the embodiment of purity.

A man earned a lot of money by taking bribes. One day this person touched the Master's feet while he was in samadhi and he cried out in pain. During the Master's samadhi we had to hold him so he would not fall, but we were afraid. We thought that if we were not pure enough, then, when we touched him during samadhi, he would publicly cry out in pain. So we prayed for purity.

12/09/2022

আজ ঐতিহাসিক ১১ই সেপ্টেম্বর................

আজ সেই মাহেন্দ্রক্ষণ।
১৮৯৩ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকার চিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আজ তার ১২৯তম বর্ষপূর্তি। চিকাগো ধর্ম সম্মেলনে ভারত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বৈদিক জ্ঞানের আগুন জালিয়ে দিয়ে এলেন প্রতীচ্যে। তুলে ধরলেন বিজয় কেতন। আজ আমাদের সমগ্র জাতির কাছে গর্বের দিন। স্বামী বিবেকানন্দের বক্তৃতার বঙ্গানুবাদ দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সকলের জন্যে আরো একবার আজকের এই মহাপুণ্য দিনে............ জয়তু স্বামীজী মহারাজ!!!

হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন, তাহার উত্তর দিবার জন্য উঠিতে গিয়া আমর হৃদয় অনিবর্চনীয় আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসি-সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি। সর্বধর্মের যিনি প্রসূতি-স্বরূপ, তাঁহার নামে আমি আপনাদিগকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারীর হইয়া আমি আপনাদিগকে ধন্যবাদ দিতেছি।
এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই, যাঁহারা প্রাচ্যদেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করিলেন যে, অতি দূরদেশবাসী জাতিসমূহের মধ্য হইতে যাঁহারা এখানে সমাগত হইয়াছেন, তাঁহারাও বিভিন্ন দেশে পরধর্মসহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করিতে পারেন। যে ধর্ম জগৎকে চিরকাল পরমতসহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়া আসিতেছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করিনা, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভষায় ইংরেজী ‘এক্সক্লুশন’ (ভবার্থঃ বহিষ্হকরণ, পরিবর্জন) শব্দটি অনুবাদ করা যায় না, অমি সেই ধর্মভুক্ত বলিয়া গর্ব অনুভব করি। যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতির নিপীড়িত ও আশ্রয়প্রার্থী জনগণকে চিরকাল আশ্রয় দিয়া আসিয়াছে, আমি সেই জাতির অর্ন্তভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমি আপনাদের এ-কথা বলিতে গর্ব অনুভব করিতেছি যে, আমরাই ইহুদীদের খাঁটি বংশধরগণের অবশিষ্ট অংশকে সাদরে হৃদয়ে ধারণ করিয়া রাখিয়াছি; যে বৎসর রোমানদের ভয়ংঙ্কর উৎপীড়নে তাহদের পবিত্র মন্দির বিধ্বস্ত হয়, সেই বৎসরই তাহারা দক্ষিণভারতে আমাদের মধ্যে আশ্রয়লাভের জন্য আসিয়াছিল। জরথুষ্ট্রের অনুগামী মহান্ পারসীক জাতির অবশিষ্টাংশকে যে ধর্মাবলম্বিগণ আশ্রয় দান করিয়াছিল এবং আজ পর্যন্ত যাহারা তাঁহাদিগকে প্রতিপালন করিতেছে, আমি তাঁহাদেরই অন্তর্ভুক্ত। কোটি কোটি নরনারী যে-স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন, যে স্তবটি আমি শৈশব হইতে আবৃত্তি করিয়া আসিতেছি, তাহারই কয়েকটি পঙক্তি উদ্ধৃত করিয়া আমি আপনাদের নিকট বলিতেছিঃ ‘রুচীনাং বৈচিত্র্যাদৃজুকুটিলনানাপথজুষাং। নৃণামেকো গম্যস্ত্বমসি পয়সামর্ণব ইব।।
–বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তাহারা সকলে যেমন এক সমুদ্রে তাহাদের জলরাশি ঢালিয়া মিলাইয়া দেয়, তেমনি হে ভগবান্, নিজ নিজ রুচির বৈচিত্র্যবশতঃ সরল ও কুটিল নানা পথে যাহারা চলিয়াছে, তুমিই তাহাদের সকলের একমাত্র লক্ষ্য।
পৃথিবীতে এযাবৎ অনুষ্ঠিত সন্মেলনগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাসন্মেলন এই ধর্ম-মহাসভা গীতা-প্রচারিত সেই অপূর্ব মতেরেই সত্যতা প্রতিপন্ন করিতেছি, সেই বাণীই ঘোষণা করিতেছিঃ ‘যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্। মম বর্ত্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ।।'–যে যে-ভাব আশ্রয় করিয়া আসুক না কেন, আমি তাহাকে সেই ভাবেই অনুগ্রহ করিয়া থাকি। হে অর্জুন মনুষ্যগণ সর্বতোভাবে আমার পথেই চলিয়া থাকে।
সাম্পদায়িকতা, গোঁড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করিয়া রাখিয়াছে। ইহারা পৃথিবীকে হিংসায় পূর্ণ করিয়াছে, বারবার ইহাকে নরশোণিতে সিক্ত করিয়াছে, সভ্যতা ধ্বংস করিয়াছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করিয়াছে। এই-সকল ভীষণ পিশাচগুলি যদি না থাকিত, তাহা হইলে মানবসমাজ আজ পূর্বাপেক্ষা অনেক উন্নত হইত। তবে ইহাদের মৃত্যুকাল উপস্থিত; এবং আমি সর্বতোভাবে আশা করি, এই ধর্ম-মহাসমিতির সন্মানার্থ আজ যে ঘন্টাধ্বনি নিনাদিত হইয়াছে, তাহাই সর্ববিধ ধর্মোন্মত্ততা, তরবারি অথবা লিখনীমুখে অনুষ্ঠিত সর্বপ্রকার নির্যাতন এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসদ্ভাবের সম্পূর্ণ অবসানের বার্তা ঘোষণা করুক।

- স্বামী বিবেকানন্দ

অভ্যর্থনার উত্তর
(১৮৯৩ সালের, ১১ই সেপ্টেম্বর চিকাগো ধর্ম-মহাসভায়) (সাবর্ণ)

জয়তু বীরেশ্বর!!!
জয় স্বামীজী মহারাজ জী কী জয়!!!

*অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ*🕉️🙏🙏💐☘️🕉️-------------------------------------------ভগবান শ্রীরামকৃষ্ণের ভাব ও বাণ...
17/08/2022

*অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ*🕉️🙏🙏💐☘️🕉️
-------------------------------------------
ভগবান শ্রীরামকৃষ্ণের ভাব ও বাণীর প্রদান ধারক ও বাহক 'স্বামী বিবেকানন্দ' শ্রীরামকৃষ্ণকে 'অবতার বরিষ্ঠায়' বলে আখ্যায়িত করেছেন । সেই বরিষ্ঠায় অবতারের বৈশিষ্ট্যগুলি আমরা যৎকিঞ্চিৎ অনুচিন্তন করতে পারি।

🕉️ অপ্রাকৃত জন্ম রহস্য ।
🕉️ চাল কলাবাঁধা বিদ্যার প্রতি অনীহা ,এটা শ্রীরামকৃষ্ণের নিজস্ব শক্তিশালী সিদ্ধান্ত তাঁহার ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত বহন করে ।
🕉️ তাহার আমিত্ব লোপ পাইয়াছিল , এবং জগদম্বার বালক হয়ে তাঁর হাতের যন্ত্র হয়ে এক বৃহৎ কর্মযজ্ঞ সাধন করেছেন

🕉️ গুরু করণ ব্যতীত, সাধন ব্যতীত, একমাত্র ব্যাকুলতা, পবিত্রতা, সত্যনিষ্ঠা এসব চরিত্র বলে ভগবান দর্শন যে সম্ভব তাহা শ্রীরামকৃষ্ণের জীবন দর্শন ।

🕉️ তিনি যুক্তি ,বিচার, বিজ্ঞানমনষ্কার উপর নির্ভর করে সত্যকে আবিষ্কার করেছেন ।

🕉️ তিনি ছিলেন ত্যাগী সম্রাট। উচ্চ আধ্যাত্মিক ভাবে অধিষ্ঠিত হয়ে গৃহী ধর্ম পালন করেছেন ।-- সন্ন্যাস ও গৃহী আশ্রমের সমন্বয় তাঁর পক্ষেই সম্ভব হয়েছে, ত্যাগের মধ্যে গ্রহণের শিক্ষা দিয়েছেন। আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের ভেদ মুছে ফেলা তাঁহার অন্যতম বৈশিষ্ট্য।

🕉️ ভবিষ্যৎ জীবনের জন্য একটা পরম্পরা- সৃষ্টি তাঁহার অন্যতম বৈশিষ্ট্য । এবং তিনি নিজেই তা সৃষ্টি করে গিয়েছিলেন । তাঁহার প্রধান দুই শক্তিকে (শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দ) কার্যভার সমর্পণ করেছিলেন ।

🕉️ শ্রীরামকৃষ্ণ কোন সম্প্রদায় ভুক্ত নয় "সিদ্ধ-সর্ব- সম্প্রদায়- সম্প্রদায়- বর্জিতম্।" কোন আশ্রম বাসী নয়। কোন দেশ, জাতি, বর্ণের মধ্যে আবদ্ধ নয় । তিনি সাগর সদৃশ্য । অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ একদেশী ভাব কখন ও সহ্য করতে পারতেন না। তাঁর মহাবাক্য "যত মত তত পথ"।

🕉️ অবতারের আলোকচিত্র ফটো' এক দুর্লভ সংগ্রহ । যাহা অন্য অবতারের ক্ষেত্রে পাওয়া যায় না ।

🕉️ শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত' এ যুগের অবতারের মুখনিঃসৃত অমৃত বাণী অমূল্য সম্পদ ; যাহা তাঁহার প্রকট কালে সরাসরি লিপিবদ্ধ হয়েছিল ।

9🕉️ বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ আমাদের আশীর্বাদ করিয়াছেন "তোমাদের চৈতন্য হোক"। এই চৈতন্য ই আমাদেরে নিয়ে যাবে চন্দনের বন , রুপার খনি ,সোনার খনি ,পার করে "শ্রীরামকৃষ্ণ রূপ মহাসাগরে ।
🕉️🙏🏻☘️💐🕉️🙏🏻☘️💐🙏🏻

Address

Sankrail
Howrah
711313

Telephone

+91 33 2679 3349

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sankrail Central Sri Ramakrishna Vivekananda Sangha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share