05/09/2026
নন্দোৎসব 2026...
ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র।
গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ।।
দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া।
নাচেরে নাচেরে নন্দ গোবিন্দ পাইয়া।।
তবে বাংলার গোপাল ননী কম খায়,
তালের বড়া খায় বেশি...
শুধু তালের বড়া নয়,
তালের লুচি,
তালের ক্ষীর,
তালের পিঠে,
আরো কত কি খায়...
তাই তো তালের গন্ধমাখা বাংলার নন্দোৎসবেতে,
শ্রীখোলে তাল ওঠে -
কী আনন্দ হল ব্রজে, কী আনন্দ হল
গোপালে পাইয়া ব্রজে কী আনন্দ হল
তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল...
🙏🏼🩷🙏🏼🩷🙏🏼🩷🙏🏼