17/08/2026
অখণ্ড ভারত সংকল্প সপ্তাহ -আন্তরিক কৃতজ্ঞতা
হিন্দু জাগরণ মঞ্চ, হুগলী জেলার পক্ষ থেকে হুগলী চুঁচুড়া নগরের অখণ্ড ভারত সংকল্প সপ্তাহ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আপনাদের মূল্যবান মতামত, সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা আমাদের আগামী দিনের কর্মযাত্রায় নতুন অনুপ্রেরণা জোগাবে।
এই অনুষ্ঠানকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রশাসন, পৌরসভা, ডেকোরেটার্স, ইলেকট্রিশিয়ান, সকল শ্রোতা এবং আর্থিকভাবে সহযোগিতা করা প্রত্যেক শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার শক্তি।
সকলের প্রতি আন্তরিক প্রণাম ও ধন্যবাদ।
হিন্দু জাগরণ মঞ্চ
হুগলী জেলা🚩🚩🚩🚩🚩🚩