Satsang Vihar Dewanganj

Satsang Vihar Dewanganj Vill. 16 No. Jangal Bosh
P.O. Dewanganj
P.S. Haldibari
Dist.

Coochbehar
Contact : +91993281317 (Dibyendu Mohan Biswas- SPR)
+918637061774(Dhriti Biswas )
+919933449173(Gouri Shankar Sha- Jajak)

10/12/2025
06/12/2025
05/12/2025

ইষ্টপ্রাণেষু
শ্রদ্ধেয় দাদা ও মা,
গতবারের ন্যায় এবারও পরম পূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেব শ্রীশ্রীদাদার আশীর্বাদে আগামী ৫ ই পৌষ, ১৪৩২ সন (ইং - ২১ শে ডিসেম্বর, ২০২৫) রবিবার হলদিবাড়ি দেশবন্ধু স্পোর্টিং ক্লাব ময়দানে (হলদিবাড়ি পাওয়ার হাউসের পাশে) সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৮ তম হলদিবাড়ি ব্লক জন্ম মহামহোৎসব (ইষ্ট বিনন্দী মহোৎসব) সাড়ম্বরে উদযাপিত হবে!
আসুন জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে এই পুন্য অনুষ্ঠানে সমবেত হয়ে পরমদয়ালের অমিয় আশীষে অভিদীপ্ত ও সপরিবেশে প্রতি প্রত্যেকে সার্থক হয়ে উঠি! বন্দেপুরুষোত্তমম!

।। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ও নেতাজী সুভাষচন্দ্র বসু ।।নেতাজী সুভাষচন্দ্র বসুর মামা তত্কালিন খ্যাতনামা ব্যারিষ্টার জে....
14/09/2025

।। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ও নেতাজী সুভাষচন্দ্র বসু ।।
নেতাজী সুভাষচন্দ্র বসুর মামা তত্কালিন খ্যাতনামা ব্যারিষ্টার জে. এন. দত্ত শ্রীশ্রীঠাকুরের আশ্রিত হয়েছেন শুনে নেতাজীর পিতৃদেব জানকীনাথ বসু ও মাতৃদেবী প্রভাবতী দেবী ঠাকুরের দীক্ষিত হন । ও ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন। হিমাইতপুর আশ্রম নির্মাণে তাঁদের আর্থিক অবদান এবং নিজ হস্তে শ্রমদান সত্সঙ্গের ইতিহাসে সাক্ষ্য হয়ে রয়েছে ।
শ্রীক্ষেত্র পুরীর আর্মস্ট্রং রোডে নেতাজীর পিতৃব্য হরনাথ বসুর স্মৃতি রক্ষার্থে জানকীনাথ বসু হরনাথ লজ নামে যে গৃহ নির্মাণ করেছিলেন সেই অঙ্গনকে পুরুষোত্তম পদার্পণে ধন্য করতে প্রায় ২০০ জন ভক্তসহ ঠাকুরকে পুরীতে নিয়ে গিয়েছিলেন নেতাজীর পিতৃদেব । সেদিনটি ছিল ১৯২২ সালের ৩১শে ডিসেম্বর। ভক্তপার্ষদসহ প্রায় দুমাস পুরীসহ সন্নিহিত অঞ্চলকে কীর্তনানন্দের ভক্তিরসের অমৃত ধারায় নিমজ্জিত করে আচার্য সতীশচন্দ্র গোস্বামীকে উ়ড়িষ্যা প্রদেশে প্রচারের জন্য থাকতে বলে সপার্ষদ হিমাইতপুরে ফিরে এসেছিলেন শ্রীশ্রীঠাকুর ।
এই আদর্শ সৎসঙ্গী পরিবারের সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসু মা-বাবার কাছেই ঠাকুরের অমৃত জীবন কথা শুনে উদ্বুদ্ধ হয়েছিলেন। নেতাজী সুভাষচন্দ্র বসু তিনবার ঠাকুর দর্শনে আসেন। প্রথমবার আসেন I.C.S পাশ করার পর। ঠাকুর তখন কলকাতায় ছিলেন । তারপর আরো দুবার হিমাইতপুরে এসেছিলেন ঠাকুর দর্শনে । নেতাজী ঠাকুর দর্শনে হিমাইতপুর, পাবনা সৎসঙ্গ আশ্রমে এলে ঠাকুরের অন্যতম পার্ষদ পূজনীয় কর্মবীর শ্রীসুশীলচন্দ্র বসু তাঁকে আশ্রমের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। ঠাকুরের মতাদর্শ ও তাঁর পরিকল্পনার বিভিন্ন বিষয় নেতাজীর কাছে তুলে ধরেন সুশীলদা। আশ্রম ঘুরে নেতাজী ভাবলেন যে, ঠাকুরের অধিকাংশ প্রচারকেরা বিবাহিত এবং সংসারী। ঠাকুরকে মাথায় নিয়ে, সংসার ঠিক রেখেও বিশ্বসংসারের মাঙ্গলিক-ব্রতে নিজেকে উৎসর্গ করেছেন এঁরা। তারপর আশ্রম ঘুরে দেখে নেতাজী সুশীলদাকে বলেছিলেন -- “সাধারনতঃ আশ্রম বলতে লোকে সন্ন্যাসী বা গৃহত্যাগীদের আশ্রমই বোঝে। গৃহী হয়ে পরিবারসহ আশ্রম জীবন -যাপন করবার দৃষ্টান্ত আপনারাই প্রথম দেখালেন। পরিবার, পরিজন এবং পরিবেশের সবরকম দায়দায়িত্ব বহন করে, দৈন্য অভাব অভিযোগের মধ্য দিয়ে আপনারা এগিয়ে চলেছেন। তাই আমার মনে হয়, আপনারা দেশ গঠনের একটা বড় গুরুদায়িত্ব নিয়েছেন। আপনারা যদি সত্যি সত্যি এভাবে আশ্রম গড়ে তুলতে পারেন তাহলে আপনারা দেশের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। গৃহী হয়েও যে আশ্রমজীবন যাপন করা যায়, একথা লোকের কাছে আর অবিশ্বাস্য বলে বোধ হবে না। তারপর নেতাজী ঠাকুরের কাছে এসে ভক্তি ভরে প্রণাম করলেন। নেতাজীকে বসবার জন্য যে চেয়ার দেওয়া হয়েছিল সেখানে তিনি বসলেন না। মাতৃভক্ত নেতাজী বলেছিলেন -- "ঠাকুর আমার মায়ের ইষ্ট, তাঁর সামনে আমি চেয়ারে বসতে পারি না।" বলে ঠাকুরের পদপ্রান্তেই বসে পড়েছিলেন নেতাজী। ঠাকুর সস্নেহে নেতাজীর মা-বাবা এবং পরিবারের অন্যান্য সকলের কুশল সংবাদ নিলেন। তারপর নেতাজী ঠাকুরকে বললেন-- দেশের তো নানা কাজই করবার আছে। তা দেশের প্রকৃত সেবা করতে হলে কোথা থেকে আরম্ভ করতে হবে? এ বিষয়ে আপনার মত কি? শ্রীশ্রীঠাকুর নেতাজীর দিকে গভীর স্নেহল দৃষ্টতে তাকালেন। তারপর ভাব বিভোর কন্ঠে বললেন ---আমার কথা হচ্ছে দেশের কাজ করতে হলে প্রথম মানুষ তৈরীর কর্মসূচী নিতে হবে। ভাল মানুষ পেতে হলেই বিবাহ-সংস্কার আশু প্রয়োজন। আর এটা এমনভাবে করতে হবে যাতে সব বিয়েগুলিই Compatible (সুসঙ্গত) হয়, আর Compatible বিয়ে মানেই বিহিত সঙ্গতি। বর্ণ, বংশ, আয়ু, স্বাস্থ্য ইত্যাদি সব হিসাব করে দেখে শুনে কাজ করতে হবে। বিহিত বিবাহ হলেই ভাল সন্তানাদি জন্মাবে আর তখন তাদের দ্বারাই দেশের, দশের সবারই মঙ্গলব্রতের কাজ করা যাবে। সেইজন্য মানুষ তৈরীর ব্যবস্থা আগে করা প্রয়োজন। দাশদা (দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ) যখন আমায় বললেন যে, তিনি মানুষ খুঁজে পাচ্ছেন না, যার উপর ভার দিয়ে তিনি একটু বিশ্রাম নিতে পারেন।--- তার উত্তরে আমি একথাই বলেছিলাম।
ঠাকুরের কথা শুনে নেতাজীর চোখেমুখে গভীর চিন্তার ছাপ পড়ল। তাঁর চিন্তা জগত নতুন আলোড়ন সৃষ্টি হলো যেন।
নেতাজী ঠাকুরকে বললেন- বিবেকানন্দও মানুষ তৈরীর কথা বলেছেন, এবং তা যে আশু প্রয়োজন তা ভেবেছি, কিন্তু তা করতে হলে যে বিবাহ সংস্কার প্রয়োজন তা ভেবে দেখিনি।.... এখন ভেবে দেখছি ভাল সংস্কার-সম্পন্ন শিশু যদি না জন্মায় শুধু শিক্ষা তাদের বিশেষ কি করতে পারে ? বীজ থেকেই তো গাছ হয়, বীজ ভাল হলেই গাছ ভাল হবে। এটা আপনার কথা শুনে বুঝতে পারছি। কিন্তু এতে দীর্ঘসময় সাপেক্ষ।
ঠাকুর দৃপ্তকন্ঠে বললেন - দীর্ঘ সময় তো নেবেই - আমরা তো এতদিন পর্যন্ত জাতির বা সমাজের স্তায়ী কল্যাণের জন্য কিছুই করিনি। বহু গলদ জমে গেছে। সাফ করতে সময় নেবে বৈকি ? কোন Shortcut Programme (সংক্ষিপ্ত কর্মসূচী) এ জাতির সত্যিকার কল্যান হবে বলে আমার মনে হয় না।




*শ্রী শ্রী ঠাকুরের শ্রী হস্তের লেখা।*
29/07/2025

*শ্রী শ্রী ঠাকুরের শ্রী হস্তের লেখা।*

"Mary gold বিস্কুট এর দাম যেটা আমরা রাস্তার কুকুরকে খাওয়াই সেটা ৩০ টাকা , আর ঠাকুরকেও সেই ৩০ টাকা দিয়ে সব হয়ে যাবে......
28/06/2025

"Mary gold বিস্কুট এর দাম যেটা আমরা রাস্তার কুকুরকে খাওয়াই সেটা ৩০ টাকা , আর ঠাকুরকেও সেই ৩০ টাকা দিয়ে সব হয়ে যাবে..... কি বুঝলেন? দেখুন বলে দি - আমিও ইষ্টভৃতি করি , আমার বাবাও করেন , আমার ঠাকুরদাও করতেন। তিনি শ্রী শ্রী দাদা ) যখন শেষ সময়ে হাসপাতালে ভর্তি তখনও ওই শরীরে সকালে উঠে আগে ইষ্টভৃতি করতেন। আমরা ছাড় পাইনি যা থেকে আপনারা সেটাকে এত অবহেলার সাথে করেন। ..... মনে রাখবেন ইষ্টভৃতি এর একটা টাকাও আমি বা আমার বাড়ির কেও নিজের কাজে লাগান না। আমি নিজের ব্যবস্থা নিজে করেছি। না আমি কারো কাছে প্রনামী নি এমনি দিনে। বছরে একদিনই আমি প্রণামী সেটা সেটা আমার জন্মদিন। ব্যাস। এখন ডেলি 10 - 12 টা গাড়ি ঘুরছে , খাওয়া দাওয়া , আমি নিজে সব দি, তাই দয়ালকে ভালবাসতে গেলে কতদূরে যেতে হয় সেটা ভাবার সময় এসেছে।"

"সব মন্দিরে কমিটি গঠন নিয়ে এত কথা, কেনো জানেন? আপনারা মন্দিরগুলো নিজেদের জন্য নিজেদের মতো চালাতেন , দয়ালের জন্য নয়।নিজের না ভেবে ওটা দয়ালের জায়গা ভাবুন, দেখবেন এই ঔদ্ধত্য ভরা বড় বড় পদ নিয়ে থাকা মানুষ গুলো ক্ষান্ত হবেন, নাহলে চলুন নিজের মত। নিজের জায়গায় হিরো হলেও দয়ালের কাছে ভিলেন হয়েই থাকবেন এবং পরজন্মে বাকিটা বুঝতে হবে ( মুচকি হাসি )"
পরমপূজ্যপাদ শ্রীশ্রীঅবিনদাদা
রাত্রি ১০.১০ - ১০.২০





Dibyendu Mohan Biswas
Satsang Vihar Dewanganj
Gouri Shankar Sha
Dhriti Biswas

26/06/2025

আজ পরমপূজ্যপাদ শ্রীশ্রী আচার্য্যদেবের শুভ জন্মদিবস উপলক্ষে সৎসঙ্গ বিহার দেওয়ানগঞ্জে সৎসঙ্গের পরে কেক কাটা হলো

26/06/2025

আজ পরমপূজ্যপাদ শ্রীশ্রী আচার্য্যদেবের শুভ ৫৮ তম জন্মদিবস উপলক্ষে সৎসঙ্গ বিহার দেওয়ানগঞ্জে সৎসঙ্গের পরে কেক কাটা হলো

আজ ইস্টপ্রাণ শ্রদ্ধেয় Dhriti Biswas ধৃতি মোহন বিশ্বাস দাদার জন্মদিন। জন্মদিনে অনেক শুভ কামনা পরমপিতার চরনে। 😍😍😍😍😍
24/06/2025

আজ ইস্টপ্রাণ শ্রদ্ধেয় Dhriti Biswas ধৃতি মোহন বিশ্বাস দাদার জন্মদিন। জন্মদিনে অনেক শুভ কামনা পরমপিতার চরনে। 😍😍😍😍😍

Address

Haldibari
735122

Alerts

Be the first to know and let us send you an email when Satsang Vihar Dewanganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Satsang Vihar Dewanganj:

Share