02/04/2026
#হনুমানজয়ন্তী বিশেষ
পুরী র অষ্ট হনুমান
জগন্নাথ পুরী তে মোট ৮ টি হনুমান মুর্তি আছে। যাদের #অষ্ট_হনুমান বা #অষ্ট_মহাবীর বলা হয়। তার মধ্যে জগন্নাথ মন্দিরে ৪ টি দ্বারে ৪ টি হনুমান আছেন। এই প্রত্যেক টি হনুমান মূর্তির থাকার একটি করে কারন বা কাহিনী আছে। দুই বিশেষ হনুমান জি র কথা বলবো
১. বেরী হনুমান
২. কান পাতা হনুমান
#বেরী_হনুমান
একবার সমুদ্র দেব এর ইচ্ছে হলো জগন্নাথ দেব এর সাথে দেখা করার। তাই রাতে তিনি জগন্নাথ মন্দির এলেন সব দেব দেবীর মত। কিন্তু এদিকে সমুদ্র দেব মন্দিরে আশায় পুরো পুরী প্লাবিত হয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয় সবার।
জগন্নাথ দেব ভাবলেন এটার একটা সমাধান দরকার, যখনতখন সমুদ্র আর পবন দেব কে মন্দিরে প্রবেশ করতে দেওয়া যাবে না। তো সেই দায়িত্ব তিনি দিলেন হনুমানজি কে ,হনুমানজি কে পাহারায় রাখলেন।
হনুমান জি কে দায়িত্ব দিয়ে তিনি ভীষন সন্তুষ্ট। কিন্তু তাও কিছুদিন পর আবার শহরে ভয়ঙ্কর ঝড় বয়ল, সমুদ্র আর পবন দেব একসাথে আবার মন্দিরে প্রবেশ করলেন।
জগন্নাথ দেব খুব অবাক হলেন, হনুমান থাকতেও এই দুর্যোগ কিভাবে হলো। তিনি খোঁজ নিয়ে জানতে পাড়লেন অযোধ্যায় এক বড় মেলা হচ্ছে,কোন একটা উতসব চলছে, আর হনুমান জি সেখানে লাড্ডু খেতে চলে গেছে। জগন্নাথ দেব খুব কষ্ট পেলেন
কিন্তু হনুমান জি সঢচসতো তাঁর খুব প্রিয় পাত্র। হনুমান জি ফিরলে তিনি বললেন, তোমার এই কাজ এ আমি খুব কষ্ট পেয়েছি হনুমান। তুমি ই বলো এর জন্য তোমাকে কী শাস্তি দেবো।
হনুমান জি এক বেরী নিয়ে এসে বলল এই বেরী দিয়ে আপনি আমাকে বেঁধে রাখুন প্রভু, তবে এই বেরী র প্রতিটা শিকলে আপনার রাম নাম লেখা থাকবে😊।
জগন্নাথ দেব সেই হনুমান জি কে সমুদ্রের কাছে বেঁধে রেখেছেন পাহারা দেওয়ার জন্যে,যাতে সমুদ্র আর যখনতখন শহরে না ঢুকতে পারে, তাই সেই হনুমান এর নাম #বেরী_হনুমান
#কানপাতা_হনুমান
জগন্নাথ মন্দিরের দক্ষিণ দ্বারে যে হনুমান জি আছেন, তাঁর নাম "কানপাতা হনুমান"। কেনো এমন নাম?
সমুদ্রের গর্জন মন্দিরে ঢোকায় জগন্নাথ দেব এর রাতে দেবতা দের সাথে বিশেষত লক্ষ্মী দেবীর সাথে কথা বলতে খুব অসুবিধা হয়। আর লক্ষ্মী দেবী তো বেশি শব্দ একদম পছন্দ করেন না।
সমুদ্র মন্থনে যেহেতু লক্ষ্মী দেবী সমুদ্র থেকে উত্থিতা হয়েছিলেন, তাই সমুদ্র কে লক্ষ্মী দেবীর পিতা বলা হয়।
জগন্নাথ দেব লক্ষ্মী দেবী কে বললেন, তোমার বাবা কে বলো গর্জন একটু কম করতে। লক্ষ্মী দেবী উত্তর দিলেন আপনার শ্বশুর,আপনি কিছু ব্যবস্থা করে নিন।
জগন্নাথ দেব তখন সেই হনুমান জি কে দায়িত্ব দিলেন। তো হনুমান জি সেই মন্দিরের দেওয়ালে কান পেতে থাকেন আর সমস্ত সমুদ্রের গর্জন সেই কানের মধ্যে প্রবেশ করে যায়, কান ভেদ করে মন্দিরে আর পৌঁছেতে পারেনা
এটা সত্যি জগন্নাথ মন্দিরের এক অদ্ভুত ঘটনা, রাত্রে সমুদ্রের গর্জন মন্দিরের বাইরে শোনা যাই, কিন্তু মন্দিরে ঢুকলেই সেই আওয়াজ আর শোনা যায় না ।
তাই জগন্নাথ দেব এর দক্ষিণ দুয়ার এর হনুমান জি র নাম #কানপাতা_হনুমান
আর এক বিশেষ হনুমান জি হলেন #বর্গীহনুমান
আগে পুরী তে প্রায়শই বর্গীদের আক্রমন হত, কিছুতেই তাদের আটকানো যেত না, কিন্তু বর্গীরা ছিল হনুমান জি র বড় ভক্ত ভক্ত ছিলো, তো যে পথে ওরা আক্রমন করতো, সেই পথের প্রবেশদারে এক হনুমান জির বিগ্রহ স্থাপন করা হয়, আর তারপর থেকে বর্গীদের আক্রমন আর কখনও হয়নি। সেই হনুমান জী বর্গী হনুমান নামে বিরাজমান
এছাড়াও আছেন সিদ্ধ মহাবীর, মসনী মহাবীর, পঞ্চমুখী মহাবীর, ফতে মহাবীর এবং শিরুলী মহাবীর
#জয়বজরংবলী
#জয়_জগন্নাথ ❤️🙏