Satsang kirtan

Satsang kirtan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Satsang kirtan, Religious organisation, Andherighat Road, Goreswar.

19/06/2024
শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরমপূজ্যপাদ আচার্যদেব  •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••বিদ্যার্থীগণ তোমরা এ...
13/10/2023

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরমপূজ্যপাদ আচার্যদেব
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
বিদ্যার্থীগণ তোমরা একটা বিষয় মনে রেখাে বাবা-মা চিরকাল থাকে না। এই ছত্রছায়া চিরকাল থাকবে না। এই সময়টা তোমরা কোন একটি বিদ্যা অর্জন করে নাও, যে বিদ্যা অর্জন করে তােমার পেট চলে এবং পরিবার চলে। এই বিদ্যা অর্জনের জন্য তোমাদের দুইটি জিনিসের প্রয়োজন---এক, একাগ্রতা ও দুই, নিষ্ঠা। এই দুইটি বিষয় ছাড়া যতই পূজা পাঠ করো বা কাউকে দিয়ে কলম ছোঁয়াও না কেন, কিছু হবে না বা কোন বিদ্যা অর্জন করা সম্ভব নয়। একাগ্রতা কিসে আসে? যদি আনন্দের সহিত বিদ্যা অর্জন করতে যাও একাগ্রতা আসবে। কারণ আনন্দ থেকেই নিষ্ঠা আসে শ্রীশ্ৰীঠাকুর বলেন নিঃশেষে লেগে থাকা অর্থাৎ একেবারে লেগে থাকা যতক্ষণ না ফলের উদয় হচ্ছে। এই দুইটি বিষয় সমস্ত বিদ্যার্থীর জানা দরকার। বিদ্যা অর্জনের জন্য লেখাপড়া খেলাধূলা, গান-বাজনা প্রয়ােজনে চাষাবাদ ইত্যাদি যেটা খুশি শেখাে। জীবনে যাই শেখো না কেনাে আনন্দের সহিত শেখো। বিদ্যা অর্জন এইজন্য প্রয়ােজন যে ভবিষ্যতে তােমার নিজের চালাতে গেলে যার উপর দাঁড়িয়ে তােমার পেট চালাতে হবে। মানুষের খাবার এমনি এমনি আকাশ থেকে আসেনা।

যারা বিদ্যা অর্জন করে নিয়েছেন তাঁদের জন্য আমি বলি লাফিয়ে দোতলায় ওঠা যায় না, উঠতে গেলে সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে উঠতে হয়। যারা কর্ম জীবনে যাচ্ছ তাদের আমি বলি কখনাে এটা বড় কাজ, এটা ছোট কাজ, এটা উঁচু কাজ, এটা নিচু কাজ---এটা ভাববে না। যে কোন কার্যক্রম সেটা সৎভাবে উপার্জন করা, সেটাই ভাল। আর বসে থাকা মানে শয়তানের সাথে থাকা। আর কমবেশি কর্মের সাথে যুক্ত থাকা, অন্তত ভগবানের দিকে এগোন---এটাই আমি বুঝি। তাই আমি বলবাে, কর্মজীবনে যাচ্ছ সিঁড়ির ধাপ সন্ধান করো, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ ধাপ, এইভাবে জীবনকে এগিয়ে নিয়ে চলাে। কর্মজীবনে বসে থেকো না, উঠে পড়ো, এগোও!

◾বক্তাঃ পরমপূজ্যপাদ আচার্যদেব
সূত্রঃ একশো দিনের পরিক্রমার বক্তৃতা সংকলন।

#আচার্যদেব #সৎসঙ্গ #শিক্ষার্থী
#শিক্ষা #ছাত্র #ছাত্রী

*পরমদয়ালের চরম টোটকা,-**'রোগ সারাতে রঙের ব্যবহার'*শ্রীশ্রীঠাকুর – প্রসঙ্গতঃ আর একটা কথা বলি। লাল, নীল, হলদে, বেগুনী, সবু...
07/10/2023

*পরমদয়ালের চরম টোটকা,-*

*'রোগ সারাতে রঙের ব্যবহার'*

শ্রীশ্রীঠাকুর – প্রসঙ্গতঃ আর একটা কথা বলি। লাল, নীল, হলদে, বেগুনী, সবুজ, কালো ইত্যাদি নানা রঙের শিশির মধ্যে জল দিয়ে সেই শিশিগুলি রোদে রেখে দিতে হয়। পরে ভালো ক'রে নাড়িয়ে সেই জল খাইয়ে বিভিন্ন রকমের অসুখ সারানো যেতে পারে। একে বলাহয় ক্রোমোপ্যাথি। কোন রোগে কোন রঙের শিশির জল উপকারী বাস্তবে পরীক্ষা ক'রে দেখতে হয়। এ সম্বন্ধে গবেষণা ক’রে দেখা যেতে পারে। সূর্য্যই বিশ্বপ্রাণের উৎস। সূর্য্যকিরণের মধ্যে র'য়ে গেছে সাতটা রঙের সমাবেশ। প্রত্যেকটা রঙেরই অবদান আছে, প্রাণীর দেহে। কোনটার কি বিশিষ্ট কাজ সে সম্বন্ধে ভাবা ও পরীক্ষা ক'রে দেখা ভাল। যে কোন মতেই চিকিৎসা করা যাক, জিনিসটা এমনভাবে আয়ত্ত করতে হয় যাতে রোগীই যেন বলে দেয় সে কি ওষুধ চায়। চিকিৎসকের nervous system (স্নায়ুবিধান) খুব তুখোড় হওয়া চাই যাতে রোগীকে দেখামাত্র সে বোধ করতে পারে তার ভিতরের ও বাইরের অবস্থাটা কী।

আলোচনা প্রসঙ্গে [দ্বিতীয় সংস্করণ, খণ্ড-পঞ্চদশ, তাং-০১.০৩.১৯৪৯, পৃষ্ঠা–১৮৮]

Joyguru🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
07/10/2023

Joyguru🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বহস্তে লিখিত সত্যানুসরণ থেকে কিছু অংশ-এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না-এগিয়ে যাও, ক...
06/10/2023

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বহস্তে লিখিত সত্যানুসরণ থেকে কিছু অংশ-

এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না-

এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কতদুর এগিয়েছ; তাহলে আবার পিছিয়ে পড়বে।

অনুভব কর, কিন্তু অভিভূত হ'য়ে প'ড় না, তা'হ'লে চ'লতে পারবে না। যদি অভিভূত হ'তে হয় তো ঈশ্বরপ্রেমে।
যত পার সেবা কর, কিন্তু সাবধান! সেবা নিতে জন্য ইচ্ছা না হয়।

অনুরোধ কর, কিন্তু হুকুম ক'রতে যেও না ।

কখনও নিন্দা কর না, কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না।

ধীর হও, তাই বলে আলসে দীর্ঘসূত্রী হ'য়ে পড় না।

ক্ষিপ্র হও, কিন্তু অধীর হ'য়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট ক'রে ফেল না।

বীর হও, কিন্তু হিংস্রক হ'য়ে বাঘ- ভাল্লুক সেজে ব'স না।

স্থিরপ্রতিজ্ঞ হও, গোঁয়ার হ'য়ো না।

তুমি নিজে সহ্য কর , কিন্তু যে পারে না তাকে সাহায্য কর, ঘৃণা ক'রো না, সহানুভূতি দেখাও, সাহস দাও।

নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপন সাজ, কিন্তু অপরের বেলায় দাতা হও।

যার উপর ক্রুদ্ধ হয়েছ, আগে তা'কে আলিঙ্গন কর, নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রন কর, ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না-করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরমপিতার কাছে প্রার্থনা কর; কেন না, বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংকশ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বহস্তে লিখিত সত্যানুসরণ থেকে কিছু অংশ-

এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না-

এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কতদুর এগিয়েছ; তাহলে আবার পিছিয়ে পড়বে।

অনুভব কর, কিন্তু অভিভূত হ'য়ে প'ড় না, তা'হ'লে চ'লতে পারবে না। যদি অভিভূত হ'তে হয় তো ঈশ্বরপ্রেমে।
যত পার সেবা কর, কিন্তু সাবধান! সেবা নিতে জন্য ইচ্ছা না হয়।

অনুরোধ কর, কিন্তু হুকুম ক'রতে যেও না ।

কখনও নিন্দা কর না, কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না।

ধীর হও, তাই বলে আলসে দীর্ঘসূত্রী হ'য়ে পড় না।

ক্ষিপ্র হও, কিন্তু অধীর হ'য়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট ক'রে ফেল না।

বীর হও, কিন্তু হিংস্রক হ'য়ে বাঘ- ভাল্লুক সেজে ব'স না।

স্থিরপ্রতিজ্ঞ হও, গোঁয়ার হ'য়ো না।

তুমি নিজে সহ্য কর , কিন্তু যে পারে না তাকে সাহায্য কর, ঘৃণা ক'রো না, সহানুভূতি দেখাও, সাহস দাও।

নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপন সাজ, কিন্তু অপরের বেলায় দাতা হও।

যার উপর ক্রুদ্ধ হয়েছ, আগে তা'কে আলিঙ্গন কর, নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রন কর, ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না-করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরমপিতার কাছে প্রার্থনা কর; কেন না, বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংক

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বহস্তে লিখিত সত্যানুসরণ থেকে কিছু অংশ-এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না-এগিয়ে যাও, ক...
06/10/2023

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বহস্তে লিখিত সত্যানুসরণ থেকে কিছু অংশ-

এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না-

এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কতদুর এগিয়েছ; তাহলে আবার পিছিয়ে পড়বে।

অনুভব কর, কিন্তু অভিভূত হ'য়ে প'ড় না, তা'হ'লে চ'লতে পারবে না। যদি অভিভূত হ'তে হয় তো ঈশ্বরপ্রেমে।
যত পার সেবা কর, কিন্তু সাবধান! সেবা নিতে জন্য ইচ্ছা না হয়।

অনুরোধ কর, কিন্তু হুকুম ক'রতে যেও না ।

কখনও নিন্দা কর না, কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না।

ধীর হও, তাই বলে আলসে দীর্ঘসূত্রী হ'য়ে পড় না।

ক্ষিপ্র হও, কিন্তু অধীর হ'য়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট ক'রে ফেল না।

বীর হও, কিন্তু হিংস্রক হ'য়ে বাঘ- ভাল্লুক সেজে ব'স না।

স্থিরপ্রতিজ্ঞ হও, গোঁয়ার হ'য়ো না।

তুমি নিজে সহ্য কর , কিন্তু যে পারে না তাকে সাহায্য কর, ঘৃণা ক'রো না, সহানুভূতি দেখাও, সাহস দাও।

নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপন সাজ, কিন্তু অপরের বেলায় দাতা হও।

যার উপর ক্রুদ্ধ হয়েছ, আগে তা'কে আলিঙ্গন কর, নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রন কর, ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না-করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরমপিতার কাছে প্রার্থনা কর; কেন না, বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংক

জয়গুরু🙏🙏🙏 সৎসঙ্গ (ইউকে )লন্ডনে পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬ তম জন্ম উৎসবের কিছু মুহূর্ত🙏🙏🙏🌹🌹🌹
04/10/2023

জয়গুরু🙏🙏🙏 সৎসঙ্গ (ইউকে )লন্ডনে পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬ তম জন্ম উৎসবের কিছু মুহূর্ত🙏🙏🙏🌹🌹🌹

" আমার ঠাকুরদার লেখা একটি গানে আছে— “সময় ফুরায়ে গেলে সকলই যে যায় চলে, কিছুতেই পিছু পানে চাহে না তো আর।” বাস্তবিকই তাই...
01/10/2023

" আমার ঠাকুরদার লেখা একটি গানে আছে— “সময় ফুরায়ে গেলে সকলই যে যায় চলে, কিছুতেই পিছু পানে চাহে না তো আর।” বাস্তবিকই তাই। আমরা যাদের আপন ব'লে মনে করি, এই পৃথিবীর সময় শেষ হ'লে তা'রা কেউই আমাদের জন্য থাকেন না, কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন। তাই আমি আর আমার ঠাকুর দু'জন সবসময়ই থাকি। এমনকি, মৃত্যুর পরেও আমরা তাঁর সাথেই মিলিত হই। তাই আমাদের যার যা কিছু আছে, সেই সমস্তকিছু নিয়েই আমরা ঠাকুরকেই ভালবাসব। ঠাকুরকে গভীরভাবে ভালবাসলে আমরা পরিচিত-অপরিচিত সবাইকেই ভালবাসতে পারব। কারণ আমার মধ্যে যেমন তিনি আছেন, তেমনি সবার মধ্যেই আছেন। আর, গভীর ভালবাসায়- কথা না ব'লেই একে অন্যকে বুঝতে পারা যায়। আপনারা যে যেখানে যেভাবে আছেন, নিজের-নিজের সাধ্য ও বোধ- অনুসারে আচার্য্যনির্দেশ মেনে ঠাকুরের কাজ করবেন। এক্ষেত্রে আপনার বিচার ও বুদ্ধিই শেষ কথা।"

পরমপুজ্যপাদ অবিনদাদা।।
( আলোচনা, পৌষ, ১৪২৯, জানুয়ারি, ২০২৩ )

ভক্তের পূজা বিহীন ভগবানের পূজা নিরর্থক।*****************************************হনুমান ছাড়া রামচন্দ্রকে যেমন বুঝা সহজ ছ...
01/10/2023

ভক্তের পূজা বিহীন ভগবানের পূজা নিরর্থক।
*****************************************

হনুমান ছাড়া রামচন্দ্রকে যেমন বুঝা সহজ ছিল না, তেমন অর্জুন এবং সুদামা ছাড়া শ্রীকৃষ্ণ কে বুঝাও সহজ ছিল না।
নিত্যানন্দ ছাড়া মহাপ্রভুর লীলা বুঝাও দায় ছিল।
বিবেকানন্দের আবির্ভাব হয়েছিল বলেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যে ভগবান সেই বোধ জনসাধারণের মধ্যে জাগ্রত হয়েছিল।

পরম পূজ্যপাদ শ্রীশ্রী বড়দা পৃথিবীতে না আসলে ঠাকুর কিসে খুশি হবেন সেই বোধ সবার মধ্যে জাগ্রত হতো না। তার প্রমান স্বরূপ অনেক ঘটনা আছে।
আবার শ্রীশ্রী দাদা ছাড়া শ্রীশ্রীবড়দাকে বুঝা সহজ ছিল না। আবার বর্তমান আচার্যদেব পরম পূজ‍্যপাদ শ্রীশ্রী বাবাই দাদা ছাড়া শ্রীশ্রী দাদাকে বুঝা সহজ ছিল না।

তদ্রুপ বর্তমান আচার্যদেবকে বুঝতে গেলে তিনি কিসে খুশি হবেন তা জানতে হলে পরম পূজ্যপাদ শ্রীশ্রী অবিন দাদাকে মাথায় নিয়ে চলতে হবে। তাঁকে খুশি করার ধান্দা মাথায় রাখতে হবে, কারণ তিনি ছাড়া আচার্যদেবকে বুঝা সহজ নয়। কারণ ভক্তের অধীন ভগবান তাই প্রকৃত ভক্ত যিনি তিনি ভগবানকে বুঝতে পারেন। আর যিনি ভগবান তিনি তাঁর প্রিয় শিষ্য, তাঁর একান্ত প্রিয় পাত্র, তাঁরই ভিন্নরূপ অভিন্ন সত্তার মধ্যে দিয়ে প্রকাশিত হন।

তাইতো ঠাকুর বলেছিলেন "আমি আর বড় খোকা একটি টাকার এপিঠ আর অপিঠ।"
"যারা আমাকে প্রণাম করে বড় খোকাকে প্রণাম করে না, আমি তাদের প্রণাম নেই না।"
এটাই সৃষ্টিশক্তি আর শিবশক্তির লীলা, আর এটা যদি বুঝতে না পারি তাহলে আমার পুরুষোত্তমকে বুঝাই হলো না।

🌹🌹🌹🙏🙏JOYGURU🙏🙏🌹🌹🌹🌹
01/10/2023

🌹🌹🌹🙏🙏JOYGURU🙏🙏🌹🌹🌹🌹

Address

Andherighat Road
Goreswar
781366

Alerts

Be the first to know and let us send you an email when Satsang kirtan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Satsang kirtan:

Share