গুরু সঙ্গ

গুরু সঙ্গ || ওঁ নমঃ নারায়ন ||

🏵️Happy Rakshabandhan🏵️       #জয়গুরু  #গুরু    #গুরুদেব   গুরু সঙ্গ
28/08/2026

🏵️Happy Rakshabandhan🏵️




#জয়গুরু
#গুরু

#গুরুদেব

গুরু সঙ্গ

*গুরু বানী*সাধু সঙ্গে তোমার নিজস্ব লাভ অনেক বেশী।মহাত্মার কাছে এসে যা শুনলে তা নিয়ে ভাব- মনে মনে চর্চা কর। অন্যকে জ্ঞান...
27/08/2026

*গুরু বানী*
সাধু সঙ্গে তোমার নিজস্ব লাভ অনেক বেশী।মহাত্মার কাছে এসে যা শুনলে তা নিয়ে ভাব- মনে মনে চর্চা কর। অন্যকে জ্ঞান দিতে যেও না।
আগে নিজে বিষয়টা বোঝ, ধারণা কর। ধারণাটা যেন এক পেশে খন্ড ধারনা না হয়। বিষয়টার সামগ্রিক বোধ হতে হবে। আগে নিজের ধারণা হলে মানুষকে তুমি নিশ্চয়ই বলবে- যদি তার কাজে লাগে। এটা তোমার উদারতা। সমাজের তুফানের মধ্যে তুমি যে ভালো আছ- এটি যেন তোমার মধ্য থেকে প্রকাশ পায়। তা না হলে কথায় কাজ হবে না।

( অসম্পূর্ণ, চলবে)
স্বামী দেবানন্দ মহারাজ।


#জয়গুরু
#গুরু
#আধ্যাত্মিকতা
#গুরুদেব

26/08/2026

চলুন গানটি শুনে শুনে আমরাও করি 🕉️

#জয়গুরু #গান #গুরু #ভজন #সঙ্গীত #আধ্যাত্মিকতা #গুরুদেব

25/08/2026

স্বামী দেবানন্দ মহারাজের জনপ্রিয় এই গানটি শুনুন 🙏

#গান #ভজন #সঙ্গীত #জয়গুরু #গুরু #আধ্যাত্মিকতা #গুরুদেব গুরু সঙ্গ

24/08/2026

ও মন বসনা গুরু নামে 🪕

#গান
#ভজন


#সঙ্গীত
#গুরু
#জয়গুরু
#গুরুদেব
#আধ্যাত্মিকতা

23/08/2026

সমবেত কণ্ঠে - আমরা সবাই একসাথে সাথে চলবো 🧡

#জয়গুরু #গান #আধ্যাত্মিকতা #সঙ্গীত #গুরু #গুরুদেব

*গুরু বানী*পরমাত্মা প্রেম- স্বরূপ। নিন্দা বা প্রশংসায় তাঁর প্রেম নিরপেক্ষ। বিশ্ব চরাচরে তাঁর প্রেম সর্বত্র সমানভাবে বির...
22/08/2026

*গুরু বানী*
পরমাত্মা প্রেম- স্বরূপ। নিন্দা বা প্রশংসায় তাঁর প্রেম নিরপেক্ষ। বিশ্ব চরাচরে তাঁর প্রেম সর্বত্র সমানভাবে বিরাজিত।
তোমাদের যে প্রেম, সেটা প্রেমময়ের প্রেমের স্বরূপের থেকে আলাদা। তোমাদের প্রেমে দেওয়া- নেওয়ার আসক্তি জড়িয়ে আছে। তাই এই প্রেমে বিরাগ, বিচ্ছেদ, পক্ষপাতিত্ব আছে। এটাকে প্রেম বলা যায় না। এটা একটা সুখের আশা মাত্র।
প্রেমময়ের প্রেম বাতাসের মতো সাধু,চোর সবাইকে সমান ভাবে ছুঁয়ে যায়- কোন বাছবিচার করে না, কোথাও লেগে যায় না। বিশেষ কারুপ্রতি অনুরাগ বা বিরাগ নেই। এই রকম একটা নির্বিকার প্রেম মহাপুরুষদের মধ্যে দেখা যায়।

(অসম্পূর্ণ, চলবে)
স্বামী দেবানন্দ মহারাজ।


#জয়গুরু

#গুরু

#আধ্যাত্মিকতা

#গুরুদেব


*গুরু বানী*মানুষ মহাশূন্যে পাড়ি দিয়েছে, কিন্তু মনের প্রসার ঘটাতে পারে নি। সর্বব্যপ্ত মনটাই প্রেম-স্বরূপ। প্রেম মানুষের...
21/08/2026

*গুরু বানী*
মানুষ মহাশূন্যে পাড়ি দিয়েছে, কিন্তু মনের প্রসার ঘটাতে পারে নি। সর্বব্যপ্ত মনটাই প্রেম-স্বরূপ। প্রেম মানুষের সহজাত ধর্ম। মানুষ তার থেকে বিচ্যুত হয়েছে। বিচ্যুতিকে সরিয়ে তাদের স্বরুপে প্রতিষ্ঠিত হতে হবে। এটার নামই ধর্ম।
ধর্ম করবে কেন? করবে এই জন্যই যে ক্ষুদ্র ভাবনায় ভাবিত হতে হতে নিজেরা ক্ষুদ্র হয়ে গেছো।
ধর্ম কি-আগে সেটা বুঝতে হবে। ধর্ম হচ্ছে বৃহৎ বোধ-যা বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে। ধর্ম শুধু পৃথিবী নয়,সৌরমন্ডল নয়-ধর্ম চির পরিব্যাপ্ত এক অবস্থা।

( অসম্পূর্ণ, চলবে)
স্বামী দেবানন্দ মহারাজ।
#জয়গুরু

#গুরু


#গুরুদেব

#আধ্যাত্মিকতা

*গুরু বানী*নিলিপ্ত অবস্থায়টাই আনন্দ। নিলিপ্ত মানে নিরাসক্ত। আসক্তি থাকলে নিলিপ্ত হওয়া সম্ভব নয়। ঈশ্বর পূর্ণ। পূর্ণের ...
20/08/2026

*গুরু বানী*
নিলিপ্ত অবস্থায়টাই আনন্দ। নিলিপ্ত মানে নিরাসক্ত। আসক্তি থাকলে নিলিপ্ত হওয়া সম্ভব নয়। ঈশ্বর পূর্ণ। পূর্ণের মধ্যে অপূর্ণ কিছু থাকতে পারে না। পূর্ণের বোধযুক্ত মনটা ঈশ্বর স্বরূপ। পূর্নের বোধ হতে বিচ্যুত মনে অতৃপ্তি থাকে। এই অতৃপ্তি মানুষকে কামনার পথে চুটিয়ে নিয়ে বেড়ায়।
যিনি পূর্ণ মনের অধিকারী, তাকে সদ্ গুরু বলা হয়। পূর্ণ মনটা শুদ্ধ মন।এখানে ভেদ-বোধ নেই। সবই আপন, সবই আমি- এরকম একটা অখণ্ড প্রেম শুধু বিরাজ করে।

( অসম্পূর্ণ, চলবে)
স্বামী দেবানন্দ মহারাজ।


#জয়গুরু

#গুরু


#গুরুদেব

*গুরু বানী*ব্রহ্মজ্ঞের মনটা কোন কিছুকে আশ্রয় করে না। তাই এঁদের মন চিন্তাশূন্য, ছবি শূন্য আকাশের মত। যেটাকে চৈতন্য বলা হ...
19/08/2026

*গুরু বানী*
ব্রহ্মজ্ঞের মনটা কোন কিছুকে আশ্রয় করে না। তাই এঁদের মন চিন্তাশূন্য, ছবি শূন্য আকাশের মত। যেটাকে চৈতন্য বলা হয়।
অনেক ভক্ত বলে- গুরুদেব তোমাকে সবসময় ডাকি, তুমি কি শুনতে পাও? এরা জানে না গুরুদেব মানে দেহটার নাম নয়। চিন্তা ছাড়া যিনি থাকেন তিনি গুরুদেব। তাঁর মন নেই। তাই তোমার ডাক তিনি শুনতেও পান না। তাহলে তুমি ডাকবে কেন?
না, ডাকতে ডাকতে যদি বুঝতে পেরে যাও-তিনি চিন্তার অতীত, তাঁকে বুদ্ধি দিয়ে ধরা যায় না। তাহলে কি করে হবে? তাঁর সাথে মিশে যাওয়া যায়। তাঁর বৃহৎ চেতনার সাথে মেশা যায়। কি করে মেশা যায়? তাঁর সঙ্গের প্রভাবে মনটা বিকশিত হলে মিশে যাওয়া যায়।

(অসম্পূর্ণ, চলবে)
স্বামী দেবানন্দ মহারাজ।


#জয়গুরু
#প্রার্থনা
#গুরু


#গুরুদেব
#আধ্যাত্মিকতা

Address

Lodha
Garhbeta

Website

Alerts

Be the first to know and let us send you an email when গুরু সঙ্গ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to গুরু সঙ্গ:

Shortcuts

Share