18/06/2023
গাইরত কি?
“গাইরত" একটি আরবি শব্দ যার অর্থ protective jealousy ইসলামের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টাকে একটি ভালো এবং প্রয়োজনীয় গুণ হিসেবে বিবেচনা করা হয় যা কিনা একজন পুরুষ তার স্ত্রী, কন্যা বা বোনের ক্ষেত্রে অনুভব করে যখন অন্য কোন নন-মাহরাম পুরুষকে তাদের সংস্পর্শে দেখে অথবা তাদের দিকে তাকাতে দেখে.
রসুলুল্লাহ (সাঃ)-এর তাঁর স্ত্রীদের (সম্মানের) প্রতি গীরাহ অত্যন্ত বেশি ছিল এবং সাহাবাগণের মধ্যেও তা পরিলক্ষিত হয়।
আমাদের প্রিয়নবী রসুলুল্লাহ (সাঃ) এবং তার সাহাবাদের গাইরত কেমন ছিলো তা সংক্ষেপে বর্ননা করছি।
একদা মুগীরা (রাঃ) এর সাথে কথা প্রসঙ্গে সা'দ ইবন উবাদা (রাঃ) বলেন,'আমি যদি আমার স্ত্রীর সাথে কোন পরপুরুষকে দেখি তাহলে আমি তাকে সোজা তরবারী দ্বারা আঘাত করে হত্যা করব।তার এ উক্তিটি রসূলুল্লাহ (সাঃ) এর কাছে পৌছালে তিনি বললেন: 'তোমরা কি সা’দ এর আত্মমর্যাদাবোধে বিস্মিত হচ্ছ? আল্লাহর কসম! আমি তার চেয়েও বেশি আত্মমর্যাদাবোধসম্পন্ন। আর আল্লাহ্ আমার চেয়েও বেশি আত্মমর্যাদাবোধসম্পন্ন। আল্লাহ
আত্মমর্যাদাবোধসম্পন্ন হওয়ার কারণে প্রকাশ্য ও অপ্রকাশ্য (সর্বপ্রকার) অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন।
[সহিহ বুখারী ৭৪১৬)
আর এদিকে স্ত্রীকে তার দুলাভাই-দেবরের সাথে খুনসুটি, তাদের সাথে খোলামেলা চলাফেরা দেখেও আপনার মধ্যে কোন বোধ কাজ করে না!
বরং নববধূর লাজুকতা দেখে কপট রাগ দেখিয়ে বলেছেন-'ঘরের মানুষের সাথে এত লজ্জা কিসের?'
সুন্দরী মেয়ে দেখে বিয়ে করেছেন যাতে তথাকথিত পার্টি-কালচারাল প্রোগ্রামে অন্যসব কলিগদের স্ত্রীর সামনে আপনার স্ত্রীর সৌন্দর্য্যের কমতির কারণে ছোট হতে না হয়! অফিসের বস-কলিগরা যখন আপনার সামনেই স্ত্রীর 'ফিগার' নিয়ে কথা বলেছে আর আপনি মুখ টিপে হেসেছেন;অভিনব সব শব্দচয়নে তার 'রূপের আগুনের' ভূয়সী প্রশংসা করেছে আর তখন আপনার গর্ববোধ হয়েছে! ফেসবুকে স্ত্রীর আপলোডকৃত বেপর্দা ছবিতে শত শত- 'হট লাগছে','পুরাই আগুন','ক্র্যাশ খেলাম','কেন যে বিয়ের আগে ভাবীর সাথে দেখা হল না! কমেন্টে আপনি লাভ রিয়েক্ট দিয়ে ভাসিয়ে দিয়েছেন! নিজের স্ত্রীর ছবি Status বা Story দিচ্ছেন!
জ্বী হ্যাঁ,আপনিও পুরুষ আর সাদ বিন উবাদাও পুরুষ,পার্থক্যটা শুধু মানসিকতা তে!