Manasadwip Ramakrishna Mission High School Student

Manasadwip Ramakrishna Mission High School Student The Official Student Page of Ramakrishna Mission Manasadwip located at Gangasagar, South 24 pgs, W.B

This is the official Students page of Ramakrishna Mission, Manasadwip. A branch center of Ramakrishna Mission, Belur Math, the organization which from the core of a worldwide spiritual movement (known as Ramakrishna Movement or Vedanta Movement) which aims at the harmony of religions, harmony of the East and the West, harmony of the ancient and the modern, spiritual fulfillment, all-round

development of human facilities, social equality, and peace for all humanity, without any distinctions of creed, caste, race or nationality.

সাদর আমন্ত্রণ 🙏
09/10/2025

সাদর আমন্ত্রণ 🙏

📢 ভর্তি বিজ্ঞপ্তিমনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)-এ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমে ভর্তি শুর...
05/10/2025

📢 ভর্তি বিজ্ঞপ্তি
মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)-এ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমে ভর্তি শুরু হয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন 👇🏻https://rkmmanasadwip.org/school/

🙏🌼 আজকের মঙ্গল দর্শন 🌼🙏 ||মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রম|| Today's mangal darshan at Ramakrishna Mission Ashrama Manasadw...
08/04/2025

🙏🌼 আজকের মঙ্গল দর্শন 🌼🙏
||মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রম||
Today's mangal darshan at Ramakrishna Mission Ashrama Manasadwip

Shri Ashok Manna from Shyambazar presented today's saree to Holy Mother

Photography by Swami Amarendrananda ji Mhj

আজকের সুবিচার নেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের ০৬/০৫/১৮৯৫ এর চিঠি থেকে -তুমি সকলের সেবক হও, অপরের উপর এতটুকু প্রভুত্ব ক...
01/04/2025

আজকের সুবিচার নেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের ০৬/০৫/১৮৯৫ এর চিঠি থেকে -

তুমি সকলের সেবক হও, অপরের উপর এতটুকু প্রভুত্ব করতেও চেষ্টা করো না। তাতে ঈর্ষার উদ্রেক হবে ও সব মাটি করে দেবে।

আত্মনির্ভরশীল ও বিশ্বাসী হও, ধৈর্য্য ধরে থাকো।

যদি কৃতকার্য হতে চাও, অহংটাকে নাশ করে ফেল।

31/03/2025
আগামী ৫ এবং ৬ ই এপ্রিল ২০২৫ আশ্রমে প্রতিমায় শ্রীশ্রীঅন্নপূর্ণা পূজার আয়োজন করা হয়েছে। আজ আশ্রমের তরফে বিধিবদ্ধভাবে এই...
31/03/2025

আগামী ৫ এবং ৬ ই এপ্রিল ২০২৫ আশ্রমে প্রতিমায় শ্রীশ্রীঅন্নপূর্ণা পূজার আয়োজন করা হয়েছে। আজ আশ্রমের তরফে বিধিবদ্ধভাবে এই দ্বীপের অধিষ্ঠাত্রী দেবী বিশালক্ষী, দেবী মনসা আর কপিল মুনিকে উৎসবের আশ্রমে আসার জন্য আমন্ত্রণ জানাতে যাওয়া হল। বস্ত্র, সিঁদুর, আলতা, মিষ্টি, ফল, ধুপ, দীপ, দক্ষিণা ও ছাপানো আমন্ত্রণ পত্র দিয়ে আবাহন করা হল।

আজকের সুবিচারএক গ্রামে এক পন্ডিত ব্যক্তি ব্যাস করতেন। তিনি দাবী করতেন আকাশের তারাদের দিকে তাকিয়ে তিনি মানুষের ভূত ভবিষ্...
30/03/2025

আজকের সুবিচার

এক গ্রামে এক পন্ডিত ব্যক্তি ব্যাস করতেন। তিনি দাবী করতেন আকাশের তারাদের দিকে তাকিয়ে তিনি মানুষের ভূত ভবিষ্যত বলতে পারেন। গ্রামবাসীরা সেই বিশ্বাস নিয়ে তাঁর কাছে আসতেন। সেই পন্ডিত ব্যক্তি সারাদিন আকাশের দিকে তাকিয়েই সময় কাটাতেন।

একদিন সন্ধ্যার সময় তিনি আকাশের দিকে তাকাতেই নজর করলেন একটি তারার দিকে। তিনি এই তারাটি আগে কখনও দেখেননি। তিনি অনুভব করলেন, এই তারা এই পৃথিবীর বিনাশের প্রতীক। এত মগ্ন হয়ে তিনি এই তারা দেখছিলেন, তিনি ভুলে গেলেন সামনে কি আছে। ভুল করে তিনি পঙ্কিল ডোবাতে পড়ে গেলেন। চিৎকার করে সাহায্য প্রার্থনা করতে থাকলেও তিনি ক্রমাগত কাদায় ডুবে যেতে থাকলেন। অবশেষে গ্রামবাসীরা অনেক কষ্টে উদ্ধার করলেন তাঁকে।

ডাঙায় সুস্থির হয়ে বসলে গ্রাম প্রধান তাঁকে বললেন, "এই যে আপনি দাবী করেন আপনি সবার ভবিষ্যত দেখতে পারেন, আপনি তো নিজের ভবিষ্যতই তো দেখতে পান না। আগে বর্তমানে আপনার পায়ের কাছে কি পড়ে আছে সেটি দেখুন তারপর না তারা গুনবেন।"

মূল রচনার ভাষা ইংরাজী
সংগ্রহ শ্রী সুভাষ পাল
ভাবানুবাদ স্বামী স্তবপ্রিয়ানন্দ

🙏🌼 আজকের মঙ্গল দর্শন 🌼🙏 ||মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রম|| Today's mangal darshan at Ramakrishna Mission Ashrama Manasadw...
29/03/2025

🙏🌼 আজকের মঙ্গল দর্শন 🌼🙏
||মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রম||
Today's mangal darshan at Ramakrishna Mission Ashrama Manasadwip

Photography by Swami Amarendrananda ji Mhj

আজকের সুবিচারজানেন তো ঘুমিয়ে পড়েছিলাম? দেখলাম আমি একটি শপিং মলে গিয়েছি একজোড়া মোজা আর একটা নেকটাই কিনতে। কিন্তু দাম ...
29/03/2025

আজকের সুবিচার

জানেন তো ঘুমিয়ে পড়েছিলাম? দেখলাম আমি একটি শপিং মলে গিয়েছি একজোড়া মোজা আর একটা নেকটাই কিনতে। কিন্তু দাম দেখে তো অবাক। একটা সোয়েটারের গায়ে প্রাইস ট্যাগ দেওয়া আছে ৯০০০ টাকার, একটা জিন্সের প্যান্টের দাম ১০০০০ টাকা, একজোড়া মোজা ৮০০০ টাকা আর নেকটাইয়ের দাম ১৬০০০ টাকা।

ভাবলাম হল কি সবার, এত দাম বেড়ে গেল একদিনেই। একজন সেলসম্যানকে খুঁজে পেলাম ঘড়ির দোকানে। তিনি একজনকে একটা রোলেক্স ঘড়ি দেখাচ্ছিলেন যার দাম নাকি ২৫০ টাকা। পাশের কাউন্টারে রয়েছে চার ক্যারটের হীরের আংটি দাম মাত্র ৯৫ টাকা।

সেলসম্যান বললেন, "গতকাল রাতে, সবার অলক্ষ্যে স্টোরে ঢুকে কেউ একজন সব জিনিসের প্রাইস ট্যাগগুলি অদল বদল করে দিয়েছে। আর দেখুন, মানুষ পাগল হয়ে গেছে, সবাই এখন অল্প দামে দামী জিনিস নিতে আর বেশী দামে দিয়ে অল্প দামী জিনিস নিতে পাগল হয়ে উঠেছে। আমাদের আজ বিক্রি বন্ধ আছে। আগে প্রাইস ট্যাগ ঠিক করা হবে তারপর বিক্রি শুরু হবে।"

ঘুমটা হঠাৎই ভেঙে গেল। স্বপ্নের ঘোর চলতে থাকলো অনেকক্ষণ। মনে হল আমাদের জীবনগুলো তো এমনই। এই সমাজ, এই সভ্যতা আমাদের জীবনের প্রাইস ট্যাগ গুলিকে অদল বদল করে দিয়ে গেছে।আমরাও তো এমন করি, প্রতিযোগিতা, নাম, যশ, ক্ষমতা, সামাজিক উন্নতির মত ক্ষণস্থায়ী বিষয়ের দিকে তাকাতে গিয়ে নিজেদের পরিবারের প্রিয়জনদের জন্য সময় অবশিষ্ট থাকে না, হারাই মনের শান্তি, বন্ধুত্বের বন্ধন আর তাই জীবন হয়ে ওঠে বিষময়।

নিজেকে সৌভাগ্যবান মনে হল, ভাগ্যিস ঘুমটা সময় মত ভেঙেছিল।

মূল গল্পের ভাষা ইংরাজী
সংগ্রহ শ্রী সুভাষ পাল
ভাবানুবাদ স্বামী স্তবপ্রিয়ানন্দ

Address

Manasadwip, Sagar, South 24 Pgs
Ganga Sagar
743373

Alerts

Be the first to know and let us send you an email when Manasadwip Ramakrishna Mission High School Student posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Manasadwip Ramakrishna Mission High School Student:

Share