17/12/2025
আগ্রয়ান মাসের শেষ মঙ্গলবার রামনগর নতুনপাড়া সার্বজনীন হনুমান মন্দিরে যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো বাৎসরিক হনুমানজির পূজা। এই পূজা শুধুমাত্র রামনগর নতুনপাড়াতেই সীমাবদ্ধ থাকেনি—আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্তের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তি ও উৎসবের আবহে।
এবছর একাদশ বর্ষ অতিক্রম করে দ্বাদশ বর্ষে পদার্পণ করল এই পবিত্র পূজা। বিগত বছরের ধারাবাহিকতায় গতকালও হনুমানজির পূজার পাশাপাশি আয়োজন করা হয় নরনারায়ণ সেবার। এই মহৎ সেবায় প্রায় ১৫০০ জন ভক্ত প্রসাদ গ্রহণ করে ধন্য হন।
🙏
বিশেষ দ্রষ্টব্য: রামনগর নতুনপাড়া সার্বজনীন হনুমান মন্দিরে প্রতিদিন নিয়মিত সন্ধ্যা ৬টা থেকে হনুমানজির আরতি অনুষ্ঠিত হয়। সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাই।
🚩🚩।।জয় সিয়া রাম, জয় শ্রী হনুমান।। 🚩🚩