Jagannathdeb Mandir Digha

Jagannathdeb Mandir Digha জগন্নাথ মন্দির হল জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির।

03/11/2025

" প্রবোধিনী বা উত্থানৈকাদশী "
আগামী ১৪ই কার্ত্তিক , ১লা নভেম্বর , ২৫ দামোদর , শনিবার প্রবোধিনী একাদশীর বা উত্থানৈকাদশীর উপবাস ।পারণ পরদিন অর্থাৎ ১৫ই কার্তিক , ২রা নভেম্বর রবিবার সূর্যোদয় ৫/৪৬ গতে পূর্বাহ্ন ৯/৩০ এর মধ্যে । (বিঃদ্রঃ - আগামী ১৪ই কার্ত্তিক , ১লা নভেম্বর , শনিবার রাত্রি ২/৪৮ মিনিট হইতে পরদিন অর্থাৎ ১৫ই কার্তিক ২রা নভেম্বর , রবিবার রাত্রি ১/১৮ পর্যন্ত দ্বাদশী তিথি বর্তমান থাকবে ; এই সময়ের মধ্যে অর্থাৎ রবিবার সারাদিন তুলসী চয়ন সম্পূর্ণ নিষিদ্ধ ) ।
যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন--হে রাজন্ কার্ত্তিক মাসের শুক্লপক্ষীয়া একাদশী উত্থানৈকাদশী বা প্রবোধিনী একাদশী নামে প্রসিদ্ধা ।ইহা ব্রহ্মা পূর্ব্বে নারদের নিকট বলেছেন ।এখন তুমি তা শ্রবণ কর ।
দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বলিলেন,-হে মহাত্মন্ !যে একাদশীতে ভগবান শ্রগোবিন্দ শয়নাবস্থা হ‌ইতে জাগরিত হন, সেই প্রবোধিনী বা উত্থান-একাদশীর মহিমা আমার নিকট সবিস্তারে কীর্ত্তন করুন । ব্রহ্মা কহিলেন,-হে মুনিশ্রেষ্ঠ !পাপনাশকারী , পুণ্য বর্ধনকারী ও মুক্তি দাত্রী , প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য শ্রবন করুন - হে
নারদ এই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় ।এই একাদশী ভক্তিপরায়ণ ব‍্যক্তি কে ঐশ্বর্য্য,প্রজ্ঞা,রাজ‍্য ও সুখ প্রদান করে ।এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি নষ্ট হয়ে যায় । শ্রেষ্ঠ মুনিগণ তপস‍্যার দ্বারা যে ফল লাভ করেন,এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় ।যিনি সঠিক ভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন,তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় ।হে নারদ এই একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্র জ্ঞান ও তপস‍্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় । যিনি প্রবোধিনী একাদশীর উপবাস নিশ্চয়রূপে করিয়া থাকেন, তাহার শতজন্মের পাপ নষ্ট হ‌ইয়া যায় । এই একাদশীর রাত্রিতে জাগরিত থাকিলে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দশ হাজার কুলের বিষ্ণু লোকে গতি হ‌ইয়া থাকে । অতএব হে মুনিবর ! কার্তিক মাসে সমস্ত গৌন ধর্ম ত‍্যাগ করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্ত্তন করা করা কর্ত্তব্য ।
সুতরাং সকল মঙ্গলাকাঙ্খী জনগনের কাছে অনুরোধ আপনারা এই ব্রত পালন করে নিজ কল‍্যাণ সাধন করে ভগবানের দেওয়া সুবিধার সদ্ব্যবহার করে ভগবানের প্রসন্নতা বিধান করুন । অনুরোধে শ্রীধাম মায়াপুরস্থ শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠের আচার্য শ্রী শ্রী মদ্ ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজের শ্রীচরণাশ্রিত নরোত্তম দাসাধিকারী ( অধম নিমাই ) । হরে কৃষ্ণ ।। কৃপাপূর্বক শেয়ার করে সবাইকে জানিয়ে সকলের কল্যাণ করে সকলের পিতা জগতপিতা ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধান করুন।। হরে কৃষ্ণ।।

16/07/2025

*" প্রশ্ন করুন উত্তর পাবেন "*

(১) মহাপ্রভু স্নানের পর কোন কোন কার্য সমাধা করে ভোজনে বসতেন ?

(২) নিমাই নিজ মাতার দারিদ্র্য বিমোচনের জন্য হাতে কতটা সোনা দিয়ে কি বলেছিলেন ?

(৩) তৎকালীন কোন বিষয় দর্শন করে বৈষ্ণবদের মনে দুঃখ হচ্ছিল ? এবং সেই জন্য তারা নারায়ণের নিকট কিভাবে , কি প্রার্থনা করেছিলেন ?

15/07/2025

📖প্রশ্ন করুন উত্তর পাবেন 📖

(১) মহাপ্রভুর যজ্ঞোপবীত ধারণ কালে ব্রাহ্মণপত্নীরূপ ধারণ করে কাহারা ভিক্ষা দিয়েছিলেন ?

(২) জগন্নাথ মিশ্র নিমাইকে কাহার নিকট পড়তে দিয়েছিলেন এবং ঐ শিক্ষক কোন্ বিষয়ে তত্ত্ববিৎ ছিলেন ?


(৩) মহাপ্রভুর জ্যেষ্ঠ ও সমসাময়িক তিন জন পড়ুয়ার নাম কি ?

(৪) পূর্বে কোন্ বিষয় দর্শন করে গঙ্গার কি মনোরথ ছিল এবং এখন তা কিভাবে পূরণ হলো ?

27/06/2025



      ❤️
29/04/2025




❤️

03/04/2025

Address

GadadharpurJGC9+JP2, Gadadharpur, Digha 721428
Digha
WESTBENGAL721428

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jagannathdeb Mandir Digha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category