GOLOK DHAM

Call Directions Contact the place of worship

GOLOK DHAM বারদ্রোণ মন্ডল পরিবারের সদস্যদের নিয়ে এই গ্রুপ।

27/09/2026

১৪৩৩ (২০২৬) সালের ডায়মণ্ড হারবারের বারদ্রোণ গ্রামের মণ্ডল পরিবারের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময়ানুযায়ী নির্ঘন্ট

২৮শে আশ্বিন, ১৪৩৩ (ইং- ১৬.১০.২০২৬)

শুক্রবার: ষষ্ঠী

ষষ্ঠী রাত্রি ৩/৪৬/৪০ সেঃ পর্যন্ত। লক্ষ্মীর ঠাকুর ঘরে ব্রতীদের ষষ্ঠীর পূজা হইবেক। পুষ্পাঞ্জলী দিবা ১১ টায় এবং রাত্রি ঘঃ ৫/৪০ মি. গতে ৯/১১ মি. মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি বিল্ববৃক্ষের কাছেই কল্পারম্ভ, বোধন, আমন্ত্রন ও অধিবাস।

২৯শে আশ্বিন, ১৪৩৩ (ইং- ১৭.১০.২০২৬) শনিবার: সপ্তমী অহোরাত্র

প্রাতঃ ৫/৩০ মিঃ গতে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নব পত্রিকা লইয়া বাহ্মণগন, ব্রতীদ্বয় ও এয়ো সিমন্তিনী নারীগন মিলি শঙ্খ হাতে ও বাদ্যকর সহযোগে সরোবরে স্নানে যাইবে। দিবা ৭/১৯ মিঃ গতে ৯/৩১ মিঃ মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নব পত্রিকা প্রবেশ স্থাপন ও সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। পুষ্পঞ্জলী দিবা ১১ টা।

৩০শে আশ্বিন, ১৪৩৩ (ইং- ১৮.১০.২০২৬) রবিবার: সপ্তমী

প্রাতঃ ৫/৫৩/১১ সেঃ পর্যন্ত শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর শুক্লা সপ্তমী বিহিত অধিক পূজা প্রশস্তা। কুমারী পূজা দিবা ৮ টা গতে ও ১০ টার মধ্যে। শিব, মনসা, পঞ্চাননের থানে পূজা। পুষ্পঞ্জলী দিবা ১১ টা।

১লা কার্ত্তিক, ১৪৩৩ (ইং- ১৯.১০.২০২৬) সোমবার: মহাষ্টমী

মহাষ্টমী দিবা ৭/৫০/১৭ সেঃ পর্যন্ত। ভোর ৫টা গতে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা। দিবা ঘঃ ৭/২৬/১৭ সেঃ গতে সন্ধিপূজারম্ভ। দিবা ঘঃ ৮/১৪/১৭ সেঃ গতে সন্ধিপূজা সমাপন। পুষ্পাঞ্জলী দিবা ১০টা।

২রা কার্ত্তিক, ১৪৩৩ (ইং- ২০.১০.২০২৬) মঙ্গলবার: নবমী

নবমী দিবা ঘঃ ৯/৩০/৩৮ সে. পর্যন্ত। প্রাতঃ ৬টা গতে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহানবমী বিহিত পূজা প্রশস্তা। পুষ্পাঞ্জলী দিবা ১১ টা।

৩রা কার্ত্তিক, ১৪৩৩ (ইং- ২১.১০.২০২৬) বুধবার: দশমী

দশমী দিবা ঘঃ ১০/৪৭/৬ সে. পর্যন্ত। দিবা ৭/২১ মি. গতে ৮/৫ মি. মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা প্রশস্তা ও অপরাজীতা পূজা। ৯টা গতে প্রদক্ষিণ। বিকাল ৪/০০ ঘটিকায় মধ্যের উঠান তথা চকমিলানে মায়ের বরণ। ঠিক সন্ধ্যা ৭ ঘটিকায় তালপুকুরের দক্ষিণে বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জন। সন্ধ্যা ৭/৩০ ঘটিকায় শান্তিজল বিতরণ।

দেবীর ঘোটকে আগমন ফল-ছত্রভঙ্গ।

দেবীর নৌকায় গম - ফল শস্যবৃদ্ধি

মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাম্।। বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চন্ডীকাং প্রনমাম্যহম্।।

কুলপুরোহিত - শ্রী সমীর চক্রবর্তী (পৌরহিত্য বিশারদ ও জ্যোতিষরত্ন) গ্রাম - হাসঁসডহরা, দলন ঘাটা, ডায়মণ্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, দূরভাষ ৯৭৭৫১ ৫৮৭২৬

11/06/2026

উফফ!একজন আর কী কী রেকর্ড করবে?

সবচেয়ে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে ৪,৩৯৯ দিন পূরণ করে সব রেকর্ড ভাঙছেন প্রধানমন্ত্রী মোদী।

কী কী করলেন?

২০১৬ নোটবন্দি — ₹500 ও ₹1000 টাকার নোট বাতিল করে কালো টাকা ও জাল নোটের বিরুদ্ধে ঐতিহাসিক পদক্ষেপ।

GST চালু (২০১৭) — সারা দেশে একক পরোক্ষ কর ব্যবস্থা প্রবর্তন।

৩৭০ প্রত্যাহার (২০১৯) — জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল।

রাম মন্দির নির্মাণ — অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠান।

কোভিড টিকাকরণ কর্মসূচি — বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের একটি পরিচালনা।

ডিজিটাল ইন্ডিয়া — সরকারি পরিষেবা ও পেমেন্ট ব্যবস্থার ডিজিটাল রূপান্তর।

স্বচ্ছ ভারত মিশন — দেশব্যাপী শৌচাগার নির্মাণ ও পরিচ্ছন্নতা অভিযান।

উজ্জ্বলা যোজনা — দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে LPG সংযোগ প্রদান।

তিন তালাক নিষিদ্ধ — মুসলিম মহিলাদের অধিকার রক্ষায় আইন প্রণয়ন।

চন্দ্রযান-৩ সাফল্য — ভারতের মহাকাশ কর্মসূচির আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি।

সার্জিক্যাল স্ট্রাইক: উরির জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনার সাংঘাতিক প্রত্যাঘাত।

বালাকোট স্ট্রাইক: পুলওয়ামার পাল্টা মোদির সার্জিক্যাল স্ট্রাইক। পাক সন্ত্রাস তাদের বিরুদ্ধে ভারতীয় সেনার বিরাট প্রত্যাঘাত।

অপারেশন সিঁদুর : কাশ্মীরে বেছে বেছে হিন্দু খুনের প্রতিবাদে পাকিস্তানের ঘরে ঢুকে পাকিস্তানকে টুকরো টুকরো করে ভারত।

মেক ইন ইন্ডিয়ায় জোর: ভারতে তৈরি ভারতীয় সামগ্রীতে ভারতের বিকাশ।

ভারতের অর্থনৈতিক বিকাশ: বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতি পথে ভারত

ভারতের সামরিক বিকাশ: দেশীয় অস্ত্র তৈরি করে আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদন ( তেজাস, সুদর্শন ৪০০) , অগ্নি ও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, পিনাক মিসাইল, ভারতের প্রথম স্বদেশি বিমানবাহী রণতরী নৌবাহিনীতে যুক্ত হয় INS Vikrant, বায়ুসেনার শক্তি বৃদ্ধিতে রাফাল যুদ্ধবিমান।

মোদী জমানায় শক্তিশালী ভারত, আত্মনির্ভর ভারত, অপ্রতিরোধ্য ভারত, অদম্য ভারত। মোদী জমানায় বিশ্বগুরু ভারত। মোদী জমানায় নতুন ভারত ঘরে ঢুকে মারতে জানে, আজকের ভারত শক্তি -সাহস । মোদী জমানায় ভারত রামকে নিজের ঘরে ফিরিয়ে আনে, দেশদ্রোহী দের ভেঙ্গে গুড়িয়ে শেষ করতে জানে। মোদী জমানায় নতুন ভারত, শক্তিশালী ভারত।
লেখনী_চুমকি গুহ

Address

Barodrone
Diamond Harbour
743332

Telephone

+919332050808

Website

Alerts

Be the first to know and let us send you an email when GOLOK DHAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to GOLOK DHAM:

Shortcuts

Share

Category