স্বস্তী সৃজন

স্বস্তী সৃজন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্বস্তী সৃজন, Religious Center, Dhekiajuli.

14/10/2025
14/10/2025

14/10/2025

আজ থেকে সৎসঙ্গ ফিলানথ্রপি তে system এর একটি নূতন পরিবর্তন হয়েছে। এবার থেকে নূতন করে ইষ্টভৃতি দিতে আসা লোকদের শুধু New লিখে দিলে হবে না দিতে হবে কতকগুলি আরো information.
যেমন
1. Gaurdian Name
2. Date of Initiation
3. PAN No.
4. DP serial No
5. Aadhar No
6. Proper Address
7. Ritwik Name

From today, there has been a new change in the system in Satsang Philanthropy. From now on, people who come to give Ishtabhriti for the first time will not only have to write New, but they will also have to provide some more information.
For example,
1. Gaurdian Name
2. Date of Initiation
3. PAN No.
4. DP serial No
5. Aadhar No
6. Proper Address
7. Ritwik Name

শ্রীশ্রীঠাকুরঃ প্রকৃতি সংখ্যায়নী প্রকৃতি, কালী বা কাল কই যাকে। আপনি আপনার স্ত্রীতে আকৃষ্ট হলেন, সন্তান হলো, সংখ্যায়িত হল...
14/10/2025

শ্রীশ্রীঠাকুরঃ প্রকৃতি সংখ্যায়নী প্রকৃতি, কালী বা কাল কই যাকে। আপনি আপনার স্ত্রীতে আকৃষ্ট হলেন, সন্তান হলো, সংখ্যায়িত হলেন। কিন্তু ছেলে হয়েও আপনি আপনিই আছেন, আপনার আর ব্যত্যয় হচ্ছে না। একটা প্রদীপ থেকে যেমন বহু প্রদীপ জ্বালান। [আলো.প্র.২২/১৯৭]

★ প্রশ্নঃ কালী কালো কেন?

শ্রীশ্রীঠাকুরঃ তিনি শ্যামা, আর শিব হল শ্বেত-white, কালী

negative, শিব positive. Negative positive-এর interaction (পারস্পরিক ক্রিয়া)-এর ভিতর দিয়েই শক্তির উদ্ভব। শিবকে বাদ দিয়েও শ্যামা থাকে না, শ্যামাকে বাদ দিয়েও শিব থাকে না। আপনি আছেন, আপনি বাবা-মা দুয়েরই product (ফল)। [আলো.প্র.২১/১৬৬]

শ্রীশ্রীঠাকুরঃ জগতে কোন জিনিসেরই শুধু পজেটিভ নেই। তার কোন

না কোন part নেগেটিভ খুঁজে পাওয়া যাবেই। শুধু একটা charge (শক্তি) থাকলে কখনও creation (সৃষ্টি) হত না। একটা থাকলে তা উড়ে যেত, dissolute(দ্রবীভূত হয়ে) হয়ে যেত। যে-কোন জিনিসই বজায় থাকে পরস্পরের আকর্ষণের ভিতর দিয়ে, connection-এর ভিতর দিয়ে। Connection মানে ধারা। ধারা বজায় থাকে পরস্পর গতির ভিতর দিয়ে। গতির একটা পজিটিভ, আর একটা নেগেটিভ, পজিটিভ stable (স্থির), নেগেিেটভ not stable (চঞ্চল) বা changeable (পরিবর্তনশীল)। Chang যদি না থাকে তাহলে life-ই থাকে না। তাই সৃষ্টির আদিতেও ঐ পজিটিভ-নেগেটিভ, শিব আর কালী। শিব একেবারে সাদা, কালী একেবারে কালো। [দীপর.৫/২৮৬]

📌আজ থেকে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের প্রধান ব্রত হোক📌“দীক্ষার সময় যে-সংকল্পবাক্য গ্রহণ করে সে-কথা অনেকেরই স্মরণ থ...
07/10/2025

📌আজ থেকে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের প্রধান ব্রত হোক

📌“দীক্ষার সময় যে-সংকল্পবাক্য গ্রহণ করে সে-কথা অনেকেরই স্মরণ থাকে না। তা’ থাকলে কিন্তু যাজন না ক'রেই পারে না। আর, যত বেশি লোক যাজনমুখর হয়ে ওঠে, ততই কিন্তু দীক্ষিতের সংখ্যা বেড়ে যাবার সম্ভাবনা থাকে। দীক্ষিতের সংখ্যা বাড়লে তাদের যেমন কল্যাণ, নিজেদেরও তেমনি কল্যাণ, দেশেরও তেমনি কল্যাণ। মানুষের মধ্যে fellow-feeling (পারস্পরিকতা) বেড়েই চলে। কারণ, পরিবেশ যদি ইষ্টমুখী হ'য়ে ওঠে, তাহ'লে নিজেদেরও ইষ্টপথে চলার পক্ষে সুবিধা হয়। তোমরা যদি সৎ হও, তোমাদের সঙ্গগুণে লোকে যেমন উপকৃত হবে, লোকে যদি সৎ হয়, তাদের সঙ্গগুণে তোমরাও তেমনি উপকৃত হবে।”
— শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
(আলোচনা প্রসঙ্গে— ৫ম খন্ড/ ১২.৪.১৯৪৪)

Address

Dhekiajuli

Telephone

8471843445

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বস্তী সৃজন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share