Harekrishna

Harekrishna Harekrishna... welcome to our page Chanting Hare Krishna Mahamamtra and be happy..

25/07/2026

রথযাত্রা
মহোৎসবের সুন্দর সুন্দর সেলফি গুলো কমেন্ট বক্সে দাও

"শুভ রথযাত্রা! 🚩​রথের চাকা যেমন সব সময় সামনের দিকে এগিয়ে চলে, আমাদের কর্মজীবন এবং লক্ষ্যগুলোও যেন ঠিক সেভাবেই এগিয়ে যায়।...
16/07/2026

"শুভ রথযাত্রা! 🚩
​রথের চাকা যেমন সব সময় সামনের দিকে এগিয়ে চলে, আমাদের কর্মজীবন এবং লক্ষ্যগুলোও যেন ঠিক সেভাবেই এগিয়ে যায়। এই রথযাত্রায় আপনাদের সবার জীবন আনন্দ, সমৃদ্ধি এবং নতুন নতুন সাফল্যের আলোয় ভরে উঠুক। আসুন, আমরাও আমাদের কাজের পথে নতুন উদ্যমে এগিয়ে চলি।
​সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা! 🌸✨
— fans The Following

🪔জয় জগন্নাথ 🙏🛕শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার রহস্য!?🗓️২৯ই জুন ২০২৬ সোমবার শ্রীজগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব।✅ভগবা...
28/06/2026

🪔জয় জগন্নাথ 🙏
🛕শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার রহস্য!?

🗓️২৯ই জুন ২০২৬ সোমবার শ্রীজগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব।

✅ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে
স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা
তিথিতে জগন্নাথ দেবের এক বিশেষ স্নান যাত্রা
অনুষ্ঠিত হয়।

📚📙📚স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন
থেকে এই স্নান যাত্রার উৎসব শুরু। স্নান যাত্রার
দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন
হিসেবে পালন করা হয়। স্নান যাত্রার আগের দিন
জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এবং সুদর্শন
দেবকে বেদী থেকে বিশেষ ভাবে তৈরি করা
স্নান বেদীতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির
প্রাঙ্গনে বিশেষ ভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা
হয় স্নান মণ্ডপ। এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গনের
বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহ সমূহ
অবলোকন করা যায়।
অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল,
বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয়।
তোরণ এবং পতাকা দ্বারা সজ্জিত করা হয়।
জগন্নাথ,বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ ফুল দিয়ে
সাজানো হয়। এর পর বিগ্রহের উদ্দশ্যে ধুপ, ধুনা
অর্পণ করা হয়।

#পুরীতে স্নানের জন্য সোনার তৈরি এক ধরনের
কুয়া থেকে জল আনা হয়। জল আনার সময়
পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন
যাতে জল তাদের মুখনিঃসৃত কোন কিছু দ্বারা এমনকি
তাদের নিঃশ্বাস দ্বারা দূষিত না হয়।
স্নান মহোৎসবের পূর্বে জগন্নাথ,বলরাম এবং
সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা
হয় এবং তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে
প্রলেপ দেওয়া হয়। ১০৮ টি স্বর্ণ পাত্র জল দ্বারা
পূর্ণ থাকে।এই জল দ্বারা অভিষেক করা হয়।
অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ,কীর্তন এবং
শঙ্খ বাজানো হয়।
এরপর জগন্নাথ দেব এবং বলরাম দেবকে হাতি
বেশে সাজানো হয়। এই সময় সুভদ্রা দেবীকে
পদ্ম সাজে সাজানো হয়। স্নান যাত্রা উৎসবের পর
১৫ দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয়।
এই ১৫ দিন মন্দিরে কোন অনুষ্ঠান করা নিষেধ। এই
সময় ভগবান জগন্নাথ , বলরাম এবং সুভদ্রা দেবীকে
রতন বেদী নামে এক বিশেষ বেদীতে রাখা
হয়। এই সময়কে বলা হয় অনাবাসর কাল মানে পূজা
করার জন্য অযোগ্য সময়। স্নান করানোর ফলে
বিগ্রহ সমূহ বিবর্ণ হয়ে যায়।

#এই ১৫ দিনে জগন্নাথ দেবকে আগের সাজে ফিরিয়ে আনা হয়। ১৬ তম দিনে জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয় ।

আজকের দিনটি বৈষ্ণব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও আনন্দের। আগামীকাল পানিহাটির সেই ঐতিহাসিক চিড়া-দধি মহোৎসব।​রঘুনাথ দাস গো...
26/06/2026

আজকের দিনটি বৈষ্ণব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও আনন্দের। আগামীকাল পানিহাটির সেই ঐতিহাসিক চিড়া-দধি মহোৎসব।
​রঘুনাথ দাস গোস্বামী ও শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় উৎসারিত এই মহোৎসব শুধু চিড়া আর দইয়ের প্রসাদ বিতরণের উৎসব নয়; এটি ভক্তি, ভালোবাসা এবং পরম করুণাময় প্রভুর সান্নিধ্য লাভের এক অপূর্ব সুযোগ।
​শ্রী নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা বর্ষিত হোক সবার ওপর। আসুন, আগামীকাল আমরা সবাই মিলে এই মহোৎসবের আনন্দ ভাগ করে নিই এবং ভক্তির এই অমৃত আস্বাদন করি।
​হরে কৃষ্ণ! হরে কৃষ্ণ! কৃষ্ণ কৃষ্ণ হরে হরে!
হরে রাম! হরে রাম! রাম রাম হরে হরে! 🌸
​ #পানিহাটিচিড়াদধিমহোৎসব

Address

Dharmanagar , North
Dharmanagar
799250

Alerts

Be the first to know and let us send you an email when Harekrishna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category