25/08/2026
VB2310:
বেঁচে থাকলেই—
মনের প্রত্যাশা র'য়েই যায় কিছু-না-কিছু
অন্ততঃ প্রীতি-প্রত্যাশা—
যা' অবদলিত হ'লে
হৃদয় খান-খান্ হ'য়ে যায়;
তাই, নিরাশ ক'রো না মানুষকে,—
ঈশ্বরে অচ্যুত থেকে
সক্রিয় প্রীতি-চৰ্য্যায় উদ্বুদ্ধ রেখো—
তৃপ্তি পাবে, থাকবেও স্বস্থ।
~ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
শাশ্বতী, বাণী সংখ্যা - ৫১৫
#শাশ্বতী