শিব শক্তি সেবাশ্রম

শিব শক্তি সেবাশ্রম এই পেজটি তৈরী করা হয়েছে সকল মানুষের মধ

রাবণ মৃত্যুসজ্জায় মহিলাদের সম্পর্কে যে ৩টি গোপন কথা বলেছিলেন || শিব শক্তি সেবাশ্রম ইউটিউব ভিডিও লিঙ্ক:- https://youtu.be...
02/06/2023

রাবণ মৃত্যুসজ্জায় মহিলাদের সম্পর্কে যে ৩টি গোপন কথা বলেছিলেন || শিব শক্তি সেবাশ্রম

ইউটিউব ভিডিও লিঙ্ক:- https://youtu.be/769rjJtzKjY

সংসারে সুখ ও দুঃখের মূল কারণ কি? দারিদ্রতা জীবনে কেন আসে? সংসারে সুখী হওয়ার উপায় কি? ইউটিউব ভিডিও লিঙ্কঃ- https://youtu....
10/06/2022

সংসারে সুখ ও দুঃখের মূল কারণ কি? দারিদ্রতা জীবনে কেন আসে? সংসারে সুখী হওয়ার উপায় কি?

ইউটিউব ভিডিও লিঙ্কঃ- https://youtu.be/_uTPW0uTpiQ

হিন্দু শাস্ত্রে উল্লিখিত আট প্রকার বিবাহের বিবরণ...ইউটিউব ভিডিও লিঙ্কঃ- https://youtu.be/h_Lzh4P6Dtk
26/05/2022

হিন্দু শাস্ত্রে উল্লিখিত আট প্রকার বিবাহের বিবরণ...

ইউটিউব ভিডিও লিঙ্কঃ- https://youtu.be/h_Lzh4P6Dtk

মাঘ বাংলা বছরের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। এই মাসের অপর নাম মাঘা। এই মাঘা নামটি এসেছে মঘা নক্ষত্রে...
15/02/2022

মাঘ বাংলা বছরের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। এই মাসের অপর নাম মাঘা। এই মাঘা নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্য্যের অবস্থান থেকে। খনার বচনে রয়েছে, "যদি বর্ষে মাঘের শেষ, ধণ্যি রাজার পূণ্যি দেশ।" মাঘ মাসের পূর্নিমাকে বলা হয় মাঘী পূর্নিমা।
কোচবিহার জেলার শেষ প্রান্তে অসম-বাংলার সীমানা ঘেঁষা ছোট্ট একটি গ্রাম পলিকা। এই পলিকা গ্রামেই অবস্থিত ঐতিহ্যবাহী মনস্কামনা মা কালীর মন্দির। এখানে দক্ষিনাকালী স্বরূপেই পূজিতা হন মাতা। লোককথা অনুসারে, মন্দিরের নিকটে চারপাশে কোনো ঘর বাড়ি নেই। ফাঁকা জায়গায় এই মন্দিরটি অবস্থিত। ওই মন্দিরের ঠিক পাশেই রয়েছে স্নানের একটি পুকুর, যা পলিকা বিল নামেই পরিচিত। জানা যায়, মাঝরাতে ব্রহ্ম মুহূর্তে এই বিলেই স্নান করেন মাতা এবং অনেকেই মাঝে মাঝেই পায়ের নুপূরের আওয়াজ শুনতে পান। রাতের বেলায় অনেকেই ওই মন্দির চত্বরে যেতে ভয় পান। খুব জাগ্রত বলে পরিচিত এই ঐতিহ্যবাহী পলিকা মনোস্কামনা মা কালীর মন্দিরটি।
স্থানীয়দের দাবি, ওই পলিকা বিলে স্নান করে মায়ের কাছে মানত করলে তা সত্যি হয়। জানা যায়, ৬৯ বছর আগে কালী সাধক জতীন্দ্র মোহন দেবনাথ মায়ের স্বপ্নাদেশ পান। তারপরেই তিনি পলিকা বিলের ধারে বসবাসকারী স্বর্গীয় শনি বর্মনের কাছে সেই স্বপ্নের কথা খুলে বলেন। মায়ের স্বপ্নাদেশের কথা শুনে তখনই তিনি নিঃস্বার্থভাবে ৫ কাঠা জমি দান করেন মায়ের মন্দির তৈরীর জন্য। ধর্ম ও বর্ণ নির্বিশেষে মাঘী পূর্নিমার পর দিন ঐতিহ্যবাহী এক মিলনমেলার আয়োজন করা হয় মন্দির চত্বরে। একদিনের এই মেলাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন এলাকার সকলেই। মেলার আগের দিন থেকেই মানতের জন্য পাঠা, পায়রা, সোনার বেলপাতা হাতে লাইন পড়ে যায় কোচবিহারের পাশাপাশি সমগ্র উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী অসম রাজ্যর পুণ্যার্থীদের। পুণ্যার্থীদের ঢল নামে এই মন্দিরের পলিকা বিলে স্নান করার জন্য এবং মায়ের কাছে মানত করার জন্য। ব্যবসায়ীরা এবং স্থানীয় বাসিন্দারা জানান, মেলাতে যে সমস্ত ব্যবসায়ীরা আসেন তাদের সমস্ত জিনিসপত্র এই মেলায় বিক্রি হয়ে যায়, হাসিমুখে বাড়ি ফেরেন ব্যবসায়ীরা।।
বিশেষ ধন্যবাদান্তে- শ্রী সৌভিক দেবনাথ 🙏
🌺 জয় মা কালী 🙏
🌺 জয় বাম তারা 🔱 জয় মহাকাল 🙏
🌺 সংগৃহীত

।।শ্রীশ্রী সরস্বত্যষ্টোত্তর শতনাম স্তোত্রম্।।(মা সরস্বতীর ১০৮ নাম)সরস্বতী মহাভদ্রা মহামাযা বরপ্রদা .শ্রীপ্রদা পদ্মনিলযা ...
05/02/2022

।।শ্রীশ্রী সরস্বত্যষ্টোত্তর শতনাম স্তোত্রম্।।

(মা সরস্বতীর ১০৮ নাম)
সরস্বতী মহাভদ্রা মহামাযা বরপ্রদা .
শ্রীপ্রদা পদ্মনিলযা পদ্মাক্ষী পদ্মবক্ত্রগা .. ১..
শিবানুজা পুস্তকধৃত্ জ্ঞানমুদ্রা রমা পরা .
কামরূপা মহাবিদ্যা মহাপাতকনাশিনী .. ২..
মহাশ্রযা মালিনী চ মহাভোগা মহাভুজা .
মহাভাগা মহোত্সাহা দিব্যাঙ্গা সুরবংদিতা .. ৩..
মহাকালী মহাপাশা মহাকারা মহাঙ্কুশা .
সীতা চ বিমলা বিশ্বা বিদ্যুন্মালা চ বৈষ্ণবী .. ৪..
চংদ্রিকা চংদ্রবদনা চংদ্রলেখাবিভূষিতা .
সাবিত্রী সুরসা দেবী দিব্যালংকারভূষিতা .. ৫..
বাগ্দেবী বসুধা তীব্রা মহাভদ্রা মহাবলা .
ভোগদা ভারতী ভামা গোবিংদা গোমতী শিবা .. ৬..
জটিলা বিংধ্যবাসা চ বিংধ্যাচলবিরাজিতা .
চংডিকা বৈষ্ণবী ব্রাহ্মী ব্রহ্মজ্ঞানৈকসাধনা .. ৭..
সৌদামিনী সুধামূর্তিস্সুভদ্রা সুরপূজিতা .
সুবাসিনী সুনাসা চ বিনিদ্রা পদ্মলোচনা .. ৮..
বিদ্যারূপা বিশালাক্ষী ব্রহ্মজাযা মহাফলা .
ত্রযীমূর্তী ত্রিকালজ্ঞা ত্রিগুণা শাস্ত্ররূপিণী .. ৯..
শুংভাসুরপ্রমথিনী শুভদা চ সর্বাত্মিকা .
রক্তবীজনিহংত্রী চ চামুণ্ডা চাংবিকা তথা .. ১০..
মুণ্ডকায প্রহরণা ধূম্রলোচনমর্দনা .
সর্বদেবস্তুতা সৌম্যা সুরাসুরনমস্কৃতা .. ১১..
কালরাত্রী কলাধারা রূপ সৌভাগ্যদাযিনী .
বাগ্দেবী চ বরারোহা বারাহী বারিজাসনা .. ১২..
চিত্রাংবরা চিত্রগংধা চিত্রমাল্যবিভূষিতা .
কাংতা কামপ্রদা বংদ্যা বিদ্যাধরা সূপূজিতা .. ১৩..
শ্বেতাসনা নীলভুজা চতুর্বর্গফলপ্রদা .
চতুরাননসাম্রাজ্যা রক্তমধ্যা নিরংজনা .. ১৪..
হংসাসনা নীলজঙ্ঘা ব্রহ্মবিষ্ণুশিবাত্মিকা .
এবং সরস্বতী দেব্যা নাম্নামষ্টোত্তরশতম্ .. ১৫..
।।ইতি শ্রী সরস্বত্যষ্টোত্তরশতনামস্তোত্রম্ সম্পূর্ণম্।।

বিদ্যার দেবী সরস্বতীর বাহন হংস কেন❓কথায় বলে, ‘বাঙালীর বারো মাসে তেরো পার্বণ’। সেই সব পার্বণের মধ্যেই একটি প্রাচীন ও অতি ...
02/02/2022

বিদ্যার দেবী সরস্বতীর বাহন হংস কেন❓

কথায় বলে, ‘বাঙালীর বারো মাসে তেরো পার্বণ’। সেই সব পার্বণের মধ্যেই একটি প্রাচীন ও অতি পরিচিত ঐতিহ্যমণ্ডিত পূজা হল বিদ্যার দেবী সরস্বতীর পূজা। মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী মায়ের পূজা করা হয়। দেবী সরস্বতীর পূজা প্রাচীন যুগ থেকেই বাঙালীর হৃদয় ও অন্তরে সমাদৃত হয়ে আসছে। তিনি শুক্ল বর্ণ, শুভ্র হংসবাহনা, বীণা রঞ্জিত পুস্তক হস্তে অর্থাৎ একহাতে বীণা ও অন্য হাতে পুস্তক।

এখন দেখে নেওয়া যাক, দেবী শুক্লবর্ণা কেন?
শুক্ল বর্ণ মানে সাদা হল ভাল গুণের প্রতীক। পবিত্র গীতার চতুর্দশ অধ্যায়ের শ্লোকে আছে, ‘তত্র সত্ত্বং নির্মলাত্বাৎ’ অর্থাৎ সত্ত্ব, তমো ও রজোগুণের মধ্যে সত্ত্বগুণ অতি পবিত্র গুণ। স্বচ্ছতার প্রতীক, নির্মলতার প্রতীক। আবার ওই অধ্যায়ের ১৭ নম্বর শ্লোকে বলা হয়েছে- ‘সত্ত্বাৎ সংজায়তে জ্ঞানং’ অর্থাৎ সত্ত্বগুণে জ্ঞান লাভ হয়। তাই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রী শ্রী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রঙ শুক্লবর্ণ অর্থাৎ দোষহীনা। পবিত্রতার মূর্তি আর জ্ঞানদান করেন বলে তিনি জ্ঞানদায়িনী।

দেবী হংসবাহনা কেন❓

জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস। কারণ হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করে। দুধ ও জলের মিশ্রণ থেকে জল ফেলে শুধু দুধটুকু গ্রহণ করে কিংবা কাদায় মিশ্রিত স্থান থেকে তার খাদ্য খুঁজে নিতে পারে। মায়ের সঙ্গে পূজিত হয়ে শিক্ষা দিচ্ছে, সবাই যেন অসার/ ভেজাল/ অকল্যাণকরকে পরিহার করে নিত্য পরমাত্মাকে গ্রহণ করে এবং পারমার্থিক জ্ঞান অর্জন করতে পারে।

দেবী বীণাপানি কেন❓

বীণার জীবন ছন্দময়। বীণার ঝংকারে উঠে আসে ধ্বনি বা নাদ। বিদ্যার দেবী সরস্বতীর ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধিলাভ করলে বীণার ধ্বনি শুনতে পায়। বীণার সুর অত্যন্ত মধুর। তাই বিদ্যার্থীদেরও মুখ নিঃসৃত বাক্যও যেন মধুর ও সঙ্গীতময় হয়। সেই কারণেই মায়ের হাতে বীণা। তাই দেবী সরস্বতীর আরেক নাম ‘বীণাপাণি’।

দেবী সরস্বতীর হাতে পুস্তক কেন❓

বিদ্যার্থীদের লক্ষ্য জ্ঞান অন্বেষণ। আর জ্ঞান ও বিদ্যার অন্বেষণের জন্য জ্ঞানের ভান্ডার ‘বেদ’ তার হাতে রয়েছে। সেই বেদই বিদ্যা। তিনি আমাদের আশীর্বাদ করছেন আমাদের জীবনকে শুভ্র ও পবিত্র করতে।।

🙏জয় মা সরস্বতী 🙏
সংগৃহীত 🌺🌺

আপনি জানেন কি নৃসিংহদেবকে কে শান্ত করেছিল?==========================ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার ধারন করে হিরণ্যকশিপু নামক...
18/01/2022

আপনি জানেন কি নৃসিংহদেবকে কে শান্ত করেছিল?
==========================

ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার ধারন করে হিরণ্যকশিপু নামক অসুরকে দমন করেন,তা অনেকেরই জানা কিন্তু ভগবান নৃসিংহ দেব হিরণ্যকশিপুকে বধ করলেও কিছুতেই তাঁর ক্রোধ শান্ত হচ্ছিলো না। প্রহ্লাদ, মা লক্ষ্মীসহ আরো অনেক দেবতা ভগবানের ক্রোধ শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। সেই ক্রোধে বিশ্ব সংসারের ইতির আশঙ্কা করছিলেন দেবতা ও ঋষিগণ। এরপর পিতামহ ব্রহ্মা সহ সব দেবতা এবং ঋষিগণ ভগবান শিবের স্মরণে চলে যান।তাদের অনুরোধে ভগবান নৃসিংহদেবের ক্রোধ শান্ত করতে প্রথমে বীরভদ্র কে পাঠান। কিন্তু রজঃগুণ সম্পন্ন রক্ত পান করার কারনে কিছুতেই তাঁর ক্রোধ শান্ত হচ্ছিলো না। ব্যর্থ হয়ে বীরভদ্র মহাদেবের হস্তক্ষেপ প্রার্থণা করেন। এরপর দেবাদিদেব মহাদেব তাঁর ওমকার স্বরুপের সবচেয়ে ভয়ংকর রুপ ধারন করেন। এই রুপ শরভ অবতার বা শ্রী শরভেশ্বর নামে পরিচিত। এই ভয়ংকর রুপে শক্তি তথা সঙ্গী হিসেবে মা আদিশক্তির দুইটি রুপ তথা মা প্রাত্যাঙ্গীরা দেবী এবং মা শ্রী শুলিনী দেবী ছিলেন। মহাদেবের এই শরভ রুপ মানুষ, সিংহ এবং ঈগলের সমন্বয়। এই রুপের সহস্র মুখ এবং দুইটি বিশাল ডানা ( যা মা শ্রী শুলিনী এবং মা প্রাত্যাঙ্গীরা দেবীর প্রতীক), অষ্টপদ এবং নানা অস্ত্রধারী চার হস্তের কথার উল্লেখ পাওয়া যায়। এইরুপে উড়ে এসে ভগবান নৃসিংহকে শান্ত করতে চাইলে এর বিপরীত হয়। প্রচণ্ড ক্রোধে ভগবান নৃসিংহদেব অষ্টমুখী "কাণ্ডাবেড়ুণ্ডা" নামক পক্ষীরুপ ধারন করেন এবং শ্রী শরভেশ্বর অবতারের সাথে যুদ্ধ করেন। এই যুদ্ধ ১৮দিন স্থায়ী ছিল। সর্বশেষে প্রভু সর্বা সজোরে নৃসিংহদেবকে চড় বসান।এই চড় এতই তীব্র ছিল যে নৃসিংহদেব মাটিতে পড়ে যান। এরপর মহাদেব তাঁর এই দিব্য খেলার সমাপ্তি ঘোষনা করতে চাইলেন। শ্রী শরভেশ্বরের ডানা থেকে মা প্রাত্যাঙ্গীরা দেবী উদ্ভূত হলেন এবং বিরাট আকৃতির রুপ নিয়ে কাণ্ডাবেড়ুণ্ডা নামক পক্ষীরুপকে গ্রাস করে নিলেন। এরপর নৃসিংহদেবের ক্রোধ শান্ত হয় এবং শ্রী শরভেশ্বরের স্তুতি গাইলেন, যা বর্তমানে শ্রী শরভেশ্বরের ১০৮ নামাবলী হিসেবে পরিচিত। এভাবেই দেবাদিদেব মহাদেব ভগবান নৃসিংহদেব কে সমস্ত ভক্তদের জন্য উপলভ্য করেন।
বিভিন্ন বৈষ্ণব শাস্ত্রে ভগবান নৃসিংহদেবের হিরণ্যকশিপু বধ পরবর্তী ধ্বংসলীলার এবং দেবাদিদেব মহাদেবের শরভ অবতার গ্রহণের বর্ণনা বিস্তারিত দেওয়া নেই। কিন্তু ভারতবর্ষে অজস্র মন্দির এবং চিত্র অংকন খুঁজে পাওয়া যায় মহাদেবের এই রুপ নিয়ে। শ্রীমদভগবতম এর মত মহাপুরাণেও শরভ অবতারের বর্ননা পাওয়া যায় না। ভগবান নৃসিংহদেব সংশ্লিষ্ট বিভিন্ন পূরাণ এবং উপনিষদেও উল্লেখ পাওয়া যায় না। বরং হিরণ্যকশিপু বধের পর ভক্ত প্রহ্লাদ ও মা লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবীর প্রচেষ্টায় তাঁর ক্রোধ শান্ত হবার কথা পাওয়া যায়। কিন্তু প্রধান চারটি বেদের একটি অথর্ববেদ এবং ৩১টি উপনিষদের এক শরভ উপনিষদে মহাদেব শিব শম্ভুর শ্রী শরভেশ্বর অবতারের বিভিন্ন স্তুতি এবং কিভাবে এই রুপে নৃসিংহ দেবের ক্রোধ শান্ত করেন তাঁর বর্ণনা পাওয়া যায়। শরভ উপনিষদের ৩ নং শ্লোকে অতি সুন্দরভাবে বর্ণিত হয়েছে। ঋগবেদেও এই রুপের উল্লেখ পাওয়া যায় কিছু মন্ত্রের মধ্যে। শিব মহাপুরাণ, লিঙ্গপূরাণ, স্কন্ধপূরাণ, ব্রহ্মাণ্ড পূরানে এর বিস্তারিত উল্লেখ আছে। শ্রী ললিতা সহস্রনামার উত্তরভাগে, শ্রী শরভেশ্বর অবতারের একটি বৈদিক মন্ত্র পাওয়া যায় যা অথর্ববেদে উল্লেখিত। মহাঋষি বেদব্যাস লিঙ্গপূরাণের ৯৬ অধ্যায়ে উল্লেখ করেছেন শ্রী শরভেশ্বর অবতারের আরাধনা করলে সবরকমের বিপদ আপদ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। শ্রী নৃসিংহ সহস্র নামায় "শ্রী শরভ" নামের উল্লেখ পাওয়া যায়, যা পিতামহ ব্রহ্মা ভগবানের ক্রোধ শান্ত করতে পাঠ করেছিলেন। অজ্ঞাত কিছু উৎস থেকে পাওয়া যায়, ভগবান নৃসিংহের ক্রোধ শান্ত করার পর দেবাদিদেব মহাদেব বলেছিলেন "অসুরদের দমন করতে ভগবান নৃসিংহ অবতার ধারন করে এসেছিলেন, এবং তাঁর ক্রোধকে শান্ত করতে আমি শরভেশ্বরের রুপ ধারন করেছি।কিন্তু এই দুই রুপের কোন পার্থক্য নেই এবং এক হিসেবেই আরাধনা করতে হবে।" এজন্যেই শ্রী শরভেশ্বর রুপের আরাধনা করার পূর্বে ভগবান নৃসিংহদেবের আরাধনা করতে হয়।

দক্ষিন ভারতে মহাদেবের শরভ রুপের আরাধনা বেশি হয়, এই আরাধনা সূচনা করেছিলেন স্বয়ং পিতামহ ব্রহ্মা।।

জয় মা মঙ্গলা। 🌺🔱🙏

জয় ভগবান শরভেশ্বর।। 🔱🙏

জয় ভগবান নৃসিংহ।। 🙏🙏

সংগৃহীত।। 🌺🌺

||Hanuman Chalisa In Bengali||       ||হনুমান চালিশা বাংলা|| #দোহাঃ -======শ্রী গুরু চরণ সরোজ রজ নিজমন মুকুর সুধারি |বরণ...
21/12/2021

||Hanuman Chalisa In Bengali||
||হনুমান চালিশা বাংলা||

#দোহাঃ -
======
শ্রী গুরু চরণ সরোজ রজ নিজমন মুকুর সুধারি |
বরণৌ রঘুবর বিমলয়শ জো দায়ক ফলচারি ||
বুদ্ধিহীন তনুজানিকৈ সুমিরৌ পবন কুমার |
বল বুদ্ধি বিদ্য়া দেহু মোহি হরহু কলেশ বিকার ||

#চৌপাঈ:-
=======
জয় হনুমান জ্ঞান গুণ সাগর |
জয় কপীশ তিহু লোক উজাগর || 1 ||
রামদূত অতুলিত বলধামা |
অংজনি পুত্র পবনসুত নামা || 2 ||
মহাবীর বিক্রম বজরঙ্গী |
কুমতি নিবার সুমতি কে সঙ্গী ||3 ||
কংচন বরণ বিরাজ সুবেশা |
কানন কুংডল কুংচিত কেশা || 4 ||
হাথবজ্র ঔ ধ্বজা বিরাজৈ |
কাংথে মূংজ জনেবূ সাজৈ || 5||
শংকর সুবন কেসরী নন্দন |
তেজ প্রতাপ মহাজগ বন্দন || 6 ||
বিদ্য়াবান গুণী অতি চাতুর |
রাম কাজ করিবে কো আতুর || 7 ||
প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া |
রামলখন সীতা মন বসিয়া || 8||
সূক্ষ্ম রূপধরি সিয়হি দিখাবা |
বিকট রূপধরি লংক জরাবা || 9 ||
ভীম রূপধরি অসুর সংহারে |
রামচংদ্র কে কাজ সংবারে || 1০ ||
লায় সংজীবন লখন জিয়ায়ে |
শ্রী রঘুবীর হরষি উরলায়ে || 11 ||
রঘুপতি কীন্হী বহুত বডায়ী |
তুম মম প্রিয় ভরতহি সম ভায়ী || 12 ||
সহস বদন তুম্হরো য়শগাবৈ |
অস কহি শ্রীপতি কণ্ঠ লগাবৈ || 13 ||
সনকাদিক ব্রহ্মাদি মুনীশা |
নারদ শারদ সহিত অহীশা || 14 ||
য়ম কুবের দিগপাল জহাং তে |
কবি কোবিদ কহি সকে কহাং তে || 15 ||
তুম উপকার সুগ্রীবহি কীন্হা |
রাম মিলায় রাজপদ দীন্হা || 16 ||
তুম্হরো মন্ত্র বিভীষণ মানা |
লংকেশ্বর ভয়ে সব জগ জানা || 17 ||
য়ুগ সহস্র য়োজন পর ভানূ |
লীল্য়ো তাহি মধুর ফল জানূ || 18 ||
প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী |
জলধি লাংঘি গয়ে অচরজ নাহী || 19 ||
দুর্গম কাজ জগত কে জেতে |
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে || 2০ ||
রাম দুআরে তুম রখবারে |
হোত ন আজ্ঞা বিনু পৈসারে || 21 ||
সব সুখ লহৈ তুম্হারী শরণা |
তুম রক্ষক কাহূ কো ডর না || 22 ||
আপন তেজ তুম্হারো আপৈ |
তীনোং লোক হাংক তে কাংপৈ || 23 ||
ভূত পিশাচ নিকট নহি আবৈ |
মহবীর জব নাম সুনাবৈ || 24 ||
নাসৈ রোগ হরৈ সব পীরা |
জপত নিরংতর হনুমত বীরা || 25 ||
সংকট সেং হনুমান ছুডাবৈ |
মন ক্রম বচন ধ্য়ান জো লাবৈ || 26 ||
সব পর রাম তপস্বী রাজা |
তিনকে কাজ সকল তুম সাজা || 27 ||
ঔর মনোরধ জো কোয়ি লাবৈ |
তাসু অমিত জীবন ফল পাবৈ || 28 ||
চারো য়ুগ পরিতাপ তুম্হারা |
হৈ পরসিদ্ধ জগত উজিয়ারা || 29 ||
সাধু সন্ত কে তুম রখবারে |
অসুর নিকন্দন রাম দুলারে || 3০ ||
অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা |
অস বর দীন্হ জানকী মাতা || 31 ||
রাম রসায়ন তুম্হারে পাসা |
সাদ রহো রঘুপতি কে দাসা || 32 ||
তুম্হরে ভজন রামকো পাবৈ |
জন্ম জন্ম কে দুখ বিসরাবৈ || 33 ||
অংত কাল রঘুবর পুরজায়ী |
জহাং জন্ম হরিভক্ত কহায়ী || 34 ||
ঔর দেবতা চিত্ত ন ধরয়ী |
হনুমত সেয়ি সর্ব সুখ করয়ী || 35 ||
সংকট কটৈ মিটৈ সব পীরা |
জো সুমিরৈ হনুমত বল বীরা || 36 ||
জৈ জৈ জৈ হনুমান গোসায়ী |
কৃপা করো গুরুদেব কী নায়ী || 37 ||
জো শত বার পাঠ কর কোয়ী |
ছূটহি বন্দি মহা সুখ হোয়ী || 38 ||
জো য়হ পডৈ হনুমান চালীসা |
হোয় সিদ্ধি সাখী গৌরীশা || 39 ||
তুলসীদাস সদা হরি চেরা |
কীজৈ নাথ হৃদয় মহ ডেরা || 4০ ||

#দোহা:-
======
পবন তনয় সঙ্কট হরণ – মঙ্গল মূরতি রূপ |
রাম লখন সীতা সহিত – হৃদয় বসহু সুরভূপ ||

!!বোলে সিয়াবর রামচন্দ্রকী জয় |
পবনসুত হনুমানকী জয় |
বোলো ভায়ী সব সন্তনকী জয়..

জয় জয় সীতারাম।।

জয় হনুমান।।

সকলের মঙ্গল কামনা করি।। 🙏🙏

আজ আমাদের ফেসবুক পেজ "শিব শক্তি সেবাশ্রম" ১০০০+ লাইকের গন্ডি ছুঁয়ে ফেলল খুব অল্প সময়ের মধ্যে। আপনাদের সকলের এত পরিমাণ ভা...
20/12/2021

আজ আমাদের ফেসবুক পেজ "শিব শক্তি সেবাশ্রম" ১০০০+ লাইকের গন্ডি ছুঁয়ে ফেলল খুব অল্প সময়ের মধ্যে। আপনাদের সকলের এত পরিমাণ ভালোবাসা ও সহযোগিতার ফলাফল এটা। আপনাদের প্রত্যেকের এই ভালোবাসা ও সহযোগিতাই পাথেয় আমাদের কাছে। আগামীদিনে পেজের প্রত্যেক দর্শকমন্ডলীর কাছ থেকে আরো অনেক অনেক সহযোগিতা ও ভালোবাসা কামনা করে "শিব শক্তি সেবাশ্রম" ফেসবুক পেজ। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই।

এই বিশেষ দিনে আরো একটি বিশেষ ঘোষনাঃ- খুব তাড়াতাড়ি আমাদের নতুন ইউটিউব চ্যানেল- "শিব শক্তি সেবাশ্রম" আসছে... যেখানে আপনারা সনাতন ধর্মের অনেক অজানাকে নতুন করে জানতে পারবেন।। 🙏🙏 ধন্যবাদ সকলকে

Address

Cooch Behar

Telephone

+917586903133

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিব শক্তি সেবাশ্রম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share