17/11/2021
কোচবিহারের মহারাজাদের কুলদেবতা মদনমোহন দেবের রাসযত্রার অঙ্গ হিসেবে প্রতি বছর এই একাদশীতে পালিত হয় ' উত্থানযাত্রা ' এবং ' বারাম ’ । এর অর্থ রাসযাত্রার প্রস্তুতি উৎসব । তই সোমবার সকাল নটায় ঘুম ভাঙার পর বড় বাবা মদনমোহন এবং ছোট মদনমোহনকে ঠাকুরকে দালানের বারান্দায় বের করে আনা হয় । দুধ , ডাবের জলে যি ও মধু মিশিয়ে ১০৮ কলস জলে স্নান করানো হয় । একে বলা হয় ‘ সহস্র বারিধারার জল ' । এর পর ঠাকুরদালানের বারান্দায় মদনমোহন ও তার সঙ্গীদের সিংহাসনে বসানো হয় । শুরু হয় রসলীলার প্রস্তুতি আড্ডা অর্থাৎ ' বারাম ’
Follow