05/06/2018
কাশীদাশকূলে বিভীষণ ইতি শ্রীপদ্মনাভাত্মজ |
শ্রীমানাবিরভূদচীকর~দসী প্রাসাদমুচ্চৈরিমম্ ||
রামেনৈব সুভদ্রয়াসহ জগন্নাথং ন্যধাসীদপি |
গোপাল প্রতিমাঞ্চ সম্যগণয়োসদ্ভিঃ প্রতিষ্ঠাংদ্বিজৈঃ ||
শাকাব্দে রসশূণ্য বাণ~ধরণী~মানে তৃতীয়া তিথৌ |
বৈশাখে বুধবাসরে মুনিসিতে পক্ষে যুগাদৌসিতে ||
শ্রী যুক্তায় গদাধরায় গুরবে তদ্দেবতানাং মুদে |
দত্তং গ্রাম বরোচিতং প্রতিদিনং দেউলবাড়াখ্যকম্ ||
অংশটি বাহিরী বড় দেউল এর মূল ফটকের উপর খোদিত
এর থেকে জানা যায় ১৫০৬ শকাব্দে ,ইং ১৫৮৪ খ্রীঃ,৯৯১ বঙ্গাব্দে ৭ বৈশাখ, বুধবার মন্দির টি প্রতিষ্ঠা হয়|
বিভীষণ দাস মহাপাত্র মন্দির টি প্রতিষ্ঠা করেন ও জগন্নাথ সহ অন্য মূর্তি গুলি প্রতিষ্ঠা করে দেউলবাড় ও অন্যান্য গ্রাম সহ যার পরিমান প্রায় ১০৪০ বিঘা, যা ৫২ বাটী নাখরাজ নামে পরিচিত|
কুলগুরু গদাধর নন্দ কে প্রভুর নিত্য সেবাপূজার জন্য দান করেন|
এটিই বাহিরী বড় দেউলের প্রতিষ্ঠার ইতিহাস
পরবর্তীকালে আনুমানিক ১৭৬৫ খ্রীঃ এক বিশেষ কারনে মূর্তিগুলি স্থানান্তরিত হয়ে রথদাঁড় নামক স্থানের জগন্নাথ বাটীতে নিত্য পূজা হয়ে আসছেন
উল্লেখ্য ভীমসাগর পুষ্করিণী টি প্রভুর সেবার জন্য খোঁড়া হয়|
তথ্য ~ বাহিরী জগন্নাথ সেবায়েত সমিতি